মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী
সারাদেশ

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৩:৪৭ পিএম
ভালোবেসে বিয়ে, ১৪ বছর পর ঘরছাড়া ছাত্রলীগ নেতার স্ত্রী

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলেন বৃষ্টি বিশ্বাস (৩২)। সেই স্বপ্নের টানে ভেঙেছিলেন আগের সংসার, ছেড়েছিলেন ধর্মীয় পরিচয়, পিতৃপরিবার ও পরিচিত সামাজিক পরিমণ্ডল। প্রতিবেশী ইব্রাহিম মোল্যার প্রেমের প্রস্তাব ও নানা প্রলোভনে সাড়া দিয়ে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর ইব্রাহিম মিয়াকে বিয়ে করে শুরু করেন নতুন জীবন।

কেটে গেছে ১৪ বছর। তাদের সংসারে জন্ম নিয়েছে দুই সন্তান। কিন্তু যে মানুষের জন্য একদিন সবকিছু ছেড়েছিলেন, আজ সেই স্বামীর বিরুদ্ধেই নির্যাতন, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া এবং বাড়ি থেকে বিতাড়নের চেষ্টার অভিযোগ তুলেছেন বৃষ্টি।

ইব্রাহিম মোল্যা ময়না ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বৃষ্টির অভিযোগ, সম্প্রতি ইব্রাহিম সালথা উপজেলার বাহিরদিয়া এলাকায় আরেকটি বিয়ে করেছেন। নতুন স্ত্রীকে নিয়ে বর্তমান বাড়িতে সংসার করতে তাকে, তার বৃদ্ধ শাশুড়ি ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।

তিনি জানান, শুনেছেন ইব্রাহিম তাকে তালাক দিয়েছেন। তবে এখনো আদালতের কোনো কাগজপত্র হাতে পাননি।

বৃষ্টির আক্ষেপ, যে সংসারের জন্য নিজের জন্মপরিবার, ধর্মীয় পরিচয় ও আগের জীবনের সব বন্ধন ছেড়েছিলেন, আজ সেই সংসারেই তার জায়গা নেই। শ্বশুর-শাশুড়ি ও স্বামীর উপার্জনের অর্থে কষ্ট করে তৈরি করা বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতে চান তিনি। সন্তানদের নিয়ে যাওয়ার মতো কোনো আশ্রয় নেই তার। প্রয়োজনে জীবন দেবেন, তবু বসতবাড়ি ছেড়ে যাবেন না বলে জানান বৃষ্টি।

বৃষ্টির অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই স্বামীর আচরণ বদলাতে শুরু করে। ছেলে জন্মের পর দ্বিতীয় সন্তান সুপ্তি তার গর্ভে থাকতেই ভাগ্য বদলাতে সৌদি আরব পাড়ি জমান ইব্রাহিম। আট বছর প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরার পর তার আচরণ আরও বদলে যায়। মাদকাসক্ত হয়ে কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকতেন তিনি।

গত তিন-চার বছর ধরে সন্দেহের বশে বৃষ্টিকে অযথা দোষারোপ করতেন ইব্রাহিম। পরকীয়ার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তাকে সন্দেহ করতেন। এ নিয়ে শারীরিক নির্যাতন, গালিগালাজসহ নানা ধরনের নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বৃষ্টি।

তার অভিযোগ, দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে হাত, বুকসহ শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। দুই হাত ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি। সে সময় মামলা করতে চাইলে ইব্রাহিম তাকে পূর্ণাঙ্গ চিকিৎসার আশ্বাস দেন। প্রয়োজনে দেশের বাইরে নিয়ে অস্ত্রোপচার করানোর কথাও বলেন। কিন্তু তার সেই আশ্বাস ছিল মিথ্যা। এভাবে আবারও প্রতারিত হয়েছেন বলে অভিযোগ বৃষ্টির।

বৃষ্টির পাশে দাঁড়িয়েছেন তার শাশুড়ি জুলেখা বেগম (৬০)। ছেলের বিরুদ্ধে পুত্রবধূর অভিযোগের সঙ্গে একমত পোষণ করে তিনি জানান, ছেলের অন্যায়ের প্রতিবাদ করায় তাকেও মারধর ও অপমানের শিকার হতে হয়। নিজের গর্ভে ধারণ করা ছেলে যা বলে, তা মুখে উচ্চারণ করা যায় না।

জুলেখা বেগম জানান, তার ছেলে অভিযোগ করে, তিনি নাকি বাইরের লোক এনে পুত্রবধূর সঙ্গে দেহ ব্যবসা করেন। স্বামীর রেখে যাওয়া ভিটা থেকে তাকেও বের করে দেওয়ার চেষ্টা চলছে। পুত্রবধূ ও নাতি-নাতনিদের নিয়ে তিনি ওই বাড়িতেই থাকতে চান। ছেলে চাইলে অন্য জমিতে ঘর করে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ইব্রাহিমের বোন শেফালী পারভীন জানান, তার ভাই মাদকাসক্ত ও নির্যাতনকারী। স্ত্রী-সন্তান এমনকি নিজের মাকেও মারধর করেন। তিনি চান, তার মা, ভাতিজা-ভাতিজি ও বৃষ্টি যেন বাবার পৈতৃক ভিটায় থাকতে পারেন। ভাই নতুন বিয়ে করেছেন, তিনি যেখানে খুশি সেখানে থাকুন।

ইব্রাহিমের ১১ বছর বয়সি ছেলে আউস বলে, তার বাবা বাড়িতে এসে তার গলায় ছুরি ধরে জানতে চান, বাড়িতে কে এসেছিল। মিথ্যা বললে জবাই করে ফেলার হুমকি দেন। কেউ আসেনি বললে পরিবারের সবাইকে মারধর করেন বলেও অভিযোগ শিশুটির।

অভিযোগের বিষয়ে থানায় এক সালিশ বৈঠকে ইব্রাহিম মোল্যা বলেন, বৃষ্টির চরিত্র ভালো নয়। তাকে তালাক দেওয়া হয়েছে। বৃষ্টি কোথায় যাবেন, তা তিনি জানেন না। তার মা ও সন্তানরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা জানান, বিষয়টির একটি মানবিক সমাধান হওয়া উচিত। মেয়েটি কোথায় যাবেন, সব দিক বিবেচনা করে একটি সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন।

বৃষ্টি তার ওপর নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিরাপত্তা এবং দুই সন্তান ও শাশুড়িকে নিয়ে বসতবাড়িতে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

২ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

২ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

২ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের

পরবর্তী সংবাদ

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM