সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /তাহসিফ সাউরির মৃত্যু: আরও ৩ দিনের রিমান্ডে দিশা
জাতীয়

তাহসিফ সাউরির মৃত্যু: আরও ৩ দিনের রিমান্ডে দিশা

তাহসিফ সাউরির মৃত্যু: আরও ৩ দিনের রিমান্ডে দিশা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৫:০৯ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৫:০৯ পিএম
তাহসিফ সাউরির মৃত্যু: আরও ৩ দিনের রিমান্ডে দিশা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

পুলিশ দিশাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। আজ বুধবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালতে দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্ট অনুযায়ী, তদন্তকারী কর্মকর্তা রিমান্ড চাওয়ার সাতটি কারণ উল্লেখ করেছেন।

এতে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় দিশা জানান ২৭ অক্টোবর রাতে ঘটনার আগে তিনি তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন। তিনি আরও জানান, ওই দিন সন্ধ্যায় তিনি কয়েকবার ‘সিপি ফাইভ স্টার স্ন্যাকস’ দোকানে যান এবং তাহসিফের সঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজে যান। তার মোটরসাইকেলে করে বিভিন্ন জায়গায় ঘোরেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘দিশা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে এসব তথ্য গোপন রাখা হয়েছে এবং সেগুলো যাচাই করা হচ্ছে।

তদন্তকারী কর্মকর্তারা জানান, দিশা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং নীরব ছিলেন।

প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ বর্তমানে রিমান্ডে আছেন। দিশা ও দীপের দেওয়া তথ্যগুলো মিলিয়ে দেখা প্রয়োজন।

এর আগে ১ নভেম্বর পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার নথিপত্র অনুযায়ী, ১৯ বছর বয়সী দিশাকে ১ নভেম্বর রাত ২টার দিকে রাজধানীর কাফরুলের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে তাহসিফের জুনিয়র বন্ধু দীপকে (২৩) গত ৩১ অক্টোবর চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৯ অক্টোবর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে হেফাজতে নেয় পিবিআই। গতকাল তাকে আবার তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

গত ৩১ অক্টোবর তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, তার ছেলেকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।

এর আগে ২৯ অক্টোবর রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জিজ্ঞাসাবাদের জন্য দীপকে মোহাম্মদপুরের বাসা থেকে নিজেদের হেফাজতে নিয়েছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শেখ হাসিনার পালানোর ভিডিওর সঙ্গে তাহসিফ হত্যার যোগসূত্র খুঁজতে তদন্ত

পরবর্তী সংবাদ

আসছে বছরে সুখবর: দুই ঈদে ১১ দিন ছুটি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM