রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /শ্রমিকদের আন্দোলনে ঢুকে লুটের টাকা দিয়ে আ. লীগ নাশকতা করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
জাতীয়

শ্রমিকদের আন্দোলনে ঢুকে লুটের টাকা দিয়ে আ. লীগ নাশকতা করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রমিকদের আন্দোলনে ঢুকে লুটের টাকা দিয়ে আ. লীগ নাশকতা করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১:০২ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১:০২ পিএম
শ্রমিকদের আন্দোলনে ঢুকে লুটের টাকা দিয়ে আ. লীগ নাশকতা করছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রমিকদের আন্দোলনে ঢুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকেরা লুটের টাকা দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, 'প্রথম দিকে শ্রমিকরা মাঠে নেমেছিলেন। কারণ তাদের কিছু ন্যায্য দাবি ছিল। এরপর মজুরি কমিশন তৈরি হয়েছে। তারা যদি আর মাঠে না নামেন, তখন অন্য কারও পক্ষে মাঠে নেমে কাজটা করা সহজ হয় না।'

'এই প্রেক্ষাপটটা মাঠ থেকে তৈরি হয়। আমাদের পোশাককর্মীরা মাঠে নেমেছেন। সেটার ভেতরে থেকে এই কাজটা করছে তারা (আওয়ামী লীগ),' বলেন তিনি।

উপদেষ্টা জাহেদ বলেন, 'মূল্যস্ফীতি আছে, জ্বালানির মূল্য বাড়ছে এবং এর সূত্র ধরে অনেক কিছুর মূল্য বেড়ে যাচ্ছে। সেটার প্রতি সরকার সহানুভূতিশীল হয়েই আগেই মজুরি কমিশন তৈরি করেছে। ফলে আন্দোলনের যে দাবি, সেটা আসলে শেষ হয়ে যাওয়ার কথা ছিল।'

'এরপর যখন এটা কন্টিনিউ করে বা যে ধরনের সহিংস আচরণ অনেকের মধ্যে দেখা গেছে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা হচ্ছে কোনোভাবেই এরা আমাদের পোশাককর্মীরা হতে পারেন না। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোয়েন্দা তথ্য আছে। তার ভিত্তিতে তিনি বলেছেন এটা সীমান্তের ওপার থেকে হয়েছে,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে কিছু করতে পারবে, সেটা আমরা বিশ্বাস করি না। কিন্তু যেহেতু তাদের কাছে প্রচুর লুটের টাকা আছে, তারা তা দিয়ে কোথাও কোথাও কোনো না কোনো ফর্মে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সেটার সঙ্গে এটার সংযোগ থাকতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু বলেছেন তার কাছে নিশ্চয়ই তথ্য আছে। সেটার (আন্দোলনের) সঙ্গে তাদের (আওয়ামী লীগ) লিংক থাকতেই পারে।'

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, 'এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর কথাবার্তা হচ্ছে। কিন্তু এটা নিশ্চিতভাবেই তদন্ত হবে। রাষ্ট্রের যেকোনো নাগরিক যখন এমন মৃত্যুর শিকার হন, তার ব্যাপারে জেনুইন তদন্ত হবে। নানা রকম ফ্রেমিং আছে, আমরা যেন সেগুলোর দিকে বেশি দৃষ্টি না দেই।'

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শেখ হাসিনা বেঁচে থাকতে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না: তথ্য উপদেষ্টা

পরবর্তী সংবাদ

ভোররাতে থেমে থাকা বাসে আগুন, আশুলিয়ায় থেমে থেমে চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM