শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
জাতীয়

দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা

দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএম·সর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৭:৫৭ পিএম
দীপ যা বলেছে, করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির ‘বন্ধুর ছোটভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ যা বলেছে এবং করেছে সেগুলো আসলে প্রশ্নবিদ্ধ মন্তব্য করেছেন তাহাসিফের বাবা কে এম এনায়েতুল করিম।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। এসময় তিনি তার ছেলের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

কে এম এনায়েতুল করিম বলেন, ‘আমার ছেলে অত্যন্ত মেধাবী একজন পাইলট, একজন কমিশন্ড অফিসার। সে অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছিল। সবার সঙ্গে তার চমৎকার সুসম্পর্ক ছিল। কারও কোনো সমস্যা শুনলে সে ছুটে যেত। যেকোনো মানুষের বিপদে-আপদে পাশে থাকত। এমন ছেলের এমন দুর্ঘটনা আমরা একেবারেই মেনে নিতে পারছি না।

ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা বর্ণনা করে তিনি বলেন, গত ২৭ অক্টোবর সন্ধ্যার পর এক বন্ধুর ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। যাওয়ার সময় মাকে বলে যান, ‘আমি এক্ষুণি কথা বলে আসছি।’ এরপর আর বাসায় ফেরেননি সে। পরদিন বিকেলে, সন্ধ্যার আগে নৌ পুলিশ ফোন করে রাজাবাড়ি ঘাটে ছেলের মরদেহ পাওয়ার খবর জানায়। বিষয়টি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক।

ছেলের মৃত্যুর কারণ উদঘাটনে উত্তরখান থানায় লিখিত আবেদন করেছেন জানিয়ে তাহসিফের বাবা বলেন, ছেলের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছি।

তাহসিফের বাবার অভিযোগ, তার ছেলের বন্ধু দীপের সঙ্গে বেশ কিছুদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দীপ আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়েছিল। এরপর আমার ছেলে আর ফিরে আসেনি। পিবিআইয়ের তদন্তের সামান্য কিছু আমি দেখেছি। সেখানে পরবর্তী সময়ে সে স্বীকার করেছে, তারা একসঙ্গে টঙ্গীতে গিয়েছিল। কিন্তু দীপ আমাকে বলেছিল, সে আমার ছেলেকে এই কম্পাউন্ডের মধ্যে রেখে গিয়েছে। বিষয়গুলো আসলে প্রশ্নবিদ্ধ। এর সঙ্গে কে জড়িত বা কে কী করেছে, আমি বুঝতে পারছি না।

ছেলের মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, আমি আশা করি, সম্মানিত সাংবাদিকরা এ বিষয়ে আন্তরিক হবেন, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয়। রাষ্ট্র তার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ঘটনার সঠিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনবে। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, একজন সুনাগরিক হিসেবে এটাই আমার প্রত্যাশা।

প্রসঙ্গত, তাহসিফ সাউরির হত্যা মামলায় তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার তাহসিফের বাবা হত্যা মামলা করলে সে মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মির্জা ফয়সল আমীনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

পরবর্তী সংবাদ

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM