রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক
সারাদেশ

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
ভূমিহীনদের খাসজমির অধিকার আদায়ের ডাক

রংপুরে পাবলিক লাইব্রেরি মাঠে মঙ্গলবার ভূমিহীনদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘আগে পুনর্বাসন পরে উন্নয়ন, খাসজমির অধিকার ভূমিহীন জনতার’ এই স্লোগানগুলো সামনে রেখে সংগঠনের রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভূমিহীনদের অধিকার আদায়, রাষ্ট্র সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবি জানান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

তিনি তার বক্তব্যে বলেন, লুটপাট ও পাচারের ব্যবস্থার নামে কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। জনগণের কর্মসংস্থান এবং সুযোগ-সুবিধা বৃদ্ধিই হলো প্রকৃত উন্নয়ন। যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে এবং পাচারকৃত সম্পদ ফেরত আনতে হবে। স্বাধীন বাংলাদেশে কেউ শাসক বা শোষক নয়, এ দেশের প্রকৃত মালিক জনগণ। আমলাতন্ত্র ও ঔপনিবেশিক যেসব আইন জনস্বার্থবিরোধী, তা অনতিবিলম্বে বাতিল করে গণবিরোধী রাষ্ট্রের সংস্কারের মাধ্যমে একে জনমানুষের রাষ্ট্রে পরিণত করতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন ঢাকা শহরসহ সারা দেশের ভূমিহীনদের দীর্ঘদিনের বঞ্চনা ও চলমান সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভূমিহীনদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। প্রত্যেককে ‘ভূমিহীন কার্ড’ প্রদান করতে হবে। আমরা অবিলম্বে জাতীয় সংসদে ভূমিহীনদের জন্য সংরক্ষিত আসন এবং একটি স্বাধীন ‘ভূমি-কৃষি সংস্কার কমিশন’ গঠনের জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক কনক রহমান। তিনি রংপুরের স্থানীয় সংকট তুলে ধরে বলেন, রংপুর বিভাগ ও জেলার সব ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সুযোগ-সুবিধাসহ পুনর্বাসন করতে হবে। রংপুর জেলায় শিল্প-কলকারখানা গড়ে তুলে এবং কৃষি উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট শ্রমিক নেতা আমিন উদ্দিন বিএসসি, সংগঠনের লালমনিরহাট জেলার আহ্বায়ক মো. আব্দুল হামিদ, কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান টিপু, গাইবান্ধা জেলার আহ্বায়ক মোছা. শাহীনুর বেগম এবং কুড়িগ্রাম জেলার কৃষক আন্দোলনের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জুয়েল।

নেতারা জানান, খাসজমি বণ্টন কমিটিতে উপজেলা ও জেলা পর্যায়ে ভূমিহীনদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। ভূমিদস্যুদের কবল থেকে খাসজমি উদ্ধার করে তা প্রকৃত ভূমিহীন ও কৃষকদের মাঝে বন্দোবস্ত দিতে হবে। এছাড়া বৈষম্যমুক্ত উন্নয়নের স্বার্থে উপজেলাভিত্তিক সংসদীয় আসন নির্ধারণ, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা এবং জনগণের ভোটাধিকার হরণ বন্ধ করে প্রকৃত গণতান্ত্রিক সরকার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর তারা জোর দেন।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রংপুর বিভাগের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেএসডি রংপুর মহানগর সভাপতি এবিএম মশিউর রহমান, রংপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আলিম, যুগ্ম আহ্বায়ক হাসেম মুন্সি, সদস্য সচিব মোছা. ফাতেমা আখতার, যুগ্ম সদস্য সচিব মুশলেমুদ্দিন, মহানগর কমিটির আহ্বায়ক মোছা. সামছুন্নাহার, যুগ্ম আহ্বায়ক লিলি বেগম, সদস্য সচিব সেলিম মিয়া এবং যুগ্ম সদস্য সচিব আয়শা বেগম।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রংপুর শহর প্রদক্ষিণ করে এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও রংপুর জেলা প্রশাসকের কাছে তাদের দাবি-দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, ভোগান্তিতে যাত্রী-চালকরা

পরবর্তী সংবাদ

বোমা বিস্ফোরণে ঝলসে গেলেন জামায়াত নেতা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM