রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক
রাজনীতি

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম·সর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম
প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি: ইশরাক

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন হাতে পিস্তল নিয়ে কয়েকজনকে ধাওয়া করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গেণ্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় গত ১৭ অক্টোবর বিকালে এ ঘটনা ঘটে বলে তার ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে।

তে দেখা যায়, এক হাতে হ্যান্ড মাইকের মাউথপিস এবং অন্য হাতে পিস্তল নিয়ে গাড়ি থেকে নেমেই একদল লোককে ধাওয়া করছেন তিনি। এ সময় পিস্তলের স্লাইড টেনে সেটি গুলি করার জন্য প্রস্তুত করে লোকগুলোর দিকে তাক করে ‘অ্যাই দাঁড়া, দাঁড়া’ বলে চিৎকার করতে দেখা যায় তাকে। ভিডিওতে সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে কয়েকজনকে ধাওয়া করতে দেখা যায়।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালে ইশরাকের এমন কর্মকাণ্ড নিয়ে বিএনপি ও সরকারের ভেতরে অসন্তোষ তৈরি হয়। পর দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দেন বলে জানা যায়। গত ২০ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ইশরাকের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সেই ঘটনা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ইশরাক হোসেন। সম্প্রতি তার মুখোমুখি হয়েছিলেনসংবাদমাধ্যমের স্টাফ রিপোর্টার নূরে আলম জিকু।

রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের অভিমত-আপনাকে যদি রাজনীতিতে কোণঠাসা বা দুর্বল করা যায়, তবে জামায়াত ও এনসিপি লাভবান হবে; আর আওয়ামী লীগ মাঠে ফিরলে তারা সুবিধা পাবে। আপনি বিষয়টি কীভাবে দেখেন?

উত্তরে ইশরাক হোসেন বলেন, দেখুন, বিশ্লেষক বা বিশেষজ্ঞরা তাদের নিজস্ব বিচার-বিবেচনা ও বিশেষ জ্ঞান থেকেই এমন মন্তব্য বা বিশ্লেষণ করে থাকেন। সেটিকে একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই; তারা নিশ্চয়ই কোনো ভিত্তি ছাড়া কথা বলেন না। তবে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করার যে প্রয়াসই চলুক না কেন, তা কোনোভাবেই সফলতা পাবে না। প্রধানমন্ত্রী আমার সব কর্মকাণ্ড এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে পূর্ণ সচেতন ও অবগত। দলে হাজার হাজার নেতাকর্মী থাকা সত্ত্বেও তিনি সব সময় আমাকে বিশেষ স্নেহ ও আস্থার চোখে দেখেছেন। তাই দলের ভেতর কিংবা বাইরে-যে যেখান থেকেই আমাকে দুর্বল বা প্রতিবন্ধকতায় ফেলার চেষ্টা করুক না কেন, তা মোকাবিলা করার জন্য আমার পূর্ণ রাজনৈতিক ও মানসিক প্রস্তুতি রয়েছে।

রাজনীতিতে নিজের বড় ভুলের বিষয়ে তিনি বলেন, মানুষ হিসাবে সবারই ছোটখাটো ভুলত্রুটি হতে পারে। তবে সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আমি স্পষ্ট করতে চাই-সেখানে আমি বিন্দুমাত্র কোনো ভুল করিনি। এটি আমি প্রধানমন্ত্রীর সামনেও মাথা উঁচু করে বলে এসেছি। এলাকা থেকে মাদক নির্মূলের অংশ হিসাবে যথাযথ প্রক্রিয়ায় সেখানে গিয়েছিলাম। সেখানে আত্মরক্ষার্থে আমার লাইসেন্স করা অস্ত্রটি কিছু সময়ের জন্য প্রদর্শন করেছিলাম, যা পরে আবার যথাযথভাবে সুরক্ষিত (কনসিলড) অবস্থায় রাখা হয়। এখানে এক সেকেন্ডের জন্যও আমি কোনো অন্যায় বা ভুল করিনি এবং আমৃত্যু আমি এ অবস্থানেই অটল থাকব। তবে অতীতের সামগ্রিক রাজনীতিতে পরিস্থিতি বা বক্তব্যের কারণে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকতে পারে; কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়।

তিনি আরও বলেন, আমি কোনো অন্ধ পরামর্শ বা কাছের মানুষের কথায় রাজনীতি করি না। আমি অনেকের মতামত শুনি, যা ইতিবাচক ও কৌশলগতভাবে কার্যকর মনে হয় তা গ্রহণ করি। কিন্তু দিনশেষে সিদ্ধান্ত আমার নিজের। কারণ যে কোনো কাজের চূড়ান্ত দায়দায়িত্ব ও পরিণতি আমার ওপরই বর্তায় এবং আমি সেই দায়ভার নিতে সর্বদা প্রস্তুত। কারও অসৎ প্ররোচনা বা ভুল পরামর্শে আমি কখনো পরিচালিত হইনি; বিগত দিনের আন্দোলন-সংগ্রামের প্রতিটি সিদ্ধান্তই ছিল নিজস্ব।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

১ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

১ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

১ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

১ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

১ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

১৫ আগস্ট সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর হয়েছিল জনবিপ্লব: জামায়াত আমির

পরবর্তী সংবাদ

৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM