রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!
সারাদেশ

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম·সর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
শেরপুর গারো পাহাড়ে এবার মানুষ আতঙ্কে হাতি!

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় বন্যহাতিগুলো এবার মানুষ-আতঙ্কে রয়েছে। এক সপ্তাহ ধরে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর ও সীমান্তবর্তী বাসিন্দাদের ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে অহেতুক হাতির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, আগুনের মশাল জ্বালিয়ে তাড়া এবং গহিন বনে বিশ্রামে থাকা হাতিকে মানুষ উৎপাত করছে।

ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তঘেঁষা শেরপুরের গারো পাহাড় এলাকার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সীমান্ত গ্রামগুলোয় দীর্ঘদিন থেকেই হাতি-মানুষের দ্ব›দ্ব চলে আসছে। এক্ষেত্রে মানুষও যেমন হাতির পায়ে পিষ্ট হয়ে মারা যাচ্ছে, তেমনই মানুষও বৈদ্যুতিক তারে জড়িয়ে হাতি হত্যা করে যাচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, শেরপুরে ৩০ বছরে মারা হয়েছে ৪৭টি হাতি এবং প্রাণ হারিয়েছে ৬৭ জন। সেই সঙ্গে শতাধিক মানুষ আহত এবং লাখ লাখ টাকার ফসলহানি ও ঘরবাড়ি বিনষ্ট হয়েছে।

সরকার হাতি-মানুষের দ্ব›দ্ব নিরসনে নানারকম পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবুও কমছে না হাতি-মানুষের দ্ব›দ্ব। একসময় যেমন সীমন্তবাসী হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাত, এখন দিনে হাতি আক্রমণ করায় মানুষও উগ্র হয়ে উঠেছে। মানুষের খেতখামার ও বাড়িঘরে হামলা না করলেও হাতির অবস্থান টের পেলেই দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, আগুনের মশাল ও ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে হাতি এখন মানুষের আতঙ্কে রয়েছে।

স্থানীয় ইআরটি বা এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা জানান, তারা দিনরাত সার্বক্ষণিক হাতির অবস্থানের খোঁজ নিয়ে সীমান্তবাসীকে সতর্ক করে যাচ্ছেন। পাশাপাশি হাতিকে যেন মানুষ উত্ত্যক্ত না করতে পারে, সেজন্য হ্যান্ডমাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।

নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের রেঞ্জার আব্দুল করিম সাংবাদিকদের বলেন, দুই-তিন দিন ধরে এ এলাকায় হাতি অবস্থান করলেও শুক্রবার থেকে এগুলো পার্শ্ববর্তী দাওধরা এলাকায় চলে গেছে। হাতিকে উত্ত্যক্ত করার বিষয়ে আমরা সার্বক্ষণিক ইআরটি সদস্যদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করে যাচ্ছি। পরশু রাতেও বাতকুঁচি এলাকায় হাতির অবস্থানের খবর পেয়ে ওই এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে।

তারপরও কিছু খারাপ প্রকৃতির মানুষ হাতির ওপর ধারালো দা-কাঁচি নিয়ে হামলা চালায়, যেটা খুবই মর্মান্তিক বিষয়। সেজন্য আমরা থানায় জিডি করে রেখেছি, যদি কোনো প্রমাণ পাওয়া যায় হাতিকে কেউ ধারালো অস্ত্রের আঘাত করেছে, সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হবে।

এছাড়া সম্প্রতি এই আসনের সংসদ-সদস্য ফাহিম চৌধুরী কর্তৃক নালিতাবাড়ী উপজেলা সীমান্ত এলাকায় ১৪টি ইলেকট্রনিক ডিভাইসের এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফলে হাতির গতিবিধি লক্ষ করে সাধারণ মানুষও ওইসব স্থান এড়িয়ে চলাসহ জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হচ্ছে।

শেরপুর ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন সাংবাদিকদের বলেন, আমরা প্রতিনিয়ত হাতির বিচরণক্ষেত্রগুলোয় সশরীরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে হাতিকে উত্তপ্ত না করার অনুরোধ করে আসছি। সম্প্রতি কয়েকদিনের ঘটনায় আমরাও উদ্বেগ প্রকাশ করছি। এ কারণে অতি শীঘ্রই ইআরটির মাধ্যমে স্থানীয় গ্রামবাসীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পাইকগাছায় মাকে হাত-পা বেঁধে নিয়ে গেল বড় ছেলে

পরবর্তী সংবাদ

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM