রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
জাতীয়

নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
নতুন প্রজন্মের মেধা ও দেশপ্রেমই কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নতুন প্রজন্মের মেধা, শ্রম, নিষ্ঠা ও দেশপ্রেমই হবে আমাদের কাঙ্ক্ষিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি। তিনি বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিশু তার স্বপ্ন দেখার, প্রতিভা বিকাশের এবং নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। যেখানে খেলাধুলা হবে সুস্থ জীবনধারা, শৃঙ্খলা, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ উপলক্ষ্যে বুধবার (৪ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সারাদেশের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’।

নতুন কুঁড়ির প্রথম আসর সিলেট স্টেডিয়াম থেকে শুরু হয়েছিল। এবার ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী এই প্রতিযোগিতার দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন হবে।

দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য গত ১ জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১৬ লাখ ২৩ হাজার খুদে খেলোয়াড় অনলাইনে নিবন্ধন করেছে। এতসংখ্যক কিশোর-কিশোরীর আগ্রহ নিঃসন্দেহে আশাব্যঞ্জক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় আসরে অংশগ্রহণের জন্য এবার বয়সসীমা ১০ থেকে ১৪ বছর নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত করে প্রতিযোগিতার পরিধি ৮টি থেকে ১০টি ক্রীড়া ডিসিপ্লিনে সম্প্রসারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘আমি বিশ্বাস করি, নতুন কুঁড়ি স্পোর্টস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; এটি তৃণমূলের প্রতিভা অন্বেষণ, সম্ভাবনার বিকাশ এবং ভবিষ্যৎ ক্রীড়া নেতৃত্ব গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিভাবান কিশোর-কিশোরী তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে। তাদের মধ্য থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কৃতী ক্রীড়াবিদ, যারা বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে তুলে ধরবে।

তিনি বলেন, একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলার সবচেয়ে বড় শক্তি আমাদের নতুন প্রজন্ম। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি, শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং আত্মবিশ্বাসী, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের অন্যতম অগ্রাধিকার।

তারেক রহমান বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ অন্বেষণ, শিক্ষা ও খেলাধুলার সমন্বয়, জেলা ও উপজেলা পর্যায়ে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা এবং মানসম্মত প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। বিশেষ করে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও বিকাশ নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ কোনো নির্দিষ্ট অঞ্চল বা জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলের একজন সম্ভাবনাময় শিশুও যেন যথাযথ প্রশিক্ষণ, পরিচর্যা ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই পরিবেশ গড়ে তোলা জরুরি।

নতুন কুঁড়ি স্পোর্টস’ ইতোমধ্যে দেশের কিশোর-কিশোরীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী ১ লাখ ৬৮ হাজারেরও বেশি খুদে ক্রীড়াবিদের অংশগ্রহণে শুরু হওয়া নতুন কুঁড়ির প্রথম আসর গত ২৭ জুলাই ঢাকা আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছিল। প্রথম আসর থেকে নির্বাচিত ৩০৬ জন প্রতিভাবান খুদে ক্রীড়াবিদকে উন্নত প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) পাঠানো হয়েছে। তাদের মধ্য থেকে বিশেষ প্রতিভাবান ৪০ জনকে সরাসরি সরকারি পৃষ্ঠপোষকতায় বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এ অংশগ্রহণকারী সকল খুদে ক্রীড়াবিদ, তাদের অভিভাবক, প্রশিক্ষক, আয়োজক এবং এই মহতী উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

পরবর্তী সংবাদ

সপ্তাহ শেষে টানা ৩ দিনের ছুটি, পাবেন শিক্ষক ও শিক্ষার্থীরা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM