শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি
সারাদেশ

পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি

পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম·সর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি

চট্টগ্রামে পা দিয়ে লিখে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি নামে এক শিক্ষার্থী। ১০ বছর আগে এক দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন তিনি। এরপর প্রথমে মুখ দিয়ে লেখা শুরু করেন। পরে পা দিয়ে লেখার কৌশল রপ্ত করে এসএসসিতে অর্জন করেছিল জিপিএ-৫। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার।

রাব্বি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। অভাব-অনটনের সংসারে মা-বাবা দুজনই দৈনিক মজুরির কাজ করে সংসার চালান। এ কারণে ছেলের চিকিৎসা ও পড়াশোনার খরচ জোগাতে তাদের অনেক সংগ্রাম করতে হয়েছে।

জানা গেছে, ২০১৬ সালের ৫ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাটিয়ারী ফুটওভার ব্রিজের ওপর একটি বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুৎস্পৃষ্ট হয় রাব্বি। তখন সে পঞ্চম শ্রেণির ছাত্র। দুই হাত থেকে প্রচুর রক্তক্ষরণ নিয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও কেটে ফেলতে হয় দুই হাত।

এরপর শুরু হয় নতুন এক লড়াই। যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর পড়াশোনায় মেতে থাকার কথা, সেই বয়সেই রাব্বিকে শিখতে হয় হাত ছাড়াই জীবন চালানোর কৌশল। দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন, হয়তো আর পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না রাব্বি। কিন্তু তিনি থেমে যায়নি। প্রথমে মুখ দিয়ে কলম ধরে লেখার অনুশীলন শুরু করে। এভাবেই অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়ে যায়। পরে দ্রুত লেখার জন্য পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করে রাব্বি। ধীরে ধীরে পায়ের আঙুলে কলম ধরে লেখা হয়ে ওঠে তার অভ্যাস। সেই পা দিয়েই পরীক্ষার খাতায় লিখে ২০২৪ সালে এসএসসিতে জিপিএ-৫ পায়। এবার চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতেও একই ফল অর্জন করেছে।

রাব্বির বাবা বজলুর রহমান জানান, দুর্ঘটনার পর ছেলের চিকিৎসা ও পড়াশোনা চালিয়ে নিতে অনেকেই সহযোগিতা করেছেন। আইসিডিডিআরবির গবেষক ও চিকিৎসক ফেরদৌস কাদেরী রাব্বির পড়াশোনার খরচ বহন করে আসছেন। এ ছাড়া ওসমান নামের এক শিক্ষক বিনা পারিশ্রমিকে তাকে কোচিং করিয়েছেন। বিভিন্নজনের সহযোগিতায় ছেলেকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখা এবং পড়াশোনা চালিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

বিজ্ঞানী হওয়ার প্রবল ইচ্ছার কথা জানিয়ে অদম্য রাব্বি বলেন, জিপিএ-৫ পাওয়া নিয়েই আমি থেমে থাকতে চাই না। আমি বিজ্ঞানী হতে চাই। সে জন্য বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা নিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নাটোরে ১৮ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি, অধ্যক্ষদের তলব

পরবর্তী সংবাদ

১০ হাজার টাকা ঘুস নিয়ে ধরা, ফেরত দিয়ে ক্ষমা চাইলেন কর্মকর্তা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM