শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা
বিনোদন

তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা

তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ সৎমা

বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের পারিবারিক সমীকরণ নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। আর সেই কৌতূহল আরও বাড়িয়ে দিতে সম্প্রতি জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নতুন আসরে হাজির হয়েছিলেন এই তারকা দম্পতি।

শোয়ের একটি বিশেষ পর্বে সাইফের বড় ছেলে ইব্রাহিম আলি খানের পাঠানো একটি ভিডিও বার্তা দেখানো হয়। সেখানে সৎমা কারিনা সম্পর্কে ইব্রাহিমের প্রশংসামূলক মন্তব্যের পাশাপাশি পরিবারের চমৎকার সুসম্পর্কের কথা উঠে আসে।

শোয়ে সাইফ ও কারিনাও তাদের পারিবারিক বন্ধন নিয়ে খোলামেলা কথা বলেন।

বার্তায় বাবা সাইফকে নিজের ‘হিরো’ ও আদর্শ হিসেবে উল্লেখ করেন ইব্রাহিম। কেবল একজন তারকা হওয়ার জন্য নয়, বরং জীবনের কঠিন লড়াই ও নানা চড়াই-উতরাই পেরিয়ে আসার জন্যই তিনি বাবাকে বেশি শ্রদ্ধা করেন বলে জানান।

সাইফের জীবনের নানা স্বাস্থ্যগত সমস্যা ও অতীতে বান্দ্রার বাসভবনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনার কথা উল্লেখ করে ইব্রাহিম বলেন, ‘হ্যালো আব্বা ও বেবো। ড্যাড, তুমি আমার আদর্শ। আমার হিরো। তবে তুমি কে, তার চেয়েও বড় কথা তুমি কী কী পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছো। জীবনের উঁচু-নিচু পথ, হার্ট অ্যাটাক, আঙুলের চোট, ছুরিকাঘাতের ঘটনা— সবকিছুর পরেও তুমি শক্তভাবে টিকে আছো। আর সেই কারণেই তুমি আমার হিরো এবং সবসময় এভাবেই থাকবে।’ কী ঘটবে জারিয়াব-আবু বকরের?

এরপর করিনা কাপুর খানকে ধন্যবাদ জানিয়ে ইব্রাহিম বলেন, ‘আর বেবো, আমি চাই তুমি জেনে রাখো যে তুমি বিশ্বের সবচেয়ে ‘কুল’ ছোটমা (স্টেপ-মাদার)। তুমি সবসময় আমাদের পাশে থেকেছ। তাই তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা।

শোয়ের শেষে কার হাতে উপহার যাওয়া উচিত, এমন প্রশ্নে বিন্দুমাত্র দ্বিধা না করে বাবার নামই উল্লেখ করেন ইব্রাহিম।

পারিবারিক এই সুসম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে সাইফ আলি খান জানান, একটি পরিবারকে সুন্দরভাবে এক সুতোয় বেঁধে রাখার পেছনে কারিনার অবদান অনেক। প্রথম পক্ষের দুই সন্তান সারা ও ইব্রাহিমের সঙ্গে কারিনার চমৎকার সম্পর্ক গড়ে ওঠার পুরো কৃতিত্ব তিনি স্ত্রীকে দিলেও সবার পারস্পরিক সহযোগিতাকেও সাধুবাদ জানান।

অভিনেতা বলেন, ‘সবাই ভীষণ চমৎকার। তবে এই সম্পর্কের পুরো কৃতিত্ব আমি অবশ্যই করিনাকে এবং বাকিদের দেবো, কারণ এই বিষয়গুলো দুদিক থেকেই কাজ করে।

অন্যদিকে, ইব্রাহিমের সঙ্গে তার ছোট দুই ভাই তৈমুর ও জেহের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলেন কারিনা। তিনি জানান, তৈমুর ও জেহ তাদের বড় ভাই ইব্রাহিমকে ভীষণ ভালোবাসে এবং তার প্রতি দারুণ শ্রদ্ধা রয়েছে।

করিনার ভাষায়, ‘তৈমুর ও জেহ ইব্রাহিমকে খুব ভালোবাসে। ওরা ওর মতো হতে চায় এবং ওর সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। ইব্রাহিমও ওদের সঙ্গে সময় দিতে চেষ্টা করে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

১ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

১ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

১ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

১ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

১ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

ভালো ঘরের পুরুষেরা রূপ-যৌবন দেখিয়ে বেড়ায় না

পরবর্তী সংবাদ

নিজের রূপ দেখালেও ঢাকলেন বরের মুখ, কেন এমন করলেন পারশা?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM