রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল
সারাদেশ

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৬:২৬ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ৬:২৬ পিএম
আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সিনিয়র সহসভাপতি মাহফুজুল হক লোটনকে (৬৫) বাড়ি থেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

সোমবার (২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে ছাত্রদল, যুবদল ও বিএনপির একদল নেতাকর্মী নগরীর কাদিরগঞ্জ এলাকায় লোটনের বাসায় যান। পরে তাকে ঘর থেকে বের করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানায় নিয়ে সোপর্দ করেন তারা।

তবে পুলিশ তাকে গ্রেফতারের পর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। ওয়ার্ডটি স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহফুজুল হক লোটন দীর্ঘদিন ধরে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত। কয়েক বছর ধরে তিনি নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, লোটন স্মৃতিভ্রংশসহ মস্তিষ্কের জটিল সমস্যায় ভুগছেন। তিনি কাউকে চিনতে পারেন না। তার স্বাভাবিক চেতনা ও সাড়া দেওয়ার সক্ষমতাও কম।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া মডেল থানার এসআই নুর নবী হোসেন মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জানান, সোমবার রাতে কয়েকজন ব্যক্তি মাহফুজুল হক লোটন নামের এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি। তার মস্তিষ্কের সমস্যা রয়েছে বলে চিকিৎসাপত্র দেখে পুলিশ নিশ্চিত হয়। পরে তাকে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়।

এসআই নুর নবী হোসেন আরও জানান, তার শারীরিক অবস্থার প্রতিবেদন পাওয়ার পর পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ নেবে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মামলা থাকলে সংশ্লিষ্ট মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান জানান, মাহফুজুল হক লোটনকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে কখন আদালতে পাঠানো হবে, তা নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসাসংক্রান্ত প্রতিবেদন পাওয়ার ওপর।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পরকীয়া গোপন রাখতে দম্পতিকে হত্যা: পুলিশ

পরবর্তী সংবাদ

শেরপুরে কুকুরের কামড়ে আহত নারী-শিশু, আতঙ্কিত তিন ইউনিয়নের মানুষ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM