সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা
খেলাধুলা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ৯:২৫ পিএম·সর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ৯:২৫ পিএম
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা

মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি কে পাবেন তা এখনো অনিশ্চিত।

লিওনেল মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। তবে এখনই নতুন কাউকে এই জার্সির দায়িত্ব দিতে চায় না আর্জেন্টিনা ফুটবল দল।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী আন্তর্জাতিক বিরতিতে উরুগুয়ে ও অন্য প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলোতে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হবে না। ড্রেসিংরুমে সংরক্ষিত থাকবে মেসির স্মৃতিবিজড়িত জার্সিটি।

আগামী ১৩ নভেম্বর লা বোম্বোনেরায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসিকে ছাড়া নতুন পথচলা শুরু করবে আর্জেন্টিনা। প্রায় দুই দশক ধরে যে জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন মেসি, তার বিদায়ের পর সেটির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে। তবে ফিফা প্রীতি ম্যাচে ১ থেকে ১১ নম্বর জার্সি ব্যবহারের বাধ্যবাধকতা না থাকায় আপাতত কাউকে ১০ নম্বর জার্সি দিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি।

২০২৭ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নতুন ১০ নম্বর নির্ধারণ করতে পারে আর্জেন্টিনা। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালিয়ান ক্লাব কোমোর হয়ে দুর্দান্ত ছন্দে আছেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগে লেন্সের বিপক্ষে ৯-১ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তাও করেন পাজ।

জাতীয় দলের জার্সিতেও সাম্প্রতিক সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ। সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিন ম্যাচেই গোল করেছেন তিনি। বলিভিয়ার বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। মেসির প্রতি তার বিশেষ শ্রদ্ধার বিষয়টিও আলোচনায় রয়েছে। এসব কারণে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের চোখে ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এগিয়ে পাজ।

পাজের সতীর্থ ভ্যালেন্তিন বারকোও মনে করেন, মেসির পর এই জার্সি পাওয়ার যোগ্যতা রয়েছে তার। পাজের খেলার ধরন নিয়ে মুগ্ধতা প্রকাশ করে বারকো বলেছেন, ‘নিকোর খেলার সবকিছুই আমার ভালো লাগে। ও যেভাবে খেলে, তা আমার খুব পছন্দ। আশা করি, ও ১০ নম্বর জার্সি পাবে। আমি এটা খুব চাই।

তবে মেসির উত্তরসূরি হওয়ার দৌড়ে শুধু পাজই নন, রয়েছেন আরও কয়েকজন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর নামও আলোচনায় আছে। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবের পাশাপাশি ব্রাইটনের হয়েও ১০ নম্বর জার্সি পরেছেন ম্যাক অ্যালিস্টার। বর্তমানে লিভারপুলে খেলছেন এই মিডফিল্ডার। অন্যদিকে এনজো ফার্নান্দেজও মাঝমাঠে সৃজনশীলতার জন্য পরিচিত।

তবে একটি জায়গায় অন্যদের চেয়ে এগিয়ে মাস্তানতুয়োনো। বর্তমান আর্জেন্টিনা দলে একমাত্র তিনিই মেসির ১০ নম্বর জার্সি পরে আনুষ্ঠানিক ম্যাচ খেলেছেন। ইকুয়েডরের গুয়ায়াকিলে অনুষ্ঠিত সেই ম্যাচে তার গায়েই ছিল ঐতিহাসিক জার্সিটি।

মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হবেন, তা এখনো নিশ্চিত নয়। আপাতত জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে দল। নতুন উত্তরসূরি নির্ধারণের জন্য তাই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে সমর্থকদের।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

মুখে ব্যান্ডেজ নিয়ে অনুশীলনে মার্তিনেজ

পরবর্তী সংবাদ

রোনালদোকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM