বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা...

স
সুমিত রয়· প্রতিবেদক
·প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম·সর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম
নিষেধাজ্ঞার পর নতুন করে স্বপ্ন দেখছেন জেলেরা

সাগরে টানা দীর্ঘ ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরতে সাগরে নামছেন জেলেরা।

এ উপলক্ষে বরগুনার পাথরঘাটা, তালতলী, আমতলী ও বরগুনা সদরের বিভিন্ন মৎস্যঘাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ট্রলারের ইঞ্জিন পরীক্ষা, জাল মেরামত, জ্বালানি তেল ও বরফ সংগ্রহসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন জেলে ও ট্রলার মালিকরা।

দীর্ঘ বিরতির পর পর্যাপ্ত ইলিশ পাওয়ার আশায় নতুন করে স্বপ্ন দেখছেন তারা।

তবে মাছের সংকট, জ্বালানি ও মাছ ধরার ব্যয় বৃদ্ধি, ঋণের বোঝা এবং নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সরকারি সহায়তা না পাওয়ায় জেলেদের মধ্যে উদ্বেগও রয়েছে। দীর্ঘদিন আয় বন্ধ থাকায় অনেক পরিবারকে ধারদেনা করে চলতে হয়েছে। এবার কাঙ্ক্ষিত মাছ না পেলে লোকসান আরও বাড়ার আশঙ্কা করছেন তারা।

বরগুনায় নিবন্ধিত জেলের সংখ্যা ৫২ হাজার ৪৭৬ জন। স্থানীয় পর্যায়ে অনিবন্ধিত প্রকৃত জেলের সংখ্যা প্রায় অর্ধলাখ বলে দাবি করা হচ্ছে। জেলেদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে অনেক প্রকৃত জেলে সরকারি সহায়তার বাইরে রয়েছেন। নিষেধাজ্ঞার সময়ে বরাদ্দ সহায়তাও প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত ছিল।

জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৩২৫টি অভিযান ও ৮৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩০ জনকে কারাদণ্ড, ১০টি মামলা, ৮১ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৬ লাখ মিটার জাল জব্দ করা হয়। এ সময়ে ৩৯ হাজার ৪৬৯ জন জেলেকে মোট ৯৮৬ দশমিক ৭২৫ মেট্রিক টন চাল সহায়তা দেওয়া হয়েছে।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ২২ দিনের বিরতি শেষে জেলেরা নতুন প্রত্যাশা নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে মাছের সংকট ও ব্যয় বৃদ্ধি তাদের উদ্বেগ বাড়িয়েছে। পর্যাপ্ত মাছ না পেলে ট্রলারের খরচ তোলা ও আগের দেনা পরিশোধ করা কঠিন হবে। তিনি প্রকৃত জেলেদের জন্য নিষেধাজ্ঞার সময়ে পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করার দাবি জানান।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে নিষেধাজ্ঞা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সুফল পেতে অবৈধ মাছ শিকার বন্ধ, জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত ইলিশ ও সামুদ্রিক মাছ পাওয়ার প্রত্যাশায় রয়েছেন উপকূলের জেলেরা। ভালো আহরণ হলে তারা ঋণ পরিশোধের পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারবেন বলে তিনি জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#country#sub-barishal#বরিশাল বিভাগ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

১ সপ্তাহ আগে
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

১ সপ্তাহ আগে
রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

১ সপ্তাহ আগে
হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

১ সপ্তাহ আগে
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

১ সপ্তাহ আগে
‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

পরবর্তী সংবাদ

মেঘনায় নৌপুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM