রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ
খেলাধুলা

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৩:৩৯ পিএম
আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আর্জেন্টিনার সাংবাদিক ফেদে রদাস একটি বড় দাবি করেছেন। তার কথা অনুযায়ী, ২০২২ বিশ্বকাপ ফাইনালের আগে মেসির এক সতীর্থ দলের গোপন তথ্য ফাঁস করেছিলেন। ওই খেলোয়াড় একাদশে জায়গা পাননি। তাই তিনি কোচ লিওনেল স্কালোনির শুরুর একাদশ জানিয়ে দিয়েছিলেন।

রদাস আরও বলেছেন, ওই খেলোয়াড় আরেকটি তথ্যও দিয়েছিলেন। ফাইনালের প্রস্তুতির সময় অনুশীলনে এক আহত খেলোয়াড়কে নিয়ে একটি ঘটনা ঘটেছিল। সেই খবরও তিনি জানিয়ে দেন। তবে সাংবাদিক ওই খেলোয়াড়ের নাম বলেননি। শুধু বলেছেন, তিনি আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ মানের খেলোয়াড়। দলের অন্য কেউ তার চেয়ে এগিয়ে থাকবে, এটা তিনি মানতে পারছিলেন না।

রদাস বলেন, ‘আর্জেন্টিনার স্কোয়াডে একজন বিশ্বমানের খেলোয়াড় ছিলেন। তিনি অসন্তুষ্ট ছিলেন, কারণ তিনি যতটা চেয়েছিলেন ততটা খেলতে পারছিলেন না।

ওই খেলোয়াড় আমাকে বিশ্বকাপ ফাইনালের শুরুর একাদশ জানিয়ে দিয়েছিলেন। অনুশীলনে এক আহত খেলোয়াড়কে নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার খবরও তিনি আমাকে দিয়েছিলেন।

তিনি দারুণ খেলোয়াড় ছিলেন। কিন্তু তার চেয়েও ভালো কিছু খেলোয়াড় ছিল। এটা তিনি মেনে নিতে পারেননি। তার মনোভাব ছিল মোটামুটি এমন: ‘ও, আমাকে খেলাবে না? তাহলে আমি তোমার লাইনআপ ফাঁস করে দেব।

ফাইনালে স্কালোনি মাত্র একটি পরিবর্তন করেছিলেন। লুসাইলে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় নামেন আনহেল দি মারিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল জয়ের দলের সঙ্গে এটাই ছিল একমাত্র তফাত।

ম্যাচে আর্জেন্টিনা প্রথমে ২-০ গোলে এগিয়ে যায়। মেসি পেনাল্টিতে গোল করেন। দি মারিয়াও একটি গোল করেন। এরপর কিলিয়ান এমবাপ্পে দুটি গোল করে ম্যাচ ২-২ করে ফেলেন। অতিরিক্ত সময়ে মেসি আবার গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু এমবাপে হ্যাটট্রিক করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। সেখানে এমিলিয়ানো মার্তিনেসের দুর্দান্ত গোলকিপিংয়ে আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

ওই বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো। তিনি সাত ম্যাচে সাত গোল ও তিনটি অ্যাসিস্ট করেন। তিনি গোল্ডেন বল জেতেন। ছয়টি ম্যাচে তিনি গোল করেছেন। ফাইনালে করেছেন দুটি। ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারেও তিনি গোল করেন। তাতেই বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেণ্টিনা।

মেসি ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন। তবে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

পরবর্তী সংবাদ

সাকিব-মিরাজরাও পারেননি যা, সে রেকর্ড গড়লেন নাঈম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM