সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’, বললেন বিজেপি এমপি
জাতীয়

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’, বললেন বিজেপি এমপি

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’, বললেন বিজেপি এমপি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ৯:২৭ এএম·সর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ৯:২৭ এএম
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ফিরিয়ে নেওয়ার সময় এসেছে’, বললেন বিজেপি এমপি

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর (পিওকে) উদ্ধারের পাশাপাশি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমলে ‘জোরপূর্বক হস্তান্তরিত’ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, নোয়াখালী ও সিলেট অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য নিশিকান্ত দুবে।

শুক্রবার (৬ নভেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

বিজেপির এই সাংসদ দাবি করেন, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর অঞ্চল একসময় প্রাচীন ‘তিপ্রা’ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সেই ঐতিহাসিক যোগসূত্র তুলে ধরে তিনি বলেন, ‘পাকিস্তান থেকে আজাদ কাশ্মীর পুনর্দখল করার পাশাপাশি নেহেরু জোরপূর্বক যে ভূখণ্ডগুলো হস্তান্তর করেছিলেন, তা ফেরত নেওয়ার সময়ও এসেছে; হোক সেটি নোয়াখালী, চট্টগ্রাম বন্দর কিংবা সিলেট।

দুবের বক্তব্য অনুযায়ী, অবিভক্ত ত্রিপুরার শেষ স্বাধীন রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য তার ভূখণ্ড নিয়ে মধ্যস্থতার বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুকে বারবার জবাবদিহিতার মুখে দাঁড় করিয়েছিলেন। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘তৎকালীন রাজা বীর বিক্রম সিংহ নেহেরুর সঙ্গে ক্রমাগত লড়াই চালিয়ে গেছেন।

তিনি প্রশ্ন তুলেছিলেন, তার ভূখণ্ড নিয়ে কীভাবে আলোচনা হতে পারে? কীভাবে নোয়াখালী পাকিস্তানকে দেওয়া হতে পারে? কীভাবে সিলেট বা চট্টগ্রামের ওপর গণভোট আয়োজন করা যায়? তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এটি তার রাজ্য এবং তা ভারত বা পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে নাকি স্বাধীন থাকবে—সেই সিদ্ধান্ত একান্তই তার।

ত্রিপুরার ভারতে অন্তর্ভুক্তির ইতিহাস টেনে তিনি আরও বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল সেনাবাহিনী পাঠিয়েছিলেন এবং মহারানি কাঞ্চন প্রভা ১৯৪৮ সালের অক্টোবরে ভারতে অন্তর্ভুক্তির সনদে (ইনস্ট্রুমেন্ট অব একসেশন) স্বাক্ষর করার মধ্য দিয়ে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়।

১৯৪৬ সালে নোয়াখালীতে সংঘটিত হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রসঙ্গ টেনে জওহরলাল নেহেরুর তীব্র সমালোচনা করেন এই বিজেপি নেতা। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী হওয়ার জন্য নেহেরু এতটাই মরিয়া ছিলেন যে নোয়াখালীর হত্যাকাণ্ডের দিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারে মুসলিম লীগকে যুক্ত করার বিষয়টিকে বেশি প্রাধান্য দিয়েছিলেন।

দুবে বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট নয়, বরং ১৯৪৬ সালের ২ সেপ্টেম্বর নেহেরু অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরপরই মুসলিম লীগ ‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ শুরু করে।

তার দাবি, ১৯৪৬ সালের ১৫ অক্টোবর নোয়াখালীতে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং একদিনেই প্রায় ১০ হাজার হিন্দু নিহত হন। কিন্তু নেহেরু সেখানে না গিয়ে কীভাবে মুসলিম লীগকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবেন, তা নিয়েই ব্যস্ত ছিলেন।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর (নর্থ-ইস্ট) অনুন্নয়নের জন্য চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়াকে দায়ী করে দুবে দাবি করেন, চট্টগ্রাম বন্দর না থাকার কারণেই সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, আজ যদি উত্তর-পূর্বাঞ্চলকে পিছিয়ে পড়া মনে হয় বা এখানকার খনি, খনিজ ও গ্যাসসম্পদ পুরোপুরি ব্যবহার করা না যায় এবং অঞ্চলটি যদি বিচ্ছিন্ন বোধ করে, তবে তার একমাত্র কারণ চট্টগ্রাম বন্দর না থাকা। তাই এখন চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালীকে ভারতের সীমানায় ফিরিয়ে নেওয়ার উপযুক্ত সময় এসেছে।

সিলেটের গণভোট পরিচালনাকারী বাহারুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই সাংসদ। তিনি অভিযোগ করেন, কংগ্রেস দল পরবর্তীতে বাহারুল ইসলামকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে পুরস্কৃত করেছে। তিনি আরও দাবি করেন, বাহারুল ইসলাম মুসলিম লীগের ‘রেড আর্মি’র সদস্য ছিলেন, যারা নোয়াখালীর হত্যাযজ্ঞে জড়িত ছিল এবং চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা ও সিলেটে গণভোট আয়োজনের পেছনে মূল ভূমিকা পালন করেছিল। পরবর্তীতে কংগ্রেসের হাত ধরে তিনি রাজ্যসভার সদস্য হন, সেখান থেকে হাইকোর্টের বিচারক এবং অবসর নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে আসীন হন। এমনকি সুপ্রিম কোর্ট থেকে অবসরের পরও কংগ্রেস তাকে আবারও রাজ্যসভার সাংসদ করে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এই পরিস্থিতিকে ‘ইতিহাস সংশোধনের সময়’ উল্লেখ করে নিশিকান্ত দুবে বলেন, যেভাবে পাকিস্তানের কাছ থেকে আজাদ কাশ্মীর পুনরুদ্ধারের সময় হয়েছে, ঠিক একইভাবে উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থে চট্টগ্রাম বন্দর, সিলেট ও নোয়াখালীকে ফিরিয়ে আনার সময়ও উপস্থিত।

এর আগে ত্রিপুরার রাজপরিবারের প্রধান ও ‘তিপ্রা মথা’ দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেশভাগের সময় তার ঠাকুরমাকে অন্ধকারে রেখে সাবেক ত্রিপুরা রাজ্যের একটি বড় অংশ তৎকালীন পূর্ব পাকিস্তানে যুক্ত করার অভিযোগ তোলেন।

দেশভাগের সেই অধ্যায়কে ভারতের ইতিহাসের ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করে তিনি লেখেন, আজ যদি ভারতের ওই অঞ্চলের সরাসরি সমুদ্রসংযোগ থাকত, তবে শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ নিয়ে কোনো সামরিক উদ্বেগ থাকত না। ভারত সরকারের সেই কৌশলগত ভুলের চড়া মূল্য এখন ত্রিপুরা, সমগ্র উত্তর-পূর্বাঞ্চল এবং দেশকে দিতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

একই সঙ্গে তার দলের ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’ আন্দোলনকে প্রায়ই ভুলভাবে ব্যাখ্যা করা হলেও অতীতের ঐতিহাসিক ভুলের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া অংশগুলোকে পুনরেকত্রীকরণ করাই এর মূল উদ্দেশ্য বলে তিনি মন্তব্য করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

তথ্য গোপন করে জামিন নেওয়া ন্যায়বিচারের মূল ভিত্তির পরিপন্থি : হাইকোর্ট

পরবর্তী সংবাদ

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM