রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি
খেলাধুলা

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ এএম
প্রজন্ম বদলালেও চন্দরপলদের ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ বদলায়নি

চন্দরপল, নামটা শুনলে আপনার কী মনে পড়ে? প্রথমেই মনে পড়তে পারে বেল খুলে ক্রিজে গর্ত খুঁড়ে গার্ড নেওয়ার জায়গা ঠিক করা, এরপর অদ্ভুত এক ব্যাটিং স্টান্সের বিষয়টি। শিবনারায়ন চন্দরপলের আরও একটা বিশেষত্ব ছিল, বাংলাদেশকে পেলেই জ্বলে ওঠা।

সেই চন্দরপল এখন আর নেই, অবসর নিয়েছেন বহু আগে। তার ছেলে তেজনারায়ন এখন খেলছেন ওয়েস্ট ইন্ডিজ দলে, এসেছেন বাংলাদেশ সফরেও। শুধু আসেনইনি। বাবার লেগ্যাসিটাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। দেখিয়েছেন, প্রজন্ম বদলে গেলেও ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ কখনো কখনো একই থেকে যায়।

গতকাল ওয়েস্ট ইন্ডিজ যখন জবাব দিতে নেমেছে বাংলাদেশের ২৭৩ রানের, তখন ক্যারিবীয়রা শুরুটা করেছিল বেশ ঝড়ো। রান উঠছিল ওভারপ্রতি ৬-এর কাছে। ওপেনিং জুটিটা অবশ্য টেকেনি। ৪.৫ ওভারে ২৯ রান উঠেছে এই জুটিতে, ওয়ানডে মেজাজে ১৫ রান তুলে আউট হন ব্রেন্ডন কিং।

উইন্ডিজ যখন ওভাবে ব্যাট করছিল ইনিংসের শুরুতে, একেই মনে হচ্ছিল যথার্থ অ্যাপ্রোচ। উইকেটে শুরুর দিন থেকেই টার্ন পাচ্ছিলেন সফরকারী স্পিনাররা। সেখানে উইকেটে টিকে থাকার চেয়ে দ্রুত রান তোলার অ্যাপ্রোচই শ্রেয়, এমনই মনে হচ্ছিল।

এরপরই মুদ্রার উল্টো পিঠটা দেখালেন চন্দরপল। ধৈর্য্যের প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে যান উইকেটে। একের পর এক বল আসছিল, তিনি সেসব হয় ঠেকাচ্ছিলেন, নাহয় ছেড়ে দিচ্ছিলেন, বাজে বল পেলে শাস্তিও দিচ্ছিলেন। প্রথম দিনে প্রায় কাছাকাছি প্রদর্শনী সাদমান ইসলামও দেখিয়েছেন, কিন্তু চন্দরপল তা করলেন আরও নিখুঁতভাবে। এই উইকেটেও যে টিকে থাকার মতো, টেস্ট ম্যাচের ধ্রুপদী ব্যাটিংটা করে দেখানো যায়, তা জানান দিলেন।

যেভাবে কাজটা করছিলেন, তাতে বাংলাদেশ খানিকটা ফ্ল্যাশব্যাকও পাচ্ছিল অতীতের। বাবা শিবনারায়ন যে অতীতে বহুবার তেঁতো স্বাদ দিয়েছেন দলকে! তার ক্যারিয়ার গড় যেখানে ৫১.৩৭, সেখানে বাংলাদেশের বিপক্ষে তা উঠে যেত ১৪৯.৫-এ। ১৪ ইনিংস খেলেই করেছিলেন ৪টি, ফিফটি আছে আরও ৩টি। বাংলাদেশের মাটিতে পরিসংখ্যানটা অত সমৃদ্ধ নয়, তবে ক্যারিয়ারসেরা ২০৩ রানের ইনিংসটা তিনি খেলেছিলেন এখানেই।

তবে এইসব পরিসংখ্যান ছাপিয়ে বড় হয়ে ওঠে তার ব্যাটিংয়ের বিপরীতে থাকার অনুভূতিটা। ভালো বলেও তাকে নড়ানো যাচ্ছে না, ফাঁদ পাতলে পা দিচ্ছেন না, একের পর এক বল ঠেকিয়েই যাচ্ছেন… বিষয়টা আর যাই হোক বোলিং দলের জন্য বেশ হতাশা জাগানিয়া।

ঠিক একই অনুভূতি তার ছেলে তেজ ফিরিয়ে এনেছিলেন গেল বিকেল থেকে আজ পর্যন্ত। ব্যাটিংটা ঠিক তার বাবার মতো ওপেন চেস্ট হয়ে দাঁড়িয়ে, শেষ মুহূর্তে পজিশন বদলে করেন না। তার ব্যাটিং অনেকটাই প্রথাগত। তবে ফাঁদে পা না দেওয়া, ভালো বলেও পা না হড়কানো… সেই ‘পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন’ মেনেছেন বাবার মতো করেই।

হতেই হতো অবশ্য, বাবা শিব তো বহু বছর তাকে হাতে ধরে শিখিয়েছেন কী করে তার মতো ব্যাটিং করতে হয়! বাংলাদেশে আসার আগে তাদেরকে কী করে পড়তে হয়, এখানে কী করে খেলতে হয়, সেটাও কি শিখিয়ে দিয়েছিলেন? কে জানে!

তেজ শেষমেশ আউট হয়েছেন শরীফুল ইসলামের বলে। তবে তার আগে যা করেছেন, ওয়েস্ট ইন্ডিজের জন্য পরিস্থিতি আর উইকেট বিচারে তা রীতিমতো অমূল্য। ৫৬ রান তুলেছেন। তা তুলতে তিনি খেলেছেন প্রায় ৩১ ওভার। ১৮৪ বলের এই ইনিংস বাংলাদেশকে হতাশা উপহার দিয়েছে, বোলারদের মনোবলেও ভালো প্রভাব ফেলেছে তা বলাই বাহুল্য। ম্যাচ জিতে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মেলানোর আশাতেও বড় ধোঁয়াশা তৈরি করেছে, অন্তত এখন পর্যন্ত।

সিরিজটা কেবল শুরু হলো। এই সফরে আরও ৩ ইনিংসে ব্যাট হাতে নামতে পারেন তেজ। বাবার দেখানো-শেখানো পথ ধরে বাংলাদেশকে আরও বেশি যন্ত্রণা নিশ্চিতভাবেই উপহার দিতে চাইবেন জুনিয়র চন্দরপল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

২ উইকেট তুলে লিডের আশা নিয়ে লাঞ্চে গেল বাংলাদেশ

পরবর্তী সংবাদ

‘আপনার মা কি অবিবাহিত?’— ক্রিকেট মাঠে ভক্তের প্ল্যাকার্ডে বিব্রত রিকেলটন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM