রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ভাঙা বাঁশের সাঁকোয় আটকা ৮ গ্রামের মানুষ
জাতীয়

ভাঙা বাঁশের সাঁকোয় আটকা ৮ গ্রামের মানুষ

ভাঙা বাঁশের সাঁকোয় আটকা ৮ গ্রামের মানুষ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
ভাঙা বাঁশের সাঁকোয় আটকা ৮ গ্রামের মানুষ

মাথায় শীতকালীন সবজির ঝাঁকা। সামনে বুকসমান পানি। উপায় না পেয়ে সেই পানির মধ্য দিয়েই নদী পার হচ্ছিলেন শুকতারা বেগম (৪২)। একটু অসতর্ক হলেই পড়ে যেতে পারেন পানিতে। তবু থেমে থাকার সুযোগ নেই। জীবিকার তাগিদে তাকে ওপারে যেতেই হবে।

শুধু শুকতারা বেগম নন, প্রতিদিন এমন ঝুঁকি নিয়েই নদী পার হচ্ছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ। কারও হাতে বাজারের ব্যাগ, কারও কাঁধে কৃষিপণ্য। কেউ যাচ্ছেন কর্মস্থলে, কেউবা সন্তানকে নিয়ে স্কুলে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী এলাকায় বয়ে চলেছে বারোমাসিয়া নদী। এর ওপর নির্মিত বাঁশের সাঁকোটি ভেঙে যাওয়ায় এ দুর্ভোগ তৈরি হয়েছে।

প্রায় ৩০০ ফুট দীর্ঘ সাঁকোটির ৫০ ফুটের বেশি অংশ ভেঙে পড়েছে। এক মাস ধরে এ অবস্থা চললেও মেরামতের কোনো উদ্যোগ নেই। ফলে কেউ বুকসমান পানি মাড়িয়ে, কেউ সাঁতরে, আবার কেউ ভাঙা বাঁশের কাঠামো ধরে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াত করতে তাদের এই ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দিতে হচ্ছে। কেউ পানিতে নেমে, কেউবা ভাঙা বাঁশ ধরে পার হওয়ার চেষ্টা করছে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকছে প্রতিনিয়ত।

নারী ও বয়স্কদের ভোগান্তিও কম নয়। কারণ নদী পারাপারে এই সাঁকো ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই।

স্থানীয়রা জানান, সাঁকোটির দক্ষিণ পাশের মাঝামাঝি প্রায় ৫০ ফুট অংশ ভেঙে পড়েছে। কোথাও বাঁশের পাটাতন নেই, কোথাও ভাঙা কাঠামো ঝুলে আছে। ফলে স্বাভাবিকভাবে হেঁটে পার হওয়ার সুযোগ নেই। কেউ পানিতে নেমে হাঁটছেন, কেউ সাঁতরে ওপারে যাচ্ছেন। আবার কেউ ভাঙা অংশ ধরে সাবধানে পার হওয়ার চেষ্টা করছেন।

তাদের ভাষ্য, প্রায় চার দশক আগে নদী পারাপারে ডিঙি ও মাঝারি আকারের নৌকাই ছিল একমাত্র ভরসা। পরে নদীর প্রশস্ততা কমে এলে স্থানীয় উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। প্রায় দেড় যুগ ধরে এটিই দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র অবলম্বন।

প্রতিবছর বর্ষার আগে স্থানীয়ভাবে সাঁকোটি মেরামত করা হতো। তবে চলতি বছর আর্থিক সংকটের কারণে তা করা হয়নি। ফলে দুর্বল হয়ে পড়া সাঁকোটির বিভিন্ন অংশ প্রায় এক মাস আগে ভেঙে যায়।

এতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী, চরগোরকমন্ডল, ঝাউকুটি, পশ্চিম ফুলমতি, নাওডাঙ্গা, শিমুলবাড়ী ও হকবাজার এবং লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখারুয়া ও খারুয়া গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।

ক্ষোভ প্রকাশ করে ঝাউকুটি গ্রামের শুকতারা বেগম বলেন, প্রায় এক মাস ধরে তারা কষ্ট করে নদী পার হচ্ছেন। কিন্তু তাদের খোঁজ নিতে কেউ আসেননি। ছেলেমেয়েদেরও অনেক কষ্ট করে স্কুলে যেতে হচ্ছে। দ্রুত সাঁকোটি মেরামত করা দরকার। গ্রামের অধিকাংশ মানুষের আর্থিক সামর্থ্য নেই। সরকারের সহযোগিতা ছাড়া এটি সংস্কার করা সম্ভব নয়।

পশ্চিম ফুলমতি গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, এ পথ দিয়ে প্রতিদিন এলাকার মানুষ নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে যাতায়াত করেন। দুই শতাধিক শিক্ষার্থী নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, বালারহাট আদর্শ স্কুল, বিভিন্ন মাদ্রাসা ও ফুলবাড়ী কলেজে পড়াশোনা করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। এতে পড়াশোনাও ব্যাহত হচ্ছে।

নজরুল ইসলাম বলেন, ‘প্রতিবছর বর্ষার আগে আমরা সাঁকোটি মেরামত করতাম। কিন্তু এ বছর আর্থিক সংকটের কারণে তা করা হয়নি। এ কারণে সাঁকোটির বিভিন্ন জায়গা ভেঙে গেছে।

নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী বলেন, দুই পাড়ের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সাঁকো। এটি ভেঙে যাওয়ার পর থেকে মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। দ্রুত সাঁকোটি মেরামত অথবা টেকসই নতুন সাঁকো নির্মাণ করা প্রয়োজন।

তিনি বলেন, ‘সাঁকোটি পুনর্নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। এটি নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দুর্ভোগ কমবে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান বলেন, স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। সেখানে দ্রুত একটি টেকসই বাঁশের সাঁকো নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বারোমাসিয়া নদীর ওপর কংক্রিটের সেতু নির্মাণ করা সম্ভব কি না, তা যাচাই করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

কুমিল্লায় ভবন নির্মাণের ১৫০০ নকশা অনুমোদনের অপেক্ষায়

পরবর্তী সংবাদ

বাংলাদেশে ক্ষমতার পালাবদল হয়, রাজনৈতিক সহিংসতার চিত্র থাকে একই

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM