রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ
খেলাধুলা

দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ

দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৯ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৪:১৯ পিএম
দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন রোনালদো, কারণ জানালেন সাবেক শেফ

৪১ বছর বয়সেও ফুটবল মাঠে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন পর্তুগিজ এই মহাতারকা।

দীর্ঘ ক্যারিয়ারে তার ফিটনেস ও ধারাবাহিকতার অন্যতম রহস্য কঠোর জীবনযাপন এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তবে রোনালদোর খাবারের তালিকায় এমন একটি উপাদান নেই, যা সাধারণত খেলোয়াড়দের জন্য প্রোটিন ও ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত।

রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন জানিয়েছেন, দুধ কিংবা কোনো ধরনের দুগ্ধজাত খাবার খান না এই তারকা ফুটবলার। মানুষের অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি নিয়ে তার ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। সেই কারণেই রোনালদোর খাদ্যতালিকা থেকে দুধ ও দুধ দিয়ে তৈরি সব খাবার বাদ দেওয়া হয়েছে।

কভার্সডটকমকে ব্যারোন বলেন, ‘রোনালদোর খাবারের তালিকায় দুধ একেবারেই থাকে না। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী নির্দিষ্ট বয়সের পর আর দুধ পান করে না। প্রকৃতিতে এক প্রাণীর অন্য প্রাণীর দুধ পান করার বিষয়টি দেখা যায় না। অথচ মানুষ ৩০, ৪০, ৫০ কিংবা ৬০ বছর বয়সেও দুধ পান করে। দীর্ঘ সময় ধরে অন্য প্রাণীর দুধ পান করাকে প্রকৃতির স্বাভাবিক নিয়মের সঙ্গে যায় না বলে মনে করেন তিনি। এ কারণেই রোনালদো দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন।

তবে খাবারের ক্ষেত্রে রোনালদোর কঠোর শৃঙ্খলা থাকলেও পুষ্টির ভারসাম্য বজায় রাখার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন তার সাবেক শেফ। তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে পুষ্টিকর ও প্রাকৃতিক খাবার।

ব্যারোন জানান, সকালের নাশতায় রোনালদো সাধারণত অ্যাভোকাডো, ডিম ও চিনি ছাড়া কফি পান করেন। তার খাবারে কোনো ধরনের মিষ্টি রাখা হয় না।

দুপুরের খাবারেও থাকে সহজ ও পুষ্টিকর উপাদান। মুরগির মাংস কিংবা মাছের মতো চর্বিহীন প্রোটিনের সঙ্গে প্রচুর শাকসবজি খান তিনি। চাল বা গমজাতীয় খাবার সাধারণত এড়িয়ে চলেন। প্রয়োজনীয় শর্করার বড় অংশ আসে শাকসবজি থেকে।

রাতের খাবারেও একই ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করেন রোনালদো। মুরগির মাংস বা মাছের সঙ্গে থাকে বিভিন্ন ধরনের সবজি। প্রতিটি খাবার এমনভাবে প্রস্তুত করা হয়, যাতে পুষ্টিগুণ যথাসম্ভব অক্ষুণ্ন থাকে।

দুধ ও দুগ্ধজাত খাবারের পাশাপাশি মিষ্টি, রুটি, পাস্তা এবং প্রক্রিয়াজাত শর্করাজাতীয় খাবারও এড়িয়ে চলেন রোনালদো। অন্যদিকে তার খাদ্যতালিকায় গুরুত্ব পায় স্বাস্থ্যকর চর্বি ও উন্নতমানের প্রোটিনসমৃদ্ধ খাবার।

রোনালদোর সাবেক শেফের দেওয়া তথ্য অনুযায়ী, কঠোর খাদ্যাভ্যাসের পাশাপাশি খাবারের পুষ্টিমান ও ভারসাম্যের দিকেও বিশেষ নজর রাখেন এই ফুটবল তারকা। দীর্ঘদিনের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে এটিও তার জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘কঠোর শর্তে’ বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

পরবর্তী সংবাদ

নাহিদার নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা, সংযুক্ত আরব আমিরাতে উড়াল আগামী ১০ নভেম্বর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM