সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার
খেলাধুলা

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৬ পিএম·সর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৩:৪৬ পিএম
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে বড় ব্যবধানে হারের পর অস্ট্রেলিয়া ক্রিকেটে দল পুনর্গঠনের দাবি আরও জোরালো হয়েছে। বিশেষ করে দলের ব্যাটিং ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার ব্যাটারদের এমন পারফরম্যান্সকে তিনি অত্যন্ত হতাশাজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।

কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের তৃতীয় টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ২৮৮ রান। কিন্তু রান তাড়ায় নেমে মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায় দলটি। এর ফলে ম্যাচে ১৭৬ রানের পরাজয়ের পাশাপাশি ১-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয় অস্ট্রেলিয়াকে।

এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে এগিয়ে গেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দল নির্বাচন, ব্যাটিং সামর্থ্য এবং অভিজ্ঞ পেসারদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সিরিজ শুরুর আগে থেকেই অস্ট্রেলিয়ার তুলনামূলক বয়স্ক দল এবং পেস আক্রমণের চার অভিজ্ঞ সদস্য প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়নকে নিয়ে আলোচনা চলছিল। এর আগে আগস্টে ডারউইনে বাংলাদেশের কাছে নয় উইকেটে হারের ঘটনাও দলটির দুর্বলতা প্রকাশ করেছিল।

তবে নিউল্যান্ডসে শেষ দিনের ব্যাটিং ধস সমালোচনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শট নির্বাচন, ভুল সিদ্ধান্ত এবং প্রতিরোধ গড়ে তুলতে না পারার বিষয়গুলো নিয়ে সাবেক ক্রিকেটাররা অসন্তোষ প্রকাশ করেছেন।

টেলিভিশনে ধারাভাষ্য দেওয়ার সময় ডেভিড ওয়ার্নার নিজের হতাশা প্রকাশ করে বলেন, অস্ট্রেলিয়ার এমন ব্যাটিং দেশের ক্রিকেটীয় ঐতিহ্যের সঙ্গে কোনোভাবেই মানানসই নয়। তার মতে, ব্যাটারদের মধ্যে লড়াই করার মানসিকতার অভাব ছিল, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ২৮৮ রান তাড়া করে ম্যাচ ও সিরিজ জয়ের সুযোগ থাকা সত্ত্বেও এমন পারফরম্যান্সকে ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। পুরো সিরিজে ব্যাটাররা বোলারদের যথাযথ সহযোগিতা করতে পারেননি বলে মনে করেন সাবেক এই ওপেনার।

একই ধরনের সমালোচনা করেছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াহ। ২০০২ সালে নিউল্যান্ডসে বড় লক্ষ্য তাড়া করে জয় পাওয়া অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। মার্ক ওয়াহর মতে, শেষ দিনের ব্যাটিং ছিল অপরিণত ও হতাশাজনক। শট নির্বাচন থেকে শুরু করে টেকনিক এবং শট বাস্তবায়ন—কোনো ক্ষেত্রেই ব্যাটাররা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি।

অস্ট্রেলিয়ার ওপেনিং বিভাগেও দীর্ঘদিন ধরে অস্থিরতা চলছে। ২০২৪ সালে ডেভিড ওয়ার্নার অবসর নেওয়ার পর উসমান খাজার সঙ্গে স্থিতিশীল জুটি গড়ে তুলতে পারেনি দলটি। দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ পাওয়া নিক ম্যাডিনসনও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি তিন নম্বরে মার্নাস লাবুশেনের ধারাবাহিক ব্যর্থতা তার দলে জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।

তবে হতাশার মধ্যেও কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স অস্ট্রেলিয়ার জন্য আশার কারণ হয়ে উঠেছে। প্রথম টেস্টে দলে ফিরে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ১৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন ম্যাট রেনশ। তৃতীয় টেস্টে ওপেনিংয়ে নেমেও ট্রাভিস হেডের সঙ্গে গুরুত্বপূর্ণ ৭৪ রানের জুটি গড়েন তিনি।

এদিকে কেপটাউন টেস্টে ঘাড়ের চোটে স্টিভ স্মিথ ছিটকে যাওয়ায় সুযোগ পান জশ ইংলিস। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। নিজের ব্যাটিং সামর্থ্য প্রমাণ করে নির্বাচকদের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করেছেন এই ব্যাটার।

সিরিজ হারের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দলে পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন। তার মতে, দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক এবং নিজেদের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন।

কামিন্স আরও জানান, অস্ট্রেলিয়াকে আবারও শীর্ষ অবস্থানে ফিরতে হলে বর্তমান পারফরম্যান্সের উন্নতি করতে হবে। প্রয়োজনে খেলার কৌশলে পরিবর্তন আনার পাশাপাশি কয়েকজন ক্রিকেটারকেও পরিবর্তন করা হতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

পরবর্তী সংবাদ

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM