রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান
সারাদেশ

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৪:৫৫ এএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৪:৫৫ এএম
চট্টগ্রামে মাইকে বেজে উঠল শেখ হাসিনার গান

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মাইকে বিএনপির দলীয় গান ও ভাষণ প্রচারের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বেজে উঠার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে। এরই মধ্যে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চৌমুহনী মোড়ে মাইকে বাজছিল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি। এ সময় সড়কে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছিল। যে ব্যক্তি ভিডিওটি ধারণ করেছিলেন, তিনি ওই স্থানের আশপাশের ভবনগুলো দেখাচ্ছিলেন। ওই ব্যক্তিকে ‘ওয়াও বঙ্গবন্ধুর কন্যা’ বলে হাসতেও শোনা যায়।

জানা গেছে, ডবলমুরিং থানা বিএনপি নেতা মো. নুরুদ্দিন সোহেলের উদ্যোগে চৌমুহনী মোড়ের সিঙ্গার সেলাই মেশিন শোরুমের সামনে মাইক লাগিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দলীয় গান ও ভাষণ প্রচার হচ্ছিল। হঠাৎ করে মাইকে বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় থানা পুলিশসহ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দও খোঁজখবর নেয়া শুরু করেন।

ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নুরুদ্দিন সোহেল বলেন, ‘মাইক অপারেটরের মাধ্যমে ইউটিউব থেকে বিএনপির দলীয় গান ও ভাষণ বাজানো হচ্ছিল। একপর্যায়ে ওই গানটি (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার) বেজে উঠে। এরপর কয়েক সেকেন্ডের মধ্যে গানটি বন্ধ করে দেয়া হয়েছে। এখানে ইচ্ছাকৃতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সুযোগ নেই।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি জানতে পেরে আমরা খোঁজখবর নিয়েছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আর কিছুই নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নোয়াখালীতে ৫০ পিস ইয়াবাসহ যুবদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

পরবর্তী সংবাদ

সাভারে এক রাতে অন্তত তিনটি ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM