মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য
খেলাধুলা

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএম·সর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৭:৩৮ পিএম
আইপিএল সুন্দরীর বিয়ের ‘বাক্সবন্দি’ কার্ডের রহস্য

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদের মালিক কলানিধি মারানের মেয়ে কাব্য মারানের বিয়ে নিয়ে গত কয়েক মাস ধরেই আলোচনা চলছে। চলতি মাসেই বিখ্যাত সঙ্গীতশিল্পী ও রজনীকান্তের ভাগ্নে অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মারানে।

এই তারকা জুটির বিয়ের আমন্ত্রণপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আগামী ১১ নভেম্বর গ্রিসে বিয়ে করা কথা। রিসেপশন হবে দেশে। অতিথীদের হাতে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। আর তারই ঝলক প্রকাশ করা হয়েছে ইনস্টাগ্রামে।

যেই সংস্থা এই আমন্ত্রণপত্র বানিয়েছেন, তাদের পোস্ট করা ভিডিও দেখা যাচ্ছে, আমন্ত্রণপত্র রাখা হয়েছে একটি বাক্সের ভিতরে। তার সঙ্গে আরও কিছু জিনিসপত্রও রয়েছে বাক্সে। সে সব প্রকাশ করা হয়নি। কিন্তু এখানে নজর কেড়েছে বাক্সটি।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্র এবং ওই বাক্সের নকশা এতটাই নজরকাড়া যে, সেটিকে কার্ডের চেয়ে শিল্পকর্ম বলাই ভালো। অথচ এমন অভিনব নকশার পিছনে বর-কনের চাহিদা ছিল বেশ সহজ। কী চেয়েছিলেন তারা? কীভাবে তৈরি হল এই বিশেষ আমন্ত্রণপত্র? সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন নকশার দায়িত্বে থাকা শিল্পী রঞ্জনী আয়েঙ্গার।

আইভরি, হালকা নীল এবং রুপোলি রঙের মিশেলে তৈরি এই আমন্ত্রণবাক্সে রয়েছে সাবেকি আভিজাত্যের ছোঁয়া। রঞ্জনীর কথায়, ‘এই আমন্ত্রণপত্র তৈরির পুরো প্রক্রিয়ায় কাব্য নিজেও যথেষ্ট আগ্রহ দেখিয়েছেন। নকশার খুঁটিনাটি নিয়ে ভেবেছেন তিনি নিজে। এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন, যা দেখতে হবে অভিজাত, মার্জিত এবং সময়ের সঙ্গে পুরনো হয়ে যাবে না। অতিথিরা যেন অনুষ্ঠান মিটে যাওয়ার পরেও সেটি যত্ন করে রেখে দিতে চান, সেটাই ছিল মূল ভাবনা।

বিয়ের নিমন্ত্রণপত্রে সাধারণত ভারী রং, নকশা, ছবি বা ব্যক্তিগত মুহূর্তের ছোঁয়া থাকে। কিন্তু কাব্য ও অনিরুদ্ধর আমন্ত্রণপত্র সেই প্রবণতা থেকে খানিকটা দূরে। যুগলের প্রেম, সম্পর্ক ইত্যাদি কার্ডে বর্ণনা করার শখ ছিল না তাঁদের। শৈল্পিক নকশাকেই এর মুখ্য চরিত্র হিসেবে দেখাতে চেয়েছিলেন তাঁরা। তাই পাউডার নীল, আইভরি এবং রুপোলি— মাত্র এই তিনটি রঙের মধ্যেই গোটা নকশাকে সীমাবদ্ধ রাখা হয়েছে।

রঞ্জনীর কথায়, তিনি নিজে রং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন। কিন্তু এই কাজের ক্ষেত্রে মাত্র তিনটি রঙের মধ্যে থেকে নকশাকে আকর্ষণীয় করে তোলাই ছিল আসল কাজ। নকশাটি ব্যক্তিগত অথচ অতিরিক্ত সাজসজ্জায় ভারাক্রান্ত নয়। আমন্ত্রণপত্রের বাক্সের ভিতরে ঠিক কী কী রয়েছে, তা প্রকাশ করতে চাননি রঞ্জনী।

আগামী বিয়ের মৌসুমে আমন্ত্রণপত্রের নকশায় নতুন নতুন উপকরণের ব্যবহার আরও বাড়বে বলে মনে করছেন রঞ্জনী। ধাতু, কাঠ, ছাঁচে তৈরি উপকরণ, এমনকি প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করেও তিনি কাজ করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

২ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পিসিবিকে দিতে হবে ২৫ হাজার ডলার

পরবর্তী সংবাদ

টি-টোয়েন্টিতে ভারতের বিশ্ব রেকর্ড: এক বছরে সর্বোচ্চ ৪০০ ছয়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM