মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬১০ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার
খেলাধুলা

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৪:৫০ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৪:৫০ পিএম
স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার

ব্যালন ডি’অরের এবারের লড়াইয়ে লামিন ইয়ামালকে অন্যতম ফেভারিট মনে করেছিলেন অনেকেই। স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বার্সেলোনার জার্সিতেও দারুণ সাফল্য পেয়েছেন এই তরুণ ফরোয়ার্ড।

তবে শেষ পর্যন্ত গোল্ডেন বল জেতা হয়নি তার। ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন ইয়ামাল, পেছনে পড়েছেন দ্বিতীয় হওয়া কিলিয়ান এমবাপ্পের।

এই ফল কোনোভাবেই মেনে নিতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তার অভিযোগ, রিয়াল মাদ্রিদের সাদা জার্সির প্রতি পক্ষপাতিত্বের কারণেই এমবাপ্পে বাড়তি সুবিধা পেয়েছেন।

সাংবাদিক জোতা জর্দির সঙ্গে এক আলাপচারিতায় এমবাপ্পেকে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাসরাউই। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের স্পেন প্রতিনিধি এবং স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের পরিচালক হোসে ফেলিক্স দিয়াজ নিজের ভোটে এমবাপ্পেকে প্রথম স্থানে রেখেছিলেন। শেষ পর্যন্ত সামগ্রিক ভোটেও দ্বিতীয় হন ফরাসি তারকা।

দিয়াজের ভোট নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন ইয়ামালের বাবা। তিনি বলেন, ‘এমবাপ্পেকে যারা ভোট দিয়েছেন, তাদের একজনকে আমি পর্দায় দেখতে চাই। তার সঙ্গে কথা বলতে চাই। আর তোমার সঙ্গেও কথা বলতে চাই, বন্ধু—তুমি তো এমবাপ্পের ভক্ত।

এরপর স্পেনের ফুটবল সংস্কৃতি এবং রিয়াল মাদ্রিদের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে আরও ক্ষোভ ঝাড়েন নাসরাউই। তার ভাষায়, ‘এমন ঘটনা শুধু স্পেনেই ঘটে। বিশ্বের সেরা খেলোয়াড় যদি রিয়াল মাদ্রিদের হয়ে খেলে, তাহলে জাতীয় দলের জন্য ভোট দিন! আমি বলছি না, পুরস্কারটি শুধু একজন খেলোয়াড়ের জন্য, দলের জন্য নয়। আমরা তো একবিংশ শতাব্দীতে আছি।

বিভিন্ন দেশের ভোটের চিত্রও আলোচনায় এনেছেন ইয়ামালের বাবা। আর্জেন্টিনা ভোট দিয়েছে লিওনেল মেসিকে, ফ্রান্সের ভোট পেয়েছেন এমবাপ্পে, ইংল্যান্ডের পছন্দ ছিলেন হ্যারি কেইন। অন্যদিকে জর্জিয়া ভোট দিয়েছে তাদের তারকা খভিচা খাভারাস্খেলিয়াকে।

এমন পরিস্থিতিতে বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা ইয়ামাল নিজ দেশের ভোটে প্রত্যাশিত সমর্থন পাননি—এমন অভিযোগই তুলছেন তার বাবা। তবে ভোটের ফলাফল নিয়ে তার এই ক্ষোভ নতুন করে ব্যালন ডি’অরের ভোটিং প্রক্রিয়া এবং জাতীয় পরিচয়ের প্রভাব নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

২ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

প্রথমবার পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

পরবর্তী সংবাদ

‘কঠোর শর্তে’ বিশ্বকাপের শেয়ার বিক্রির পরিকল্পনার নথি দেখাতে রাজি ফিফা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM