মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক
খেলাধুলা

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৪:১৩ পিএম·সর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৪:১৩ পিএম
ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক

ইয়ামালের মানসিকতায় মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

বার্সেলোনা ও স্পেনের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেলেও ব্যালন ডি’অর জেতা হয়নি লামিন ইয়ামালের। বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতির লড়াইয়ে তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ এই তরুণ তারকাকে। তবে পুরস্কার না পাওয়ার হতাশা পেছনে ফেলে অনুশীলনে পূর্ণ মনোযোগ দিয়েছেন তিনি। ইয়ামালের এমন মানসিকতায় মুগ্ধ বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক।

আগামীকাল ঘরের মাঠে লা লিগার ম্যাচে দেপোর্তিভো আলাভেসের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে ব্যালন ডি’অর প্রসঙ্গ। ইয়ামালের পুরস্কার না পাওয়া নিয়ে ফ্লিক বলেন, ‘হ্যারি কেইন এই পুরস্কারের যোগ্য ছিল। তবে লামিনকে নিয়ে আমার ভাবনা কী, তা আপনারা আগেই জানেন। এই পুরস্কার জেতার জন্য যে মান প্রয়োজন, লামিন ঠিক সেই পর্যায়েই আছে।

শিষ্যের প্রশংসা করে বার্সা কোচ আরও বলেন, ‘লামিনকে নিয়ে আমি খুবই গর্বিত। সে বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছে এবং অনুশীলনে পুরোপুরি মনোযোগী ছিল। যেকোনো কিছুর জবাব দেওয়ার এটাই সেরা উপায়। দলের জন্য তার এমন মানসিকতা ভীষণ ইতিবাচক।

মৌসুমের শুরুটা দারুণ করলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হারে কাতালান ক্লাবটি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই গত সপ্তাহে লা লিগার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হয় তারা। ম্যাচটিতে রিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিলিয়ান এমবাপে।

টানা দুই হারের পর আলাভেসের বিপক্ষে জয়ে ফিরতে চায় বার্সেলোনা। ম্যাচটি নিয়ে ফ্লিক বলেন, ‘আগামীকালের সবচেয়ে বড় লক্ষ্য জয় তুলে নেওয়া। দল যথেষ্ট ভালো খেলছে এবং নিজেদের সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আজকের অনুশীলনে দলের মেজাজ ও পরিবেশ খুব ভালো দেখেছি। আগামীকাল মাঠেও সেই ইতিবাচক মনোভাবের প্রতিফলন ঘটাতে হবে।

প্রতিপক্ষ আলাভেসের রক্ষণাত্মক দক্ষতার কথাও উল্লেখ করেছেন জার্মান কোচ। তার ভাষায়, ‘আলাভেস এমন একটি দল, যারা রক্ষণ সামলাতে বেশ পটু। তবে আমরা বার্সেলোনা এবং নিজেদের সেরা খেলাটাই মাঠে তুলে ধরতে চাই।

হার মেনে নেওয়া কঠিন হলেও মৌসুমের শেষ পর্যন্ত ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন ফ্লিক। তিনি বলেন, ‘আমি হার পছন্দ করি না। তবে মৌসুমের শেষেই ট্রফি জেতার আসল সময় আসে। আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জিততে পারতাম, কিন্তু হার মেনে নিয়ে সেখান থেকে শিক্ষা নিয়েই সামনে এগোতে হবে।

আলাভেসের বিপক্ষে জয়ের পাশাপাশি এই ম্যাচ দিয়েই পুরোনো ছন্দে ফেরার প্রত্যাশা বার্সেলোনার। একই সঙ্গে ইয়ামালের কাছ থেকেও আরও একবার উজ্জ্বল পারফরম্যান্স দেখতে চাইবে দলটি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

পরবর্তী সংবাদ

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতির হয়ে গেছে মার্তিনেজের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM