শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান
বিনোদন

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম
শাহরুখের জন্য প্রথমবার হিন্দি সিনেমায় গাইলেন শিরান

বলিউড বাদশাহ শাহরুখ খানের বিগ বাজেটের সিনেমা ‘কিং’ ঘিরে ভক্ত-অনুরাগী মহলে উন্মাদনা এখন চরমে। সেই উত্তেজনায় ঘি ঢেলে সম্প্রতি মুক্তি পেয়েছে এ সিনেমার গান ‘তু মিল জায়ে’। আর এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের কোনো সিনেমা কণ্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ পপতারকা এড শিরান। পপসংগীতশিল্পী এড শিরান ও ভারতের গায়ক অরিজিৎ সিংয়ের এই বিরল জুটি সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছে।

ভারতের সাম্প্রতিক সফরের সময় এড শিরান মান্নাতে গিয়েছিলেন তার ‘স্যাফায়ার’ গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করানোর জন্য। সেদিনই বাদশাহ তাকে সুরকার জুটি সচিন-জিগর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দিন রাতেই এড শিরান ‘তু মিল জায়ে’ গানের জন্য নিজের অংশটি লেখেন এবং রেকর্ড করে ফেলেন।

শাহরুখ খানের প্রতি তার গভীর শ্রদ্ধা এবং এই ঐতিহাসিক সহযোগিতার পেছনের নানা গল্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান।

সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে ভোকাল রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে এড শিরান জানিয়েছেন, বলিউডে তার গান গাওয়ার সফরটি অনেকটাই কাকতালীয়ভাবে মান্নাতে শাহরুখের আতিথেয়তার মাধ্যমে সম্ভব হয়েছে।

এ পপতারকা বলেন, 'যখন প্রথম শাহরুখ খানের সঙ্গে আমার দেখা হয়, উনি বলেছিলেন— ওর পরের ছবিতে আমাকে অবশ্যই গান গাইতে হবে এবং সেটাই হবে বলিউডে আমার প্রথম কাজ। বছরের পর বছর ধরে আমাদের বন্ধুত্ব ও পরিচিতি গভীর হয়েছে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি।

এডও সচিন-জিগর এবং অরিজিৎ সিংয়ের সঙ্গে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তার সব প্রিয় মানুষকে এখন একই প্রজেক্টে পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিনে মুক্তি পায় ‘তু মিল জায়ে’ গানটি। মুক্তির পরই সব মাধ্যম মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। ইউটিউবে মুক্তির প্রথম দিনেই ৩৬.৩ মিলিয়ন ভিউ এবং ৪ লাখ ৩০ হাজারের বেশি লাইক পেয়ে এ গানটি সব থেকে বেশি দেখা ভারতীয় সিনেমার গানের তালিকার শীর্ষে পৌঁছে এক নতুন ইতিহাস গড়েছে।

শাহরুখ খানের আগের ব্লকবাস্টার ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ (৩৪.৬ মিলিয়ন), ‘আদিপুরুষ’-এর ‘জয় শ্রী রাম’ এবং ‘সিকান্দার’-এর ‘সিকান্দার নাচে’ গানের রেকর্ড গুঁড়িয়ে দিয়েছে ‘তু মিল জায়ে’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাকশন ড্রামা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর। এ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালকে। এর পাশাপাশি রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খান বিশেষ ক্যামিও চরিত্রে আত্মপ্রকাশ করবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন অভিনেত্রী

পরবর্তী সংবাদ

স্বামীর সঙ্গে সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করলেন মিম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM