রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সেন্টমার্টিনে ২০০টির বেশি হোটেল-রিসোর্ট, নেই ফায়ার সার্ভিস স্টেশন
জাতীয়

সেন্টমার্টিনে ২০০টির বেশি হোটেল-রিসোর্ট, নেই ফায়ার সার্ভিস স্টেশন

সেন্টমার্টিনে ২০০টির বেশি হোটেল-রিসোর্ট, নেই ফায়ার সার্ভিস স্টেশন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১:৫৭ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১:৫৭ পিএম
সেন্টমার্টিনে ২০০টির বেশি হোটেল-রিসোর্ট, নেই ফায়ার সার্ভিস স্টেশন

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে গত ১৭ অক্টোবর ভয়াবহ আগুনে ১০ জনের মৃত্যুর পর সেন্টমার্টিন দ্বীপের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউনিয়ন পরিষদের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে টেকনাফ উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটিতে ২০০টির বেশি হোটেল ও রিসোর্ট রয়েছে। যার অধিকাংশই ইকো রিসোর্টের নামে কাঠ, বাঁশসহ সহজে আগুন ধরে এমন উপকরণ দিয়ে তৈরি। অথচ এখানে নেই ফায়ার সার্ভিসের কোনো স্টেশন।

সরকারি নির্দেশনা অনুযায়ী, চলতি মৌসুমে প্রতিদিন সর্বোচ্চ তিন হাজার ৫০০ পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। দ্বীপটির স্থানীয় জনসংখ্যা প্রায় ১০ হাজার। পর্যটকরা যদি গড়ে দুই দিন করে অবস্থান করেন, তবে প্রতিদিন দ্বীপটিতে অবস্থানরত মানুষের সংখ্যা দাঁড়াবে অন্তত ১৫ হাজার।

এ অবস্থায় দ্বীপটিতে কোনো ফায়ার সার্ভিস স্টেশন বা পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় উদ্বেগ জানিয়েছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা।

পর্যটকরা বলছেন, দ্বীপে ইকো রিসোর্টের সংখ্যা বেশি হওয়ায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

এর আগে, গত বছরের ১৫ জানুয়ারি একটি অগ্নিকাণ্ডে বিপদের আশঙ্কা তৈরি হয়েছিল। ওই দিন ভোররাতে পাশাপাশি থাকা বিচ ভ্যালি, কিংশুক ও সাইরি নামে তিনটি ইকো রিসোর্টে আগুনে ২৬টি কক্ষ পুড়ে যায়। যদিও ওই ঘটনায় সব পর্যটক সময়মতো বের হতে পেরেছিলেন। কেউ হতাহত হননি।

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা ও মারমেইড রিসোর্টের মালিক তৈয়ব উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘চোখের সামনেই রিসোর্টগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সৌভাগ্যক্রমে সেদিন কেউ আহত বা নিহত হননি।

পানির পাম্প ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা চালিয়েছিলেন স্থানীয় বাসিন্দা, পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু তাতে কাজ হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই পুড়ে যায় রিসোর্ট তিনটি।

তৈয়ব উল্লাহ জানান, তার রিসোর্টে অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। কিন্তু অধিকাংশ মানুষই এসব যন্ত্র সঠিকভাবে চালাতে জানেন না। রিসোর্টের মালিক ও কর্মীদের অগ্নিনির্বাপণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, ‘এখানে আগুন নেভানোর জন্য অন্য কোনো ব্যবস্থা নেই। ছোট অগ্নিনির্বাপক যন্ত্রই একমাত্র ভরসা।

মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পৌঁছানোর আশা নেই বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পর্যটন ব্যবসার প্রসার ঘটলেও আগুনে প্রাণহানি ঠেকাতে জেলা প্রশাসন বা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের এখনো কোনো জোরালো উদ্যোগ চোখে পড়েনি।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, ‘গত সপ্তাহে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে এক বৈঠকে সেন্টমার্টিনে একটি মিনি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুরোধ করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব পাঠানো হয়নি বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, ‘কয়েক বছর আগে সেন্টমার্টিনে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম আমরা। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

গত সপ্তাহে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

মোরশেদ বলেন, ‘আমাদের ব্যবস্থায় মিনি ফায়ার সার্ভিস স্টেশন বলে কিছু নেই। দ্বীপে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, হোটেল ও রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে মঙ্গলবার ১২টি দল সেন্টমার্টিনে পৌঁছেছে। দলগুলো বিভিন্ন স্থাপনার অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং জরুরি অগ্নিনিরাপত্তা পরিকল্পনা পরীক্ষা করে দেখবে। এ ছাড়া আগুন প্রতিরোধ ও অগ্নিনির্বাপণের পদ্ধতি সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রমও চালাবে।

১ নভেম্বর সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হলেও এ রুটে চলাচলের জন্য এখনো কোনো জাহাজ ছাড়পত্র পায়নি। ফলে এখন পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে যেতে পারছেন না। আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত চলবে এই মৌসুম।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

তাহসিফ হত্যা মামলা: দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

পরবর্তী সংবাদ

ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM