সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /কুড়ানো শাক-পাতাতেই জীবনের চাকা ঘুরছে ষাটোর্ধ্ব শাহাবুদ্দিন-আয়েশা দম্পতির
জাতীয়

কুড়ানো শাক-পাতাতেই জীবনের চাকা ঘুরছে ষাটোর্ধ্ব শাহাবুদ্দিন-আয়েশা দম্পতির

কুড়ানো শাক-পাতাতেই জীবনের চাকা ঘুরছে ষাটোর্ধ্ব শাহাবুদ্দিন-আয়েশা দম্পতির...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম·সর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
কুড়ানো শাক-পাতাতেই জীবনের চাকা ঘুরছে ষাটোর্ধ্ব শাহাবুদ্দিন-আয়েশা দম্পতির

রাজধানীর মিরপুরের কালশীতে সড়কের পাশে বসেছিলেন ৬৫ বছর বয়সী মো. শাহাবুদ্দিন। সামনে সাজানো কচু, কলমি লতা ও সেঁচি শাক। ক্রেতা পথচারীরা। দুপুর থেকে রাত পর্যন্ত এভাবেই চলে তার বেচাকেনা।

গত ৩১ অক্টোবর কথা হয় শাহাবুদ্দিনের সঙ্গে। বলেন, ‘২০ বছর ধরে পল্লবীর একটি কারখানায় কাজ করেছি। দুই বছর আগে চাকরি চলে যায়। এরপর আর কোথাও চাকরি পাইনি। বয়স বেশি হওয়ায় কেউ নিতে চায় না।

৬০ বছর বয়সী স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে পল্লী থানার পাশে বাউনিয়া বাঁধ এলাকায় ভাড়া বাসায় থাকেন শাহবুদ্দিন। তার দুই ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে দিয়েছেন। বিয়ে করে আলাদা হয়ে গেছে বড় ছেলেও। তাদের সঙ্গে থাকে শুধু ছোট ছেলেটা।

শাহাবুদ্দিন জানান, তার বড় ছেলে ময়লার গাড়িতে কাজ করেন দৈনিক ৩০০ টাকা মজুরিতে। এ আয় দিয়ে কোনোমতে তার সংসার চলে। তাই বাবা-মায়ের সংসারে আর কিছু দিতে পারেন না তিনি।

তিনি বলেন, ‘আমার বাড়ি-ঘর নেই। কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েছিলাম। স্ত্রী ও ছোট ছেলেকে কী খাওয়াব, তা নিয়ে চিন্তায় ছিলাম। একদিন ক্যান্টনমেন্টের বালুঘাটে সরকারি জমিতে অনেক কচু, কলমি লতা ও সেঁচি শাক দেখতে পাই। প্রথমে সেখান থেকে শাক এনে নিজেরা খেতাম। পরে মনে হলো, এগুলো তো বিক্রিও করতে পারি!

‘প্রতিদিন সকাল ৬টায় বৌকে নিয়ে ঘর থেকে বের হই। প্রায় এক কিলোমিটার হেঁটে বালুঘাট যাই। সেখান থেকে শাক নিয়ে বাসায় ফিরি। পরে দুপুরে দুজন মিলে শাক বিক্রি করতে বের হই। আমার বৌ মিরপুরের বিভিন্ন এলাকায় শাক বিক্রি করে। প্রতি মুঠো শাক ১০ টাকা। কখনো সন্ধ্যায়, আবার কখনো অনেক রাত হয়ে যায় শাক শেষ হতে। দুজন মিলে কোনোদিন ৬০০ টাকা, কোনোদিন আবার তারচেয়ে বেশিও আয় হয়।

তিনি আরও বলেন, ‘বাসাভাড়া দিতে হয় সাড়ে ৪ হাজার টাকা। এরপর যা থাকে, তা দিয়ে তিনজনের সংসার চলে। বালুঘাটে শাক না পেলে বিরুলিয়া বা টঙ্গী যাই। সেখান থেকে শাক আনি।

শাহাবুদ্দিন বলেন, ‘জীবন থেকে আমার আর কিছু চাওয়ার নেই। কারও সাহায্য ছাড়াই নিজের চেষ্টায় চলছি। বয়স হয়েছে, শরীরও আগের মতো চলে না। তবু বসে থাকতে চাই না। যতদিন বেঁচে আছি, কাজ করে স্ত্রী-সন্তানদের মুখে দুটো ভাত তুলে দিতে চাই। কারও কাছে হাত পাততে চাই না। নিজের পরিশ্রমের টাকায় সংসার চালাতে পারলেই আমি খুশি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সাজেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

পরবর্তী সংবাদ

মিরপুরে চলছে ২ দিনব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM