মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ
খেলাধুলা

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৪ পিএম·সর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৬:৩৪ পিএম
কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ

উদিনেজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস নিয়ে সন্তুষ্ট রোমার কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনি। একই সঙ্গে চোটের কারণে মাঠের বাইরে থাকা পাওলো দিবালা ও ইভান কোনে আন্তর্জাতিক বিরতির পর দলে ফিরতে পারেন বলে আশা করছেন তিনি। তবে তাদের ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে রাজি নন রোমা কোচ।

ইতালিয়ান সিরি ‘আ’তে উদিনেজেকে ৫-২ গোলে হারিয়েছে রোমা। ম্যাচের প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়ে বড় ব্যবধানে এগিয়ে যায় গ্যাসপেরিনির দল। তবে বিরতির পর কিছুটা ছন্দ হারিয়ে দুটি গোল হজম করতে হয় তাদের। শেষ দিকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচ শেষে দলের গোল করার ধারাবাহিকতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন গ্যাসপেরিনি। তিনি জানান, একাধিক খেলোয়াড়ের গোল পাওয়াটা দলের সামগ্রিক আত্মবিশ্বাসের ইতিবাচক দিক তুলে ধরছে। তার মতে, খেলোয়াড়েরা এখন নিজেদের গোল করার পাশাপাশি সতীর্থদের গোলের সুযোগ তৈরি করতেও আত্মবিশ্বাসী।

তবে দ্বিতীয়ার্ধে দলের মনোযোগ কমে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছেন রোমা কোচ। ৪-০ গোলে এগিয়ে থাকার পাশাপাশি সামনে ম্যানচেস্টারের বিপক্ষে ম্যাচ থাকায় খেলোয়াড়দের গতি কমে যাওয়া স্বাভাবিক বলে মনে করেন তিনি। এ ছাড়া ২০ দিনেরও কম সময়ে আটটি ম্যাচ খেলায় শারীরিক ক্লান্তিও এর অন্যতম কারণ। তবে উদিনেজের দ্বিতীয় গোলটি মনোযোগের অভাব থেকেই হয়েছে বলে মনে করেন গ্যাসপেরিনি।

এদিকে চোটে থাকা গোলরক্ষক মাইল সভিলার, ইভান কোনে, পাওলো দিবালা ও লরেঞ্জো পেল্লেগ্রিনির ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন তিনি। আন্তর্জাতিক বিরতির আগেই চারজনের মাঠে ফেরার সম্ভাবনা থাকলেও বিষয়টি এখনো অনিশ্চিত। গ্যাসপেরিনি জানান, তাত্ত্বিকভাবে সবাই ফিরতে পারেন, আবার কারও পক্ষেই ফেরা সম্ভব না-ও হতে পারে। আগামী কয়েক দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

টানা ম্যাচ খেলার ব্যস্ত সূচি নিয়েও নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোমা কোচ। তার মতে, ক্যারিয়ারে এত দীর্ঘ সময় ধরে এমন ঘন ঘন ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব একটা হয়নি। আটালান্টার হয়ে ইউরোপা লিগের মৌসুমে এমন পরিস্থিতি তৈরি হলেও সেটি ছিল মার্চ-এপ্রিল মাসে। এবার প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের উচ্চমাত্রার শারীরিক ও মানসিক চাপ নিতে হচ্ছে।

উদিনেজের বিপক্ষে ম্যাচটি ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকবে রোমার ডিফেন্ডার দানিয়েলে ঘিলার্দির জন্য। এই ম্যাচেই সিরি ‘আ’তে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন তিনি। গোলটি করতে গিয়ে নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হয়েছে বলে জানান এই ডিফেন্ডার। এমনকি শট নেওয়ার সময় পেশিতে টানও অনুভব করেছিলেন তিনি। সিরি ‘বি’তে আগে মাত্র দুটি গোল করা ঘিলার্দির সিরি ‘আ’তে গোল পেতে দুই বছর অপেক্ষা করতে হয়েছে।

উদিনেজের বিপক্ষে জয়ের ফলে চলতি মৌসুমে সিরি ‘আ’র প্রথম ১০ ম্যাচে রোমার গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৮-এ। লিগের শীর্ষ পর্যায়ে ক্লাবটির ইতিহাসে প্রথম ১০ ম্যাচে এত গোল আগে কখনো আসেনি। বর্তমানে সর্বোচ্চ গোল করা দল হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে তারা। পাশাপাশি শিরোপার লড়াইয়ে ইন্টার মিলান ও লাৎসিওর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছে গ্যাসপেরিনির দল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সমালোচনায় ক্ষুব্ধ ক্রিকেটারের ‘প্রেমিকা’

পরবর্তী সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডের অবনমনের শঙ্কা কতটা সত্য?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM