সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা
খেলাধুলা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৯:১২ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৯:১২ এএম
আবেগ সামলে রাফিনিয়ার জোড়া গোল, অ্যাস্টন ভিলাকে হারাল বার্সা

ম্যাচের প্রায় ১২ ঘণ্টা আগে পাওয়া এক সংবাদ স্প্যানিশ ফুটবল তো বটেই, গোটা ফুটবল বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। মাঠে পাওয়া কনকাশন চোটের কারণে সিডি তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগুয়েলের অকাল মৃত্যু রাফিনিয়াকে যেন একটু বেশিই ছুঁয়ে গিয়েছিল, ম্যাচশেষে তিনি জানালেন, দুজনে সমবয়সী ছিলেন বলেই। সে শোক রাফিনিয়ার খেলাতেও প্রভাব ফেলছিল বটে, তবুও তিনি ম্যাচ শেষ করেছেন জোড়া গোল নিয়ে। তার জোড়া গোল আর লামিন ইয়ামালের লক্ষ্যভেদে ভর করে বার্সেলোনা অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৩-০ গোলে। তাতে চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার শতভাগ জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা।

ম্যাচের শুরুটা বার্সার জন্য সহজ ছিল। সপ্তম মিনিটেই ভিলার ভুলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতর দিয়ে জোয়াও গোমেসের তাড়াহুড়ো করা পাস সোজা চলে যায় ইয়ামালের কাছে। বাঁকানো শটে তিনি বল জালে পাঠান। ১৫ ম্যাচে এটি তার ১৩তম গোল।

দারুণ শুরু করেও এমন গোল হজম করে বসলে দলের মনোবল ভেঙে পড়ে হরহামেশাই। তবে এরপরও ভিলা মনোবল হারায়নি। প্রথমার্ধে সমতায় ফেরার একাধিক সুযোগও এসেছিল। ম্যাটি ক্যাশ ও ভিক্টর লিন্ডেলফের শট লেগে বল কর্নারে যায়। জোহান মানজাম্বি প্রথমে বাইরে মারেন। পরে তার শট ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া।

এই ম্যাচের আগে চ্যাম্পিয়নস লিগে টানা ১৮ ম্যাচে বার্সা কোনো ক্লিন শিট রাখতে পারেনি, মাঝে একটা পুরো মৌসুম চলে গেছে ক্লিনশিট ছাড়াই। সে সুযোগটা ভিলাও নিতে চেয়েছিল। কিন্তু সুযোগ নষ্টের মাশুল দিতে হয়েছে সফরকারীদের।

উল্টো বিরতির সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। রাফিনিয়ার নিচু শট পাউ তরেসের গায়ে লেগে দিক বদলায়। গোলরক্ষক জিওন সুজুকি ভুল দিকে ঝাঁপিয়ে পড়েন। সে গোলের পর রাফিনিয়া আর তার আবেগ ধরে রাখতে পারেননি। পুরো দল তার কাছে গিয়ে তাকে সামলাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে।

ম্যাচের ৬৪তম মিনিটে আসে তৃতীয় গোল, এবারও সেই রাফিনিয়া। বাঁ প্রান্ত থেকে জোয়াও ক্যান্সেলো বাড়ান অসাধারণ এক পাস, সেটা কাছ থেকে নিখুঁতভাবে বল জালে ঠেলেন লিডস ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড।

এরপর অ্যান্থনি গর্ডনের সামনে চতুর্থ গোলের সুযোগ ছিল। সুজুকি তা ঠেকিয়ে দেন। ভিলা তখনও একটা গোলের জন্য প্রাণপণ লড়ে যাচ্ছিল। লেওন গোরেৎজকার হেড পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল হয়নি।

এই জয়ে লিগ পর্বের তালিকায় ভিলাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সঙ্গে ভাঙল ক্লিন শিটের খরাও। ২০২৫ সালের এপ্রিলের পর ইউরোপে এই প্রথম গোল হজম না করে মাঠ ছাড়ল তারা।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

২ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

২ গোলে পিছিয়ে পড়েও জয়, ৯ ম্যাচের খরা কাটাল ম্যানচেস্টার ইউনাইটেড

পরবর্তী সংবাদ

আজকের খেলা: ০৪ নভেম্বর ২০২৬

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM