রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা
সারাদেশ

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা

চাঁদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা ও নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা। মৌসুম শুরুর আগেই এসব অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকরা। আবার অনেক ইটভাটা হাইকোর্টে রিটের আদেশে চালু রেখেছে। জেলার ৮ উপজেলায় নিবন্ধন নবায়ন না থাকাসহ বিভিন্ন কারণে অবৈধ হিসেবে চিহ্নিত ৪৮টি ইটভাটার মধ্যে অনেকগুলোতে ইতোমধ্যে ইট তৈরির কাজ শুরু হয়েছে। কোথাও কোথাও ইট পোড়ানোর জন্য জ্বালানি কাঠও মজুত করা হয়েছে। এখন শুধু চুল্লিতে আগুন দেওয়ার অপেক্ষা। এ পরিস্থিতিতে পরিবেশদূষণ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে অবৈধ ভাটার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

সরেজমিনে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও মতলব উপজেলার বিভিন্ন অবৈধ ইটভাটায় মৌসুম শুরুর প্রস্তুতির চিত্র দেখা গেছে। কোথাও ইট তৈরির কাজ চলছে, আবার কোথাও ভাটা চালুর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও জ্বালানি প্রস্তুত রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ভাটা পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হলেও তা উপেক্ষা করে কার্যক্রম চালানোর প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট মালিকরা।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁদপুর জেলার আট উপজেলায় মোট ইটভাটা রয়েছে ৯৪টি। এর মধ্যে নিবন্ধন নবায়ন না থাকাসহ বিভিন্ন কারণে ৪৮টি অবৈধ এবং ৪৬টি বৈধ। উপজেলাভিত্তিক অবৈধ ইটভাটার সংখ্যা হলো—ফরিদগঞ্জে ১৪টি, শাহরাস্তিতে ৮টি, মতলব উত্তরে ৭টি, হাজীগঞ্জে ৬টি, চাঁদপুর সদরে ৫টি, মতলব দক্ষিণে ৪টি, কচুয়ায় ৩টি এবং হাইমচরে ১টি।

এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটার আশপাশে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি রয়েছে। এসব ভাটায় ইট তৈরির জন্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, অন্যদিকে ভাটা চালু হলে ধোঁয়া ও বায়ুদূষণের কারণে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। সরেজমিনে কয়েকটি ভাটায় প্রথমবার আগুন জ্বালানোর প্রস্তুতি হিসেবে গাছের গুঁড়ি মজুত করতেও দেখা গেছে।

এদিকে ২০২৫ সালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকটি ভাটায় জরিমানা ও স্থাপনা ভেঙে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু অভিযান শেষ হওয়ার কিছুদিন পরই অনেক ভাটায় আবার উৎপাদন কার্যক্রম শুরু হয়। ফলে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব হয়নি অবৈধ ইটভাটাগুলো।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, জেলায় ৪৮টি অবৈধ ও ৪৬টি বৈধ ইটভাটা রয়েছে। অবৈধ ভাটার বিরুদ্ধে প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিকদের নিয়ে একাধিকবার সভা করা হয়েছে। সভায় অবৈধভাবে ভাটা পরিচালনা না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের নোটিশও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলার চারটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দিতে যৌথ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ ভাটার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জেলা ইট ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আসলে অবৈধের মধ্যে অধিকাংশই বন্ধ আছে। চিমনি দাঁড়ানো আছে এরকম ফিল্ড অবৈধ ব্রিক ফিল্ডের তালিকায় রয়েছে। আসলে সেগুলো বন্ধই আছে। আবার অনেকে হাইকোর্টের আদেশ নিয়ে চালাচ্ছেন। সেগুলোও অবৈধ তালিকায় আছে। এরা আদালতে রিট করে চালাচ্ছেন।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, জেলার ৪৮টি অবৈধ ইটভাটার মালিককে কার্যক্রম পরিচালনা না করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কেউ অবৈধভাবে ভাটা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও কয়েকটি ইটভাটা ভেঙে দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযানের পরও কীভাবে আবার অবৈধ ইটভাটাগুলো চালু হচ্ছে এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ইটভাটা পরিচালনার বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরিস্থিতি বিবেচনায় আইন প্রয়োগ করেন। আইনে অবৈধ ইটভাটা বন্ধ, কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

পরবর্তী সংবাদ

রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM