সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর
সারাদেশ

পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর

পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৯ পিএম·সর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৯:১৯ পিএম
পদ্মার ৬ মৌজায় অবাধে বালু-মাটি লুট, ঝুঁকিতে আন্তর্জাতিক নৌবন্দর

রাজশাহীর গোদাগাড়ীর সুলতাগঞ্জে পদ্মা-মহানন্দা নদীর মোহনায় অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর একটি আন্তর্জাতিক নদীবন্দর বা নৌপ্রটোকল রয়েছে। এ বন্দরের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ময়া নৌবন্দরের নৌযোগাযোগ স্থাপিত হয়েছে কয়েক বছর আগে।

সুলতানগঞ্জ-ময়া পথে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয় ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি। নৌবন্দরটির কার্যক্রম সচল আছে। আশপাশের উজান-ভাটির ২০ কিলোমিটার নদী এলাকা সুলতানগঞ্জ নৌবন্দরটির সীমানা হিসেবে গেজেটভুক্ত। এই সীমানার সংরক্ষক বিআইডব্লিউটিএ।

এদিকে বিআইডব্লিউটিএ সুলতানগঞ্জ নৌবন্দর সন্নিহিত পদ্মা নদীর এলাকা নৌবন্দর সীমানাভুক্ত নদী থেকে বালু উত্তোলনকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় নৌপরিবহণ ও ভূমি মন্ত্রণালয়সহ রাজশাহীর জেলা প্রশাসনকে বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। ফলে চলতি বছরে গোদাগাড়ী এলাকায় অবস্থিত পদ্মার ছয় মৌজা বালুমহালের ইজারা কার্যক্রম বন্ধসহ বালুমহালটি স্থায়ীভাবে বন্ধ করে রাজশাহী জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটি তথা জেলা প্রশাসন।

রোববার সকালে সরেজমিন দেখা গেছে, বন্ধ বালুমহালটির সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ বালু উত্তোলন বন্ধ করেননি। বরং বন্যার পানি নেমে যাওয়ার পর থেকেই নদীতীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ভেকু দিয়ে উর্বর পলিমাটি কেটে সাবাড় করছেন। পাশাপাশি পদ্মার উজানে সুলতানগঞ্জ থেকে ভাটিতে ফুলতলা পর্যন্ত ১০ কিলোমিটার নদী এলাকায় ড্রেজার নামিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছেন। এক্ষেত্রে বিআইডব্লিউটিএ নীরব ভূমিকা পালন করছে।

অন্যদিকে স্থানীয়রা অভিযোগ জানিয়ে বলেছেন, গোদাগাড়ীর ফুলতলা থেকে উজানে রেলবাজার পর্যন্ত বিস্তীর্ণ নদীতট এলাকায় এবার উর্বর পলিমাটি পড়ে জমিগুলো উঁচু হয়েছে। এসব জমি নদীপাড়ের মানুষের। তারা কয়েক বছর ধরে বালুমহালটি বন্ধের দাবিতে আন্দোলন করছেন। নতুন পলিবাহিত উর্বর মাটিতে ফসল আবাদের পরিকল্পনা করেছিলেন তারা; কিন্তু গত দুই মাস ধরে আগের ইজারাদার বালুমহালের দখল নিয়ে পলি কেটে উজাড় করছেন। ফুলতলাসহ চার-পাঁচটি পয়েন্ট দিয়ে প্রতিদিন কয়েক লাখ ঘনফুট বালু ও শতাধিক ট্রাক মাটি লোপাট হচ্ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, জেলা প্রশাসন বালুমহালটি বন্ধ ঘোষণাসহ এবার ইজারা দেয়নি; কিন্তু সাবেক ইজারাদার কিভাবে ভেকু, এক্সকেভেটর ও ড্রেজার নামিয়ে রাতদিন ২৪ ঘণ্টা বালু-মাটি লুট করছেন, তা এলাকার মানুষ জানেন না। তারা অবিলম্বে সাবেক ইজারাদারের এ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

এলাকাবাসী আরও জানান, গত বছরও সাবেক এই ইজারাদার ইজারার মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি লুট করেছিলেন। এবারও ইজারার শর্তাবলির তথ্য গোপন করে কোনো আদালত থেকে হয়তো আদেশ এনেছেন।

অন্যদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার এই বন্ধ ঘোষিত বালুমহালটির সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ গত জুলাই মাসে নিজেকে ক্ষতিগ্রস্ত দাবি করে হাইকোর্টে একটি রিট করেন। গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সাবেক ইজারাদারকে পরবর্তী তিন মাসের জন্য বালুমহালের কার্যক্রম পরিচালনার অনুমতি দেন। এই আদেশের সময়সীমা আগামী ৬ নভেম্বর শেষ হওয়ার কথা। তবে সাবেক ইজারাদার কৌশলে আগের আদেশ বাড়িয়ে নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাবেক ইজারাদারকে বালু উত্তোলনের আদেশের কপি পেয়ে রাজশাহী জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম গত ৭ সেপ্টেম্বর নৌপরিবহণ ও ভূমি মন্ত্রণালয়, চেয়ারম্যান বিআইডব্লিউটিএ, আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সলিসিটরসহ সংশ্লিষ্টদের কাছে জরুরি চিঠি পাঠান।

ওই চিঠিতে জেলা প্রশাসক স্পষ্ট করে লেখেন, সাবেক ইজারাদারের সঙ্গে ইজারা চুক্তি অনুযায়ী তিনি ২০২৫ সালের ১৪ এপ্রিল বা ১৪৩৩ বাংলা সনের ৩০ চৈত্র বালুমহালটি ভোগদখল করেছেন। চুক্তির বিভিন্ন শর্তানুযায়ী মেয়াদ শেষে এই বালুমহালের ওপর সাবেক ইজারাদারের কোনো অধিকার বহাল থাকে না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্রুত সময়ে আপিল দাখিলের জন্য জেলা প্রশাসক নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করেন।

খোঁজ নিয়ে আরও জানা গেছে, জেলা প্রশাসনের চিঠি পাওয়ার পর অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দ্রুত সময়ে আপিল দাখিলের সিদ্ধান্ত নিলেও সেই সিদ্ধান্ত কার্যকর থেকে পিছিয়ে যায় রাজশাহীর একজন নেতার হস্তক্ষেপে। ওই নেতা গত মাসের শেষে খোদ বিআইডব্লিউটিএ সদর দপ্তরে হাজির হয়ে কর্মকর্তাদের আপিল দাখিল না করার জন্য চাপ প্রয়োগ করেন। শেষপর্যন্ত বিআইডব্লিউটিএর পক্ষে আপিল দাখিলে গড়িমসির কারণে সাবেক ইজারাদার একতরফা শুনানি করে বালু উত্তোলন অব্যাহত রাখার দ্বিতীয় আদেশ হস্তগত করেন।

পদ্মার ছয় মৌজা বালুমহাল এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম অভিযোগে বলেন, সাবেক এই ইজারাদার গত বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার পর আরও তিন মাস অবৈধভাবে বালু ও মাটি লোপাট করেন।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. বেলায়েত হোসেন জানান, হাইকোর্টের প্রথম আদেশটি পাওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে আইন মন্ত্রণালয়ের সলিসিটরসহ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। কিন্তু কর্তৃপক্ষ আপিল দাখিলে কেন বিলম্ব করছে, সেটা আমরা জানি না। জেলা মাটি ও বালু ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তে বালুমহালটি বিলুপ্ত করা হয়েছে। এটির ওপর জেলা প্রশাসনের এখন কোনো নিয়ন্ত্রণ নেই। এটির কাস্টোডিয়ান এখন বিআইডব্লিউটিএ।

অন্যদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দাখিলে রহস্যজনক গড়িমসির বিষয়ে জানতে চাইলে অভ্যন্তরীণ নৌপরিবহণ (বিআইডব্লিউটিএ) কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব (পরিকল্পনা ও অপারেশন) মো. সাজেদুর রহমান রোববার দুপুরে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ে তা দাখিল করা হবে। সব নথিপত্র প্রস্তুত করা হয়েছে।

ইজারা চুক্তির তথ্যাবলি গোপন করে বিভিন্ন আদালত থেকে আদেশ নিয়ে বালুমহালের কার্যক্রম চালানোর অভিযোগের বিষয়ে সাবেক ইজারাদার মাম এন্টারপ্রাইজের মালিক আব্দুল মান্নাফ বলেন, তিনি আদালতের আদেশ নিয়ে কার্যক্রম করছেন। হাইকোর্ট তাকে বালু উত্তোলন ও পরিবহণসহ সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এইচএসসির ফলে বড় ধাক্কা মানিকগঞ্জে, ৪ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

পরবর্তী সংবাদ

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM