শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /পুলিশের ওপর বারবার হামলা
জাতীয়

পুলিশের ওপর বারবার হামলা

পুলিশের ওপর বারবার হামলা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ এএম·সর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৪ এএম
পুলিশের ওপর বারবার হামলা

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে একের পর এক হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। মাদকবিরোধী অভিযান থেকে শুরু করে আসামি গ্রেফতার অথবা বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে হামলার মুখে পড়তে হচ্ছে পুলিশ সদস্যদের। কোথাও চাপাতি দিয়ে কুপিয়ে, কোথাও পিটিয়ে আহত করা হচ্ছে তাদের।

অপরদিকে, বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা ও নানা অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ পুলিশের ভাবমূর্তি ও জনআস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। গত ২০ অক্টোবর চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে এক পুলিশ সদস্য আটক হয়েছে। বান্দরবানে চোরাই মোটরসাইকেলসহ দুই পুলিশ সদস্য আটক হয়েছেন। সব মিলিয়ে হামলা, মামলা ও আস্থার সংকটে চাপে রয়েছে পুলিশ বাহিনী।

পুলিশ সদর দপ্তরের অপরাধসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২১ মাসে হামলায় আহত হয়েছেন ১ হাজার ৪৩ জন পুলিশ সদস্য। এর মধ্যে ২০২৫ সালে ৬০১ জন এবং চলতি বছরের প্রথম ৯ মাসে ৪৪২ জন আহত হন। অর্থাৎ, চলতি বছর প্রতি মাসে গড়ে প্রায় ৪৯ জন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তবে আহতদের মধ্যে পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সদস্যের সুনির্দিষ্ট সংখ্যা পাওয়া যায়নি।

পুলিশ সদর দপ্তরের অনুসন্ধানে মাদকবিরোধী অভিযানকে পুলিশ সদস্যদের ওপর হামলার অন্যতম ঝুঁকিপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া আসামি ধরতে গিয়ে, মব পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পেশাগত দায়িত্ব পালনের সময়ও হামলার শিকার হচ্ছেন তারা।

সাম্প্রতিক হামলায় উদ্বেগসাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। গত শনিবার রাজধানীর উত্তরা এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ১৯ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে দুজনকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। এর আগের দিন গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে এ হামলা চালানো হয়েছিল বলে জানা গেছে।গত ৭ অক্টোবর খুলনায় দায়িত্ব শেষে ফেরার পথে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। তার দুই হাতের রগ কেটে দেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধী নিয়েছেন। গত ১৬ অক্টোবর তাকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইজিপি মো. আলী হোসেন ফকির উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আইজিপি বলেন, হামলাকারীদের গ্রেফতার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলছে। পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনা বাহিনীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজধানীর রায়েরবাজারে মাদকবিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী ও ভোলাসহ বিভিন্ন স্থানেও আসামি গ্রেফতার এবং অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বাহিনীর ভেতরেও শৃঙ্খলার প্রশ্নপুলিশের ওপর হামলার পাশাপাশি বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও উদ্বেগ বাড়াচ্ছে। রাষ্ট্রদ্রোহ, ঘুষ, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে অর্ধশতাধিক সদস্যের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছেন। মাদকাসক্তি পরীক্ষায় শনাক্ত হওয়ার পর ১৬৫ জনের বেশি পুলিশ সদস্যকে বিভাগীয় শাস্তির আওতায় আনা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের সূত্র জানিয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাহিনীকে আরো কার্যকর, গতিশীল ও জনবান্ধব করতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগ, বদলি ও পদোন্নতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনের উদ্যোগও রয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে রেঞ্জ, মহানগর ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। সাম্প্রতিক হামলার পর রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে, বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অ্যাসোসিয়েশন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান, বিতরণ স্থগিত

পরবর্তী সংবাদ

মালয়েশিয়া যেতে ৬-৭ লাখ টাকা দাবি করার অভিযোগ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM