রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?
খেলাধুলা

রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?

রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ৩:০৫ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ৩:০৫ পিএম
রোনালদোকে হারিয়ে কি আর্থিক ক্ষতির মুখেও পড়বে পর্তুগাল?

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের ফলে পর্তুগাল তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক মুখকেও হারিয়ে বসছে। পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সামনে এখন বড় প্রশ্ন, এই শূন্যতা তারা কীভাবে সামলাবে।

টি নিয়ে কথা বলেছেন ক্রীড়া বাজার বিশেষজ্ঞ ড্যানিয়েল সা। তিনি পোর্তোর পর্তুগিজ ইনস্টিটিউট অব মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে তিনি বলেছেন, ফেডারেশন তাদের মূল পণ্য হারায়নি। কিন্তু সেই পণ্যের সঙ্গে জড়িত সবচেয়ে বড় ব্যক্তিগত সম্পদটি তারা হারাচ্ছে।

সা খোলামেলাই বলেছেন, ‘জাতীয় দলের আন্তর্জাতিক প্রচারে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্র্যান্ডের গুরুত্ব অসাধারণ এবং স্বল্প মেয়াদে অন্য কোনো পর্তুগিজ খেলোয়াড়ের পক্ষে এর অনুকরণ করা কঠিন। পর্তুগাল শুধু একজন অসাধারণ খেলোয়াড়কেই হারাচ্ছে না, বরং পর্তুগালের বাণিজ্যিক ব্র্যান্ডের অন্যতম প্রধান আন্তর্জাতিক প্রচারককেও হারাচ্ছে।

সংখ্যাও তার কথাকে সমর্থন করে। ২০২৫ সালে তার প্রতিষ্ঠান একটি সমীক্ষা চালায়। তাতে সিআর৭ ব্র্যান্ডের বাজারমূল্য দাঁড়ায় ৮৫ কোটি ইউরো। ২০২০ সালের তুলনায় তা ৩২৫ শতাংশ বেশি। ক্রীড়া জনপ্রিয়তার সূচকে রোনালদোর নম্বর ১০০-এর মধ্যে ৮৮। সামাজিক মাধ্যমে তার অনুসারী এক বিলিয়ন ছাড়িয়েছে। এতে তিনি নিজেই একটি বৈশ্বিক যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছেন।

তবে সা মনে করেন, এর প্রভাব হঠাৎ করে ফেডারেশনের ওপর পড়বে না। কারণ স্পনসরশিপ চুক্তি হয় জাতীয় দল ও ফেডারেশনের স্বত্বের ভিত্তিতে। কোনো একজন খেলোয়াড়ের সঙ্গে নয়। তাই বর্তমান চুক্তিগুলোর কাঠামোয় বড় ধাক্কা লাগার কথা নয়। বড় টুর্নামেন্টে পর্তুগালের নিয়মিত অংশগ্রহণ এবং অন্য তারকাদের উপস্থিতিও দলের আকর্ষণ ধরে রাখবে।

সা বলেন, ‘একটা প্রভাব পড়বে। কিন্তু এখনই বলা ঠিক হবে না যে ফেডারেশনের রাজস্বতে বড় ধরনের ধস নামাতে যাচ্ছে তার অবসর, সেটা প্রমাণ করতে উপাত্ত লাগবে।

তার হিসাবে ঝুঁকি আছে দুটি জায়গায়। একটি পণ্য বিক্রি, অন্যটি আন্তর্জাতিক চাহিদা। রোনালদোর ৭ নম্বর জার্সি বিশ্বজুড়ে পরিচিত একটি সম্পদ হয়ে উঠেছিল। রাতারাতি এর বিকল্প তৈরি করা সম্ভব নয়।

পর্তুগালের ভেতরে টিকিট বিক্রিতে প্রভাব হবে সামান্য। কারণ জাতীয় দলের সঙ্গে সমর্থকদের বন্ধন কোনো একজন খেলোয়াড়ের চেয়ে অনেক গভীর। বিদেশের বাজারে ছবিটা আলাদা। সেখানে শুধু রোনালদোর উপস্থিতিই বাড়তি চাহিদা তৈরি করত এবং বাণিজ্যিক মূল্য বাড়িয়ে দিত।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

পরবর্তী সংবাদ

ইতিহাসে কখনো যা হয়নি, সে রেকর্ড গড়লেন হাসান মাহমুদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM