রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী
সারাদেশ

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম·সর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
সারের সংকট নেই, অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল: কৃষিমন্ত্রী

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সারের সংকট ছিল না, এখনো সংকট নেই, আগামীতেও সংকট হওয়ার ০.১ শতাংশ সম্ভাবনাও নেই। এখানে কিছু শস্যের চাষ বেড়ে গেছে। যেমন এখন সব জমিতে ধান রয়েছে, মাত্র কাটা হবে। ধান কাটার পরে অন্য ফসল চাষাবাদে সার প্রয়োজন হবে। তার মানে এখন থেকে আরও ২৫ দিন থেকে এক মাস পর। এখন সার সংকট কেন হবে তা বুঝতে পারছি না। তারপরেও তা জানার চেষ্টা করছি। এই সরকার জনগণের সরকার, এই সরকার কৃষকের সরকার, সরকারের প্রধান উদ্দেশ্য কৃষিকে স্বাবলম্বী করা, উৎপাদন বাড়ানো ও রফতানিমুখী করা।

তিনি আরও বলেন, সারের যত প্রয়োজন হবে, ততই দেওয়া হবে। এর মধ্যে নতুন সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই মাসের জন্য গত মাসে যা দেওয়া হয়েছে, তার চেয়ে এক হাজার ৫০০ টন করে বেশি বরাদ্দ দেওয়া হবে। এমনটা হলে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর অনিয়ম হলে ডিলারের লাইসেন্স বাতিল করা হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের বাবুডাইং এলাকায় একটি আমবাগান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সারের চাহিদা দিন দিন বাড়ছে। সরবরাহ স্বাভাবিক রাখতে সাপ্লাই চেইনকেও আমরা বাড়াতে চাই। এখানে প্রতি ইউনিয়নে দুজন করে সার ডিলার ছিল, এখন তিনজন করা হয়েছে। যেন চাহিদা অনুযায়ী কৃষকরা সহজেই সার পেতে পারে। নীতিমালার বাইরে কোনো সার ডিলারের লাইসেন্স হলে সরকার সেই বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেবে। লাইসেন্সের ভেতরে একটি শর্ত দেওয়া আছে, ৯০ দিন পর্যন্ত কোনোরকম অভিযোগ যদি আসে এবং তা যদি প্রমাণ হয়, তাহলে লাইসেন্স বাতিলও হয়ে যেতে পারে।

ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী আরও বলেন, সারের ডিলার নিয়োগের জন্য নীতিমালা করা হয়েছে। সেখানে কতগুলো শর্ত দেওয়া হয়েছে। এসব শর্ত পূরণ করে ডিলারের জন্য আবেদন করেছিলেন অনেকেই। জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি ও তার আগে উপজেলা পর্যায়ে ইউএনওর নেতৃত্বে আরেকটি কমিটি শর্তগুলো পূরণসাপেক্ষে নাম সুপারিশ করেছে। এরপর তা মন্ত্রণালয়ে পাঠানো তিনজন থেকে প্রথমজনকে চূড়ান্ত করে প্রকাশ করা হয়েছে। কমিটির সব সদস্যের যৌথ সিদ্ধান্তে মন্ত্রণালয়ে তালিকা গেছে। এরপরেও যদি কোনো ভুলভ্রান্তি থাকে কিংবা নীতিমালাবহির্ভূত কিছু হয়, তাহলে তা টিকবে না।

পরে মন্ত্রী স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় টমেটো চাষাবাদের একটি জমি পরিদর্শন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পুরস্কার ঘোষণার পর পুলিশের অভিযানেই মিলল হারানো পিস্তল

পরবর্তী সংবাদ

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM