শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা
বিনোদন

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৮:৫৯ পিএম
বিজেপির ‘দেশবিরোধী’ তকমা, নিশানায় দিয়া মির্জাসহ যেসব তারকা

পরিবেশবান্ধব দীপাবলি উদযাপনের আহ্বান জানিয়ে একটি প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। বিজেপির আপত্তির মুখে সেই প্রচারণা সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেয় বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)। এ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা অভিনেত্রীকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু করেছে। বিজেপি সমালোচক বা ভিন্নমতাবলম্বীদের ‘দেশবিরোধী’, ‘টুকরে টুকরে গ্যাং’ কিংবা ‘হিন্দুত্ববিরোধী’ তকমা দেওয়ার অভিযোগ নতুন নয়। সম্প্রতি অভিনেত্রী দিয়া মির্জা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিকে এ তালিকায় ফেলার ঘটনায় আবার আলোচনা শুরু হয়েছে।

প্রচারণাটি নিয়ে আপত্তি জানান বিজেপির মুম্বাই শাখার প্রধান অমিত সাতাম। তার আপত্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিএমসির সামাজিক মাধ্যম থেকে প্রচারণার পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর দিয়া মির্জাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে। তবে বিজেপি নেতাদের সমালোচনার মুখে পড়া তারকাদের তালিকায় অভিনেত্রী দিয়া মির্জাই প্রথম নন। এ সরকারের নীতি, রাজনৈতিক অবস্থান কিংবা সামাজিক ইস্যুতে প্রকাশ্যে মত দেওয়ায় একাধিক অভিনেতাকে বিজেপি নেতাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে।

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় এবং সরকারের সমালোচনায় মুখ খোলায় তাকে ‘দিমাগি নকশাল’ ও 'দেশবিরোধী' তকমা দেওয়া হয়েছে। প্রতিবাদে তিনি নিজেই গর্ব করে নিজেকে ‘দিমাগি নকশাল’ বলে পাল্টা মন্তব্য করেছেন।

এমন সমালোচনা নাসিরুদ্দিন শাহ করে বহুবার আলোচনায় এসেছেন। এর আগে ২০২৩ সালে তিনি অভিযোগ করেছিলেন, মুসলিমদের প্রতি বিদ্বেষকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে সরকার। চলতি বছরের জুলাইয়ে ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপেরও সমালোচনা করেন এ বর্ষীয়ান অভিনেতা।

বিজেপির সমালোচক হিসেবে পরিচিত দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। দীর্ঘদিন ধরেই ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি।

এর আগে গত ৩১ অক্টোবর ম্যাঙ্গালুরুতে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ রাজ বলেছিলেন, এসআইআরের বিরুদ্ধে আন্দোলন শুধু ভোটাধিকার রক্ষার লড়াই নয়; বরং নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এবং আরএসএসের আদর্শে পরিচালিত বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টাও।

একাধিকবার বিজেপি নেতাদের সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৮ সালে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ মুক্তির আগে ছবিটি ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই সময় হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু ছবির পরিচালক ও প্রধান অভিনেত্রী দীপিকার শিরশ্ছেদের জন্য ১০ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছিলেন। এ ছাড়া ২০২০ সালের জানুয়ারিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর মুখোশধারীদের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে গিয়ে সংহতি জানান দীপিকা পাড়ুকোন। এরপর বিজেপির দিল্লি শাখার মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গা ও দক্ষিণ দিল্লির সংসদ সদস্য রমেশ বিধুরী তার সমালোচনা করেন। দীপিকার তৎকালীন মুক্তির অপেক্ষায় থাকা ছবি ‘ছাপাক’ বয়কটেরও ডাক দেন তারা। বিজেপি সংসদ সাক্ষী মহারাজসহ দলের আরও কয়েকজন নেতা অভিনেত্রীকে ‘টুকরে টুকরে গ্যাং’-এর সমর্থক বলেও আখ্যা দেন।

বিজেপি সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের সমালোচনা করে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী রাখি সাওয়ান্ত। নিট পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘তেলাপোকা’ এবং ‘জেনারেশন গাটার’ বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। এর প্রতিবাদ জানান রাখি সাওয়ান্ত।

অভিনেতা ইমরান খানও সম্প্রতি রাজনৈতিক বিতর্কে জড়িয়েছেন। ভারতের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী এ অভিনেতা মুম্বাইয়ে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর তাকে ঘিরে আইনি জটিলতা তৈরি হয়।

তামিলনাড়ুর এই বিজেপি নেতা বা সাবেক আইপিএস কর্মকর্তা কেন্দ্রের সমালোচনামূলক মন্তব্য ও সিজেপি নেতাদের আটকের বিরোধিতার জেরে বিজেপির একাংশের আক্রমণের শিকার হন এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘দেশবিরোধী’ তকমা দেওয়ার রাজনীতির তীব্র প্রতিবাদ জানান।

অতীতেও জামিয়া, জেএনইউয়ের শিক্ষার্থী, ভিন্নমতাবলম্বী সাংবাদিক, অধিকারকর্মী এবং কড়া ভাষায় সরকারের সমালোচনা করা শিল্পীদের একটা বড় অংশকে বিজেপি ও তাদের সমর্থকগোষ্ঠী বা সামাজিক মাধ্যমের ট্রলের মাধ্যমে এই ‘দেশবিরোধী’ বা ‘টুকরে টুকরে গ্যাং’ তকমায় ফেলা হয়েছে।

এদিকে বিজেপি নেতাদের দাবি, যারা দেশের সংবিধান, সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয় কিংবা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা দেশবিরোধী। অন্যদিকে বিরোধীদের অভিযোগ— সরকারের যেকোনো ধরনের সমালোচনা বা ন্যায্য প্রতিবাদ দমন করতে ক্ষমতাসীন দল রাজনৈতিকভাবে ‘দেশবিরোধী’ তকমাটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ভোর ৫টায় চমক দেখালেন সালমান খান

পরবর্তী সংবাদ

শিল্পীদের ব্যক্তিগত সময়েও গোপন ক্যামেরা, সতর্ক করলেন অভিনেত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM