সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
জাতীয়

টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই

টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৩ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৩ পিএম
টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরীর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে তার ‘জুনিয়র বন্ধু’ দীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার দিন রাতে তারা দুজন মোটরসাইকেলে করে রাজধানীর উত্তরা থেকে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানান দীপ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় সাংবাদিকদের এসব তথ্য জানান পিবিআই ঢাকা মেট্রো উত্তরের ইন্সপেক্টর সাজেদুর রহমান। দীপের দেওয়া তথ্য যাচাই করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে পিবিআই।

তিনি জানান, সেখানে কিছু সময় অবস্থানের পর তাহসিফকে খুঁজে না পেয়ে একাই মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যান দীপ। তবে টঙ্গীর ওই এলাকায় যাওয়ার পর কী ঘটেছিল, কেন তারা সেখানে গিয়েছিলেন এবং কীভাবে দুজন আলাদা হয়ে গেলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি তদন্ত সংস্থা।

তিনি বলেন, ‘তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। দীপ বিভিন্ন তথ্য দিচ্ছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার রাতে তারা দুজন উত্তরা থেকে মোটরসাইকেলে করে টঙ্গীর মাজার বস্তি এলাকায় আসেন। এখানে এসে কিছু সময় অবস্থান করেন। একপর্যায়ে তাহসিফকে খুঁজে না পেয়ে তাকে খোঁজাখুঁজি করেন দীপ। পরে না পেয়ে মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরে যান।

পিবিআই কর্মকর্তা বলেন, ‘দীপের দেওয়া তথ্য অনুযায়ী, রাত আড়াইটার দিকে তিনি বাসায় পৌঁছান। পরদিন নদীর কাছ থেকে তাহসিফের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে তদন্তের অংশ হিসেবে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এখানে তারা দুজনই এসেছিলেন। অন্য কেউ তাদের সঙ্গে ছিলেন না। উত্তরা থেকে ঘোরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে তারা এখানে আসেন বলে দীপ জানিয়েছেন। তবে এখানে আসার পর কী ঘটেছিল, কোথায় গিয়েছিলেন কিংবা কী কারণে তাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি হলো, সেসব বিষয় এখনো তদন্তাধীন।

দীপকে আটক করা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাজেদুর রহমান বলেন, ‘তাকে আটক করা হয়নি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রথম দিকে তিনি কিছুটা ভয় পেলেও পরে বিভিন্ন তথ্য দিয়েছেন। তবে তার বক্তব্যের বিভিন্ন দিক যাচাই করা হচ্ছে।

মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ‘দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এর নম্বর প্লেট ও ইঞ্জিন নম্বর যাচাই করে মালিকানা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

তাহসিফের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি জানিয়ে পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত চলছে, ময়নাতদন্তের প্রতিবেদনসহ প্রয়োজনীয় মেডিকেল তথ্য পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে বের হন তাহসিফ। এর আগে আহমেদ শাহরিয়ায় রেজা দীপ তার বাসায় যান। সেখান থেকে দুজনকে আলাদা দুটি মোটরসাইকেলে বের হতে দেখা যায়। পরিবারের দাবি, দীপের ডাকেই বের হয়েছিলেন তাহসিফ, এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ৯৯৯-এ খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তার হাতের ঘড়ি ও পকেটে থাকা আইফোনের মাধ্যমে স্বজনেরা পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’

পরবর্তী সংবাদ

অনলাইনে সহিংসতার শিকার ৪৫ শতাংশ নারী, আইনের আশ্রয় নেন মাত্র ৪ শতাংশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM