শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা
সারাদেশ

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ৬:১৫ পিএম·সর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ৬:১৫ পিএম
বিএনপি নেতাদের মাথা ফাটালেন আন্দোলনকারীরা

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে শ্রমিক আন্দোলনের সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলায় চালায় আন্দোলনকারীরা। এ সময় দুই নেতা মাথায় আঘাত পেয়ে গুরতর আহত হন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় এ ঘটনা ঘটে।

মাথায় আঘাতপ্রাপ্তরা হলেন, কোনাবাড়ী মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রবিউল আলম রবি এবং কোনাবাড়ী থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমু। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়াও ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বুলবুল আহমেদসহ অন্তত তিন জন শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ স্থানীয় অন্যান্য ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত রবিউল আলম রবি বলেন, সকাল ৯টার দিকে কোনাবাড়ী বিসিকের ১নং গেটের পাশে আমরা বিএনপি নেতারা দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ আন্দোলনকারীরা এসে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা লাঠিসোঁটা ও ইট-পাটকেল মারে। ফলে ইটের আঘাতে আমার মাথা ফেটে যায়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিই। আমার সামনেই কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমুর মাথায়ও আঘাত করে আন্দোলনকারীরা। ওই সময় হিমুরও মাথা ফেটে যায়। এছাড়াও আন্দোলনকারীদের হামলায় অন্যান্য বিএনপি নেতারাও আঘাতপ্রাপ্ত হন।

তিনি বলেন, এই আন্দোলনে শ্রমিক নেতাদের দেখা যায়নি; বরং অন্য কোনো দলের ইন্ধনে অন্য কোনো অপশক্তি আমাদের ওপর হামলা করেছে। এ সময় তিনি সুষ্ঠু তদন্ত করে এই হামলার বিচার ও এই অপশক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শী কামরুল ইসলাম জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী বিসিক এলাকায় কিছু বিএনপি নেতা দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পর শ্রমিক আন্দোলনকারী ২/৩ শত লোক এসে বিএনপি নেতাদের ওপর ইট-পাটকেল মারলে থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবি এবং শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন হিমুর মাথা ফেটে যায়। এই হামলায় বিএনপির অন্যান্য নেতাও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

এ সময় উপস্থিত ছিলেন, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবি, থানা বিএনপির সহ-সভাপতি মালেক শিকদার, সহ-সভাপতি আকবর আলী, হযরত আলী, আব্দুল বারেক সরকার, যুবদল নেতা ফয়সাল সরকার প্রমুখ।

এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সাংবাদিক আলিফ হত্যা: দ্রুত বিচারের দাবিতে কাফনের কাপর পরে মানববন্ধন

পরবর্তী সংবাদ

কুড়িগ্রামে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM