রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা
খেলাধুলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৪:০২ পিএম·সর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৪:০২ পিএম
জাঙ্গুর সেঞ্চুরির পর আলোকস্বল্পতায় থামল খেলা

দারুণ ব্যাটিংয়ের দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন আমির জাঙ্গু।

নিজের সপ্তম টেস্ট খেলতে সিলেটের মাঠে নেমেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আমির জাঙ্গু। ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে গেছেন এই ব্যাটার।

জাঙ্গুর দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহের পথে আছে সফরকারীরা। উইকেটের অপর পাশে তাকে সঙ্গ দিচ্ছেন জাস্টিন গ্রিভস।

প্রথম ইনিংসের তৃতীয় সেশনে ৬৫ ওভার শেষে ২১৬ রান তুলেছে ক্যারিবীয়রা, উইকেট হারিয়েছে ৪টি। জাঙ্গু ১০২ এবং গ্রিভস ২৬ রানে অপরাজিত আছেন। সিলেটে আলোকস্বল্পতায় আপাতত বন্ধ আছে খেলা।

এর আগে দিনের শুরুতে ২৭ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ। হোঁচট খেলেও দারুণভাবে পরে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ব্যাটাররা। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৮৬ রান।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ওভারেই সুযোগ হারায়। স্লিপে ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। তবে দারুণ দুটি ইনসুইংয়ে ব্রেন্ডন কিং ও কাভেম হজের স্টাম্প ভেঙে শুরুতেই জোড়া সাফল্য এনে দেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

এরপর দলীয় ২৭ রানেই ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে হাসান মাহমুদের করা দ্বিতীয় ওভারে সাদমান সেকেন্ড স্লিপে জশুয়া ডি সিলভা সহজ ক্যাচ ছেড়েছিলেন। তবে ব্রেকথ্রু পেতে বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। পঞ্চম ওভারে তাসকিনের প্রথম ডেলিভারি ছিল ফুলার লেন্থে, যা মিডউইকেটে ফ্লিক করতে চেয়েছেন কিং। কিন্তু বল বাঁক খেয়ে তাকে ফাঁকি দিয়ে ভেঙেছে দুটি স্টাম্প। ১৮ বলে ৯ রান করেই ফিরলেন কিং।

১৩ রানে কিংয়ের পর ১ রানের ব্যবধানে ওয়ানডাউনে নামা হজও ফিরেছেন প্রায় একইভাবে। পরের ওভারে তার জন্য হাসানের করা একটি ইনসুইং অফ স্টাম্পের ওপর দিয়ে যায়। তিনি সেটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে এক বলের ব্যবধানে আরেকটি ডেলিভারি ছেড়ে দেওয়ার চেষ্টা করতেই বল স্কিড করে তার মিডল স্টাম্পের বেলে আঘাত করে। ১ রানেই থামলেন হজ।

শুরুতে লাইফ পাওয়া ডি সিলভাও বেশিদূর আগাতে পারলেন না। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ১২ রানে ফেরালেন তাসকিন। শরিফুল ইসলামের জায়গায় তিনি এই ম্যাচের একাদশে ঢুকেই দারুণ প্রভাব রাখছেন। যদিও টানা বল করে তাকে গরম ও ক্লান্তিতে ভুগতে দেখা গেছে। সিলেটের কন্ডিশনে সাধারণত তিন পেসার নিয়ে নামতে দেখা গেলেও ক্যারিবীয়দের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশ তিন স্পিনার ও দুই পেসার নিয়ে নেমেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পর্দা উঠল ‘আমেজহীন’ সাফ চ্যাম্পিয়নশিপের

পরবর্তী সংবাদ

সিলেটের উইকেটেও একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM