মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী
সারাদেশ

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম
সিরাজদিখানে উদ্বেগজনক হারে বাড়ছে চুরি, আতঙ্কে এলাকাবাসী

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উদ্বেগজনক হারে বেড়েছে চুরির ঘটনা। জনবহুল আবাসিক ও বাণিজ্যিক এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছে উপজেলার বাসিন্দারা।

জানা গেছে, চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় একাধিক লিখিত অভিযোগ ও মামলা হলেও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা প্রকৃত চোরদের শনাক্ত ও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া, কাকালদি, মালখানগর, রশুনিয়া, কেয়াইন, রাজানগর, খারশুল, লতব্দী, মধ্যম শিয়ালদী, সুলতান বেপারীর বাড়ি, ইছাপুরা গ্রামের প্রবাসী বাচ্চু মজির বাড়ি, বালুচর ইউনিয়নসহ কয়েকটি এলাকায় গত এক মাসে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

চুরির উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামে যমুনা গ্রুপের নিজস্ব আবাসিক প্রকল্পের মালামাল চুরি। স্থানীয় সাংবাদিক আমির হোসেন ঢালীর ব্যবসাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়ী নাজিম উদ্দিন, মো. জামাল খান, মো. আবদুল্লাহ ও জামাল দেওয়ানের দোকান ও বাসা থেকে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।

গত ২১ অক্টোবর দুপুরে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া বকুলতলা গ্রামে যমুনা গ্রুপের আবাসিক প্রকল্পের ভেতর থেকে মালামাল চুরি হয়। ওই রাতেই ইছাপুরা থেকে আমির হোসেন ঢালীর দোকানের মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।

ভুক্তভোগী যমুনা গ্রুপের আবাসিক প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা জহিরুল ইসলাম জানান, গত দুই মাসে তাদের প্রকল্পে পাঁচ থেকে সাতবার চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি হয়েছে। সর্বশেষ গত ২১ অক্টোবর চুরির সময় চোরদের ধাওয়া করলে তারা অটোরিকশায় করে মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়ার মুখে মালামাল ফেলে পালিয়ে যায় তারা। চোরদের একজনকে চিনতে পেরে তার নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তারা।

তিনি আরও জানান, বারবার চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।

সিরাজদিখান বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহসভাপতি মোতাহার হোসেন বলেন, থানার সামনে উপজেলা শহরের সবচেয়ে সুরক্ষিত এলাকায় চুরির ঘটনায় সবাই বিস্মিত। মনে হচ্ছে, চোরেরা পুলিশকে চ্যালেঞ্জ করেছে। গত এক দশকে দুই মাসে এত বেশি চুরির ঘটনা ঘটেনি। সিরাজদিখান উপজেলার বাসিন্দা ও ব্যবসায়ীরা আতঙ্কে রয়েছেন।

সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন চুরি বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি ঠেকাতে পুলিশ পরিকল্পিত উদ্যোগ ও ব্যবস্থা নিচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

২ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আখাউড়ার একই অফিসে কর্মরত স্বামী-স্ত্রী দুই প্রকৌশলীকে বদলি

পরবর্তী সংবাদ

টাকা তুলে খেলার মাঠ কিনল গ্রামবাসী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM