বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী
বিনোদন

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৫ পিএম·সর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:২৫ পিএম
কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী।

নীতেশ তিওয়ারীর মেগাপ্রজেক্ট ‘রামায়ণ’ সিনেমার সীতা মায়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউড সিনেমা জগতে পা রাখছেন দক্ষিণী সুন্দরী সাই পল্লবী। এ মুহূর্তে গোটা দেশের স্পটলাইট অভিনেত্রী সাই পল্লবীর ওপর। সম্প্রতি এ প্রতীক্ষিত সিনেমার প্রচারে ছবির সহ-অভিনেতা রণবীর কাপুর ও রবি দুবের সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেত্রী সাই পল্লবী।

সেখানেই সঞ্চালক বিগবি অমিতাভ বচ্চন সাই পল্লবীর কাছে জানতে চান— কেমন পুরুষকে তিনি নিজের জীবনসঙ্গী হিসেবে পাশে পেতে চান? বিগবির এমন প্রশ্নের উত্তরে দারুণ জবাব দিয়ে দর্শকদের মন জয় করে নেন দক্ষিণী এ জনপ্রিয় অভিনেত্রী।

তিনি বলেন, ‘প্রথমত তাকে একজন খাঁটি ও ভালো মানুষ হতে হবে। খুব বেশি আত্মকেন্দ্রিক হলে চলবে না। এমন একজন মানুষ প্রয়োজন যিনি আত্মবিশ্লেষণ করতে জানেন, যিনি নিজের ভুলগুলো বুঝতে পারেন এবং তা শুধরে নেওয়ার মানসিকতা রাখেন— অন্যের ওপর দোষ না চাপিয়ে।

জীবনসঙ্গীর মধ্যে এই গুণগুলোর পাশাপাশি একটু মুচকি হেসে একটি বিশেষ শর্ত যোগ করে সাই পল্লবী বলেন, ‘খুব বড় কোনো তালিকা নেই?। তবে মানুষটা ভালো হওয়ার পাশাপাশি তার যদি রান্নার হাতটাও ভালো হয়, তবে তো আরও দারুণ হয়!

অমিতাভ বচ্চন ডাক্তারি পড়া ছেড়ে অভিনয়ে আসার কারণ জানতে চাইলে সাই পল্লবী বলেন, ঈশ্বরই তার ভাগ্যলিপিতে অভিনয়ে আসার পথ তৈরি করে দিয়েছিলেন।

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন এমন উত্তর পেয়ে খানিকটা অবাক হন। পাশে বসা রণবীর কাপুর রসিকতা করে বলেন, ‘ভগবানের প্রেসক্রিপশন ছিল স্যার, যে ওনাকে অভিনয়ই করতে হবে!’ যা শুনে হেসে ফেলেন উপস্থিত দর্শকরাও।

অন্য একটি প্রমোতে সাই পল্লবী বলেন, সাধারণ চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি কী দিতে পারেন তা ভাবেন, কিন্তু সীতা মায়ের চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে তিনি ভেবেছিলেন— এই পবিত্র চরিত্র থেকে তিনি কী জ্ঞান বা শিক্ষা অর্জন করতে পারবেন। তাই কোনো কৌশল না ভেবে স্রেফ সীতা মায়ের কাছে প্রার্থনা জানিয়েই শুটিং শুরু করেছিলেন তিনি।

যশ ও নামিত মালহোত্রা প্রযোজিত চার হাজার কোটি টাকা বাজেটের এ দুই পর্বের মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজিতে ভগবান রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করছেন। এ ছাড়া অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

উল্লেখ্য, অভিনেত্রী সাই পল্লবীর প্রথম পর্বের সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং দ্বিতীয় পর্বটি ২০২৭ সালের দীপাবলিতে আসার কথা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে?

পরবর্তী সংবাদ

কমলা রঙে অপরূপ পরীমনি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM