মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম
খেলাধুলা

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:৫১ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৬:৫১ পিএম
আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

দীর্ঘ তিন বছর পর আবারও ফুটবল ফিরছে আর্জেন্টিনার লা প্লাতার ঐতিহ্যবাহী এস্তাদিও উনিকো ত্রিকাম্পেওনেস দেল মুন্দো-দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে। আগামী ২৯ নভেম্বর আর্জেন্টিনা ও জার্মানির নারী ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলবে স্টেডিয়ামটি। ২০২৭ ব্রাজিল নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামবে দুই দল।

বুয়েনেস এইরেস প্রদেশের রাজধানী লা প্লাতায় অবস্থিত স্টেডিয়ামটি সংস্কারকাজের জন্য ২০২৩ সালে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে সেখানে কোনো ধরনের ক্রীড়া আয়োজন হয়নি। সংস্কারকাজ এখনো চলমান থাকলেও আর্জেন্টিনা-জার্মানি ম্যাচের মধ্য দিয়ে আবারও প্রাণ ফিরবে এই ফুটবল ভেন্যুতে।

স্টেডিয়ামের পরিচালক এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুষ্ঠান ও প্রটোকল কমিটির সভাপতি ফার্নান্দো ইসলাস কাসারেস জানিয়েছেন, এখন পর্যন্ত সংস্কারকাজের প্রায় ২৫ শতাংশ সম্পন্ন হয়েছে। তার প্রত্যাশা, ২০৩০ বিশ্বকাপের অন্যতম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে স্টেডিয়ামটি।

কাসারেস বলেন, সংস্কারকাজের এক-চতুর্থাংশ শেষ হয়েছে। তাদের বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভেন্যুর মর্যাদা পাবে এই স্টেডিয়াম।

মাঠের লড়াইয়েও ম্যাচটি বিশেষ গুরুত্ব বহন করছে। এর আগে আর্জেন্টিনা ও জার্মানির নারী দল দুবার মুখোমুখি হয়েছে। প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৩ সালে। এরপর ২০০৭ সালের ফিফা নারী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়েছিল দল দুটি। আগামী ২৯ নভেম্বরের ম্যাচটি হবে তাদের তৃতীয় মুখোমুখি হওয়া।

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। আর্জেন্টিনার কোচ হেরমান পোর্তানোভাও ম্যাচটিকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

তার মতে, জার্মানির মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগ নিজেদের সামর্থ্য যাচাই এবং প্রতিযোগিতামূলক মান বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে। একই সঙ্গে সংস্কারের পর স্টেডিয়ামটির পুনরায় উদ্বোধনের দিনে উপস্থিত থাকতে পারাকেও বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

অন্যদিকে জার্মানির নারী দলের কোচ ক্রিশ্চিয়ান ভুকের কাছেও ম্যাচটির গুরুত্ব অনেক। তিনি মনে করেন, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এমন ম্যাচ খেললে নতুন চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে প্রয়োজনীয় অভিজ্ঞতা অর্জন করা যায়। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দলের উন্নতিতে কাজে আসবে বলেও আশাবাদী তিনি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পাঁচটি হলুদ কার্ডের পরও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

পরবর্তী সংবাদ

ঐতিহ্যবাহী সান সিরো ছাড়ছে ইন্টার ও এসি মিলান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM