রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ
সারাদেশ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৯:০০ এএম
বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

কুমিল্লার দেবিদ্বারের খোরশেদ আলম ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে চাকরি হারানোর পর ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিলেন ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের আবহা শহরে দুই সুদানি নাগরিকের ছুরিকাঘাতে খুন হয়ে লাশ হয়ে দেশে ফিরলেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পৌঁছায়। নিহত খোরশেদ আলম ওই গ্রামের মৃত হাজি নুরুল ইসলামের ছেলে।

স্বজনরা জানান, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন খোরশেদ। সে সময় খাগড়াছড়িতে কর্মরত ছিলেন তিনি। চাকরি হারানোর পাশাপাশি দুই বছরের বেশি সময় কারাভোগও করতে হয় তাকে। পরে জীবিকার তাগিদে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে আবহা শহরে প্রথমে একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে চাকরি শুরু করেন। দীর্ঘদিন পরিশ্রম করে জমানো অর্থে প্রতিষ্ঠা করেন একটি লন্ড্রির দোকান। ব্যবসার আয় থেকে নিজ এলাকায় একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার শিক্ষা উপকরণসহ যাবতীয় ব্যয়ও বহন করতেন তিনি। স্বপ্ন ছিল দ্বীনি শিক্ষার প্রসার ঘটানোর।

স্বজনদের ভাষ্য, গত ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে দোকানের বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে তার বাংলাদেশি এক কর্মচারীর সঙ্গে সুদানের দুই নাগরিকের বিরোধ ও মারামারি হয়। খবর পেয়ে বাসা থেকে দোকানে গিয়ে বিরোধ থামানোর চেষ্টা করেন খোরশেদ। এ সময় সুদানি দুই ব্যক্তি তার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। বর্তমানে দেশটিতে হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবার। দীর্ঘ আইনি জটিলতা ও আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দেশে পৌঁছায় খোরশেদের মরদেহ। লাশবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রতিবেশীদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

নিহতের বড় মেয়ের জামাতা নাজমুল হাসান বলেন, ‘বিডিআর বিদ্রোহের কারণে তিনি বিনাদোষে চাকরি হারিয়েছিলেন। সরকার থেকেও কোনো সহযোগিতা পাননি। আমরা চাই, তার চাকরির পেনশনের টাকা দিয়ে সরকার যেন পরিবারটিকে সহযোগিতা করে। তিনি বলেন, আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান নেই। আমার স্ত্রীসহ চার মেয়ে। তারা এখন বাবাকে হারিয়ে নিঃস্ব।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘খোরশেদ আলমের মৃত্যুর আমরা জেনেছি। লাশ আসা থেকে শুরু করে দাফন পর্যন্ত খোঁজ রেখেছি।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পরবর্তী সংবাদ

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM