সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল
খেলাধুলা

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৮ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৬:৪৮ পিএম
সিলেট টেস্টে বাদ পড়তে পারেন তাইজুল

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে আট উইকেটে হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। বৃহস্পতিবার সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আসতে পারে। অফ ফর্মে থাকা তাইজুল ইসলামকে ছাড়াই মাঠে নামার কথা ভাবছে বাংলাদেশ। এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। যদিও এই সিলেটেই সবশেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে নয় উইকেট পেয়ে দলকে জিতিয়েছিলেন। সেটাও মাথায় রাখবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি তাইজুলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে উদ্বিগ্ন সিমন্স। সর্বশেষ চার টেস্টে তার শিকার মাত্র পাঁচ উইকেট। জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ রানে সাত উইকেট নেওয়ার পর থেকেই ছন্দ হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এ সময়ে চোটও ভুগিয়েছে তাকে। বিশেষ করে বাঁ কাঁধের চোট।

সিলেট টেস্টের আগে সিমন্স বলেন, ‘তাইজুলের ফর্ম আমাদের জন্য অনেক বড় উদ্বেগের বিষয়। সে দলের অন্যতম প্রধান স্পিনার, আমাদের বড় অস্ত্র। তার ফর্ম নিয়ে আলোচনা করলে সে নিজেও উদ্বিগ্ন থাকে, দলও চিন্তিত হয়।

তাইজুলকে ছাড়াই একাদশ সাজানোর সম্ভাবনা উড়িয়ে দেননি কোচ। তাতে বাঁহাতি স্পিনার ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে। সিমন্স বলেন, ‘এমন কিছু নিয়েও আমাদের ভাবতে হবে। একটু পর এ বিষয়ে আলোচনা করব।

সবশেষ ২০১৫ সালের দেশের মাটিতে টেস্ট একাদশের বাইরে ছিলেন তাইজুল। দেশের বাইরে তিনি খুব একটা সুযোগ না পেলেও দেশের মাটিতে তিনি বড় শক্তি। তবে বাংলাদেশের বড় দুশ্চিন্তা ব্যাটিং।

ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ, জোমেল ওয়ারিকান ও জশুয়া বিশপের কাছে দুই ইনিংসে ১৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের স্পিনাররা পেয়েছেন মাত্র আট উইকেট, সবই প্রথম ইনিংসে। সিমন্সের মতে, প্রতিপক্ষ স্পিনারদের বিপক্ষে ব্যাটিংয়ের ধরন বদলাতে হবে। তিনি বলেন, ‘আমরা নিজেদের দায় নিচ্ছি। যতটা ভালো ব্যাটিং করার সামর্থ্য ছিল, তা করতে পারিনি। ওরা ভালো বোলিং করেছে, এটাই টেস্ট ক্রিকেট। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। কীভাবে খেলব, কীভাবে রান করব, কীভাবে রক্ষণ সামলাব—সবকিছুতেই প্রথম টেস্টের চেয়ে ভালো করতে হবে।

মুমিনুল হক কনকাশনের কারণে সিলেট টেস্টে খেলতে পারবেন না। তার জায়গায় আবারও তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আঙুলের চোট কাটিয়ে একাদশে ফিরছেন মুশফিকুর রহিম। মুমিনুলের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছে অমিত হাসানকে। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগে সম্প্রতি করেছেন তৃতীয় প্রথম শ্রেণির দ্বিশতক।

তবে সিলেট টেস্টে তার খেলার সম্ভাবনা কম। সিমন্স বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে যেভাবে খেলছে, পরের সুযোগে আন্তর্জাতিক পর্যায়েও সেভাবে পারফর্ম করতে হবে। দুই স্তরের ক্রিকেটের মধ্যে পার্থক্য আছে। এখন তাকে প্রমাণ করতে হবে, এই পর্যায়েও সে ভালো করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

২ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

২ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

‘এ’ দলের মঞ্চে জাতীয় দলের বিকল্প খুঁজছেন বাশার

পরবর্তী সংবাদ

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM