মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান
সারাদেশ

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৩:১৩ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৩:১৩ পিএম
টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলন হলেও শান্ত টঙ্গী শিল্পাঞ্চল। বিসিকের উৎপাদন স্বচ্ছল রাখতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিসিকের মোড়ে মোড়ে সতর্ক পাহারা বসিয়েছে। পাহারার অংশ হিসেবে তারা মহাসড়কে ক্ষণে ক্ষণে মিছিল ও মোটরসাইকেল মহড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিতের জানান দিচ্ছে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন শৃঙ্খলা বাহিনীর।

মঙ্গলবার (৩ নভেম্বর) টঙ্গী বিসিক ঘুরে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল থেকেই টঙ্গী বিসিকের মোড়ে মোড়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সতর্ক পাহারা বসায়। অনেক কারখানার সামনে তারা অবস্থান নেয়। তিন দিন ধরেই সারাদিন ক্ষণে ক্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে তারা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাসড়কে মোটরসাইকেলের মহড়া দেয়। টঙ্গী বাজার এলাকা থেকে স্টেশন রোড, মিলগেট, চেরাগালী, হোসেন মার্কেট হয়ে গাজীপুরা পর্যন্ত মোটরসাইকেল মহড়া দেয় তারা। শতাধিক মোটরসাইকেল এই মহড়ায় অংশ নেয়। এছাড়া ছাত্রদল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল করে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগ আলী ও গাজীপুরায় মহাসড়কের পাশে বিভিন্ন এলাকায় বিএনপির নেতা- কর্মীদের অবস্থান করতে দেখা যায়। একই অবস্থা টঙ্গী বিসিকের সব জায়গায়।

দুপুর সাড়ে ১২টায় টঙ্গী বিসিক মোড়ে অবস্থান নেওয়া স্বেচ্ছাসেবক দলের গাজীপুর মহানগরের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী বলেন, শিল্পখাতে নৈরাজ্য সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য গাজীপুর-২ আসনের এমপি এম মঞ্জুরুল করিম রনির মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা রাজপথে আছি। যে কোনো মূল্যে শিল্পখাত রক্ষায় আমরা কাজ করছি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বলেন, টঙ্গীতে কোনো বিশৃঙ্খলা নেই। শিল্পকে বাঁচাতে দলীয় প্রধানের নির্দেশে আমরা মাঠে আছি। যে কোনো নাশকতা মোকাবিলা করতে আমরা প্রস্তুত।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম বলেন, বর্তমানে টঙ্গী বিসিক সম্পূর্ণ শান্ত রয়েছে। আমরাও সতর্ক অবস্থানে আছি। এ পর্যন্ত টঙ্গীতে শ্রমিক আন্দোলন হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

পরবর্তী সংবাদ

শ্রমিক বিক্ষোভে পালটাপালটি ধাওয়া, উত্তপ্ত গাজীপুর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM