সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের
রাজনীতি

তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৭:২২ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৭:২২ পিএম
তাদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের বিরুদ্ধে অনিয়মকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানের সচিব ও প্রধান যদি অনিয়মকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে যারা অনিয়ম করেছেন, তাদের সঙ্গে সিইসি ও ইসি সচিবের আঁতাত রয়েছে। তারা সাংবিধানিক পদে বসে এই পদের প্রতি সুবিচার করেননি।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা–কুষ্টিয়া অভিমুখে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি সার্বিক অগ্রগতি তুলে ধরতে জামায়াত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের সময় শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের আখতার আহমেদ বলেছিলেন, উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট।

এর আগে গতকালই এ এম এম নাসির উদ্দীন নির্বাচন ভবনে উপনির্বাচনের কেন্দ্রীয় আইনশৃঙ্খলা সমন্বয় সেল পর্যবেক্ষণ করে সাংবাদিকদের বলেছিলেন, উপনির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। ১১–দলীয় জোটের পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো সমাধান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পরিচয়পত্র বা ব্যাজ ছাড়া দায়িত্ব পালনের অভিযোগ করেন গোলাম পরওয়ার।

তিনি বলেন, ১১-দলীয় ঐক্যের প্রার্থী এ বিষয়ে প্রশ্ন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাড়াতাড়ি কলম দিয়ে কাগজে পরিচয় লিখে পকেটে টানায়। তারা কোনো নিয়োগপত্রও দেখাতে পারেননি। ফলে তারা নির্বাচন কমিশনের নিয়োগ করা কর্মকর্তা কিনা, তা নিশ্চিত হওয়ার সুযোগ ছিল না।

জামায়াত সেক্রেটারি অভিযোগ করেন, নির্বাচনে আগে থেকে ব্যালট পেপারে সিল মারা, জাল ভোট দেওয়া এবং কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। কোনো কোনো কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা ফলাফল ঘোষণা না করে পুলিশের গাড়িতে করে চলে যাওয়ার সময় দাঁড়িপাল্লার ভোটারেরা গাড়ি থামিয়েছেন বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার পরেও ইসি সচিব অনিয়মের কথা অস্বীকার করেছেন বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অনিয়মকে বৈধতা দিয়েছে।

তবে উপনির্বাচনের ফলাফল নিয়ে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চান না বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, তৃণমূল থেকে আরও অনেক তথ্য আসছে। সেগুলো পর্যালোচনা ও বিশ্লেষণ করে এ বিষয়ে তারা পরবর্তী সময়ে বক্তব্য দেবেন।

সংবাদ সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, সরকারকে গণভোটের রায় মানতে হবে। এটি না মানলে রাজনৈতিক সংকট নিরসনের বিকল্প থাকবে না। সরকার একদলীয় ও কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে চলতে থাকলে রাজনীতি সংঘাতের দিকে যাবে। সরকারই দেশকে সেদিকে ঠেলে দিচ্ছে। জামায়াত সংসদের মাধ্যমে এ সংকটের সমাধান চায়।

গোলাম পরওয়ার বলেন, আগামী ৯ নভেম্বর সংসদের অধিবেশন রয়েছে। সরকার জনগণের আস্থার প্রতি সম্মান দেখাতে চাইলে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। এ জন্য বিশেষ কমিটির প্রয়োজন নেই। জনগণ গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবের পক্ষে মত দিয়েছে।

সংবাদ সম্মেলনে আগামীকাল শনিবার জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চের প্রস্তুতির কথাও তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, রাজধানীর বায়তুল মোকাররম থেকে গাড়িবহর যাত্রা শুরু করে হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক ধরে ফরিদপুরের ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, রূপসা সেতু পার হয়ে যশোর ও কুষ্টিয়ার দিকে যাবে। প্রায় ৪২৫ কিলোমিটারের এই যাত্রাপথে ১৯টি জেলা অতিক্রম করা হবে। পথে একাধিক পথসভা হবে।

গোলাম পরওয়ার বলেন, শুরুতে ৬৫০ থেকে ৭০০টি গাড়ি থাকবে। বিভিন্ন জেলা থেকে গাড়ি যুক্ত হয়ে খুলনায় পৌঁছানোর সময় বহরে প্রায় এক হাজার গাড়ি হবে। পরে যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া থেকে আরও গাড়ি যুক্ত হবে। কুষ্টিয়া জেলা স্টেডিয়াম পর্যন্ত প্রায় দেড় হাজার গাড়ি যুক্ত হওয়ার আশা তাদের।

লংমার্চ শান্তিপূর্ণ রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, পথে কোথাও উসকানিমূলক বক্তব্য বা প্রতিপক্ষকে আঘাত করে এমন স্লোগান দেওয়া যাবে না। কোনো ধরনের উসকানি বা বাধার মুখে পড়লেও গাড়ি থেকে না নেমে ধৈর্য ও সংযম বজায় রাখতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার নিখোঁজ হওয়া ও পরে তার লাশ উদ্ধারের ঘটনায় গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, মুয়াযযম হোসাইন হেলাল ও এহসানুল মাহবুব জুবায়ের। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোবারক হোসাইন, মতিউর রহমান আকন্দ, সেলিম উদ্দিন প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

১ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

১ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

১ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

১ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

১ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

পরবর্তী সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ ইসলাম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM