রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /আ.লীগের ফেসবুক পেজ থেকে মিথ্যাচার
সারাদেশ

আ.লীগের ফেসবুক পেজ থেকে মিথ্যাচার

আ.লীগের ফেসবুক পেজ থেকে মিথ্যাচার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৯ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৯ পিএম
আ.লীগের ফেসবুক পেজ থেকে মিথ্যাচার

গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামের ১০ বছর বয়সি এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে— এমন দাবি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে কয়েকটি ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।

ওইসব ছবিতে স্কুলের পোশাক পরা এক আহত শিক্ষার্থীকে হাসপাতালের কেবিনে জরুরি চিকিৎসা দিতে দেখা যাচ্ছে। ছবিতে স্কুলের আইডি কার্ড ও রক্তাক্ত শার্ট দেখানো হয়েছে।

তবে গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষার্থী নুরুজ্জামান সামির বাবা ইউসুফ রানা। তিনি জানান, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা এসে সামির গায়ে লাগে, এতে সে আঘাত পেয়েছে।

সোমবার (২ নভেম্বর) থেকে ছবিগুলো পোস্ট করে কার্যক্রম নিষিদ্ধ ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজসহ দলটির সমর্থিত পেজ, প্রোফাইল ও পাবলিক গ্রুপ থেকে একই দাবি প্রচার করা হচ্ছে। এ ধরনের বেশকিছু অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, চলমান পোশাকশ্রমিকদের আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে ১০ বছর বয়সি স্কুলশিক্ষার্থী নুরুজ্জামান সামি গুলিবিদ্ধ হয়েছে।

তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘তারেক রহমানের অবৈধ ক্ষমতার পৈশাচিক তান্ডবে এখন নিরাপদ নয় নিষ্পাপ শিশুরাও! বই-খাতা হাতে নিয়ে ক্লাসে যাওয়ার কথা যে ছোট্ট শিশুর, আজ খাকি পোশাকের ঘাতকদের বুলেটে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালে! গাজীপুরে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের নির্বিচার গুলিতে বিকেএসপি স্কুলের পঞ্চম শ্রেণির এক কোমলমতি শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা শুধু মর্মান্তিক নয়, এটি তারেক রহমান ও তার পেটুয়া বাহিনীর চরম অমানবিকতার এক নৃশংস বহিঃপ্রকাশ।

এছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন ফেসবুকে লিখেছেন, ‘গাজীপুরে পরাধীন মন্ত্রীর পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামে ১০ বছর বয়সি স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ। আগের দিনের সান্ধ্যকালীন ভোটের বিএনপি সরকারের হাত ১০ বছর বয়সি স্কুল শিক্ষার্থীর রক্তে রঞ্জিত!

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে ওই শিক্ষার্থীর বাবা ইউসুফ রানা জানান, সামি বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। ছুটি শেষে স্কুল থেকে বের হওয়ার পর পেছন থেকে ছোড়া একটি ইটের টুকরা তার ছেলের কানের পাশে এসে লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মাথায় তিনটি সেলাই দেন।

ছেলে ঝুঁকিমুক্ত কি না, জানতে চাইলে ইউসুফ রানা বলেন, সিটি স্ক্যান ও এক্স-রে করানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার ছেলে এখন শঙ্কামুক্ত। তাকে বাসায় নিয়ে আসা হয়েছে এবং সে বিশ্রামে আছে।

ইউসুফ রানা আরও বলেন, গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমার ছেলের মাথায় পেছন থেকে একটি ইটের টুকরার আঘাত লেগেছে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার থেকে রাজধানীর বিভিন্ন স্থানের পাশাপাশি গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন কর্মসূচি চলছে। পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

পরবর্তী সংবাদ

হোটেল বয়ের কাজ করেও সেরা সাফল্য কৌশিকের

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM