সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৯ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ
জাতীয়

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১:১২ পিএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১:১২ পিএম
সাইবার সুরক্ষা আইনের খসড়ায় সংশোধন, তবুও কাটছে না উদ্বেগ

নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শেষে সাইবার সুরক্ষা আইনের খসড়ায় বেশ কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানহানির মতো কিছু অপরাধের সংজ্ঞা ও শাস্তি প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগও নেওয়া হয়েছে।

আগের খসড়াটি নিয়ে সমালোচনার মুখে নতুন খসড়ায় ‘হেয় প্রতিপন্নের’ সংজ্ঞা নির্ধারণের পাশাপাশি সাংবাদিক ও সংবাদমাধ্যমের জন্য কিছু সুরক্ষার ব্যবস্থা রাখা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, খসড়ায় মোট ১২টি সংশোধনী আনা হবে।

তবে সংশোধিত খসড়াটি এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, সংশোধন চূড়ান্ত করার আগে আরও মতামত নেওয়ার জন্য খসড়াটি প্রকাশ করা হবে।

প্রস্তাবিত সংশোধনীগুলো নিয়েও কয়েকটি বিষয়ে সমালোচনা হচ্ছে। সমালোচকদের বক্তব্য, সাংবাদিকদের জন্য যে সুরক্ষার প্রস্তাব করা হয়েছে, তা সব নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।

কোনো ব্যক্তির অপরাধের কারণে একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের প্রস্তাবও অসামঞ্জস্যপূর্ণ। এছাড়া মানহানি, গুজব ও ভুয়া খবর নিয়ন্ত্রণের জন্য আদৌ সাইবার আইন ব্যবহার করা উচিত নয়।

গুজব ছড়ানোর শাস্তি কমানো হয়নি। একই সঙ্গে বিনা পরোয়ানায় তল্লাশি, জব্দ ও গ্রেপ্তারসহ তদন্তের ক্ষমতা নিয়ে খসড়ায় আগের উদ্বেগগুলোও দূর করা হয়নি। সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ সরকারের প্রস্তাবিত সংশোধনীর চেয়ে অনেক বিস্তৃত।

গত সেপ্টেম্বরে প্রকাশিত আগের খসড়ায় গুজবের সংজ্ঞায় বলা হয়েছিল, কোনো অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি, যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিত অস্থিরতা সৃষ্টি করে বা করার আশঙ্কা রাখে, সেটিকে গুজব হিসেবে বিবেচনা করা হবে।

সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, কোনো তথ্য গুজব হিসেবে গণ্য হতে হলে সেটি মিথ্যা হতে হবে।

তবে কর্মকর্তাদের দেওয়া সংশোধনীর তথ্য থেকে বোঝা যায়, ‘গুজব’ ও ‘ভুল তথ্য’ ছড়ানোর শাস্তি আগের মতোই থাকছে। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান কমানোর কোনো ইঙ্গিত নেই।

দণ্ডবিধি, ১৮৬০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মানহানির সংজ্ঞা নির্ধারণ ও শাস্তির বিধান রাখারও পরিকল্পনা করছে সরকার। প্রচলিত দণ্ডবিধিতে মানহানির অপরাধে সর্বোচ্চ দুই বছরের সাধারণ কারাদণ্ড, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

আগের খসড়ায় এ অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের প্রস্তাব করা হয়েছিল।

সংশোধনীর মাধ্যমে মানহানি, হেয় প্রতিপন্ন করা ও হয়রানির বিষয়গুলোকে যৌন ব্ল্যাকমেইলিং এবং ২৫ ধারায় উল্লেখ করা যৌন নিপীড়নের অন্যান্য অপরাধ থেকে আলাদা করা হবে।

সংশোধিত খসড়ায় সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিকদের গ্রেপ্তার করতে হলে উপযুক্ত আদালতের অনুমোদন নেওয়ার বিধান রাখা হচ্ছে। কোনো সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

অনলাইনে কোনো কনটেন্ট বা বিষয়বস্তু অপসারণ বা ব্লক করে দেওয়ার ক্ষেত্রেও নতুন বিধান রাখার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে ব্লক করার কারণ জানাতে হবে। ব্লক করা কনটেন্ট প্রকাশের অনুমতি চেয়ে আবেদন করা হলে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এছাড়া রাষ্ট্রের জন্য অবমাননাকর, এমন কনটেন্ট অনলাইনে ব্লক করে দেওয়ার সুযোগ রাখা আগের বিধানটি বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। কনটেন্ট ব্লকের আবেদন করার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের বিষয়ে ৮(২) ধারায় থাকা ‘অন্য কোনো সংস্থা’ কথাটিও বাদ দেওয়া হবে।

বর্তমান আইনে কোনো কনটেন্ট ব্লক করার তিন দিনের মধ্যে ট্রাইব্যুনালের অনুমোদন নিতে হয়। অনুমোদন না পেলে বা ট্রাইব্যুনাল তা প্রত্যাখ্যান করলে কনটেন্টটি আবার প্রকাশের সুযোগ দিতে হয়।

তবে সাংবাদিকদের জন্য প্রস্তাবিত সুরক্ষা সাধারণ নাগরিকদের ক্ষেত্রে না রাখায় সমালোচনা হচ্ছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিকদের কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি স্বীকার করলেও প্রশ্ন হলো, একই সুরক্ষা অন্য সবার জন্য রাখা হবে না কেন? একই আইন কি অন্য সব নাগরিকের প্রতি বৈষম্য করবে?

তিনি বলেন, ‘এ ধরনের বিভাজন তৈরি করে এক পক্ষকে অন্য পক্ষের বিরুদ্ধে দাঁড় করানোর নীতি সংবাদমাধ্যমের পেশাজীবীদের নিজেদেরও আদর্শগতভাবে মেনে নেওয়া উচিত নয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সাংবাদিক ও সাধারণ নাগরিক, সবার জন্য সমানভাবে সুরক্ষিত হওয়া উচিত। শুধু একটি শ্রেণির জন্য আলাদা সুরক্ষার ব্যবস্থা রাখার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন রয়েছে।

কোন ধরনের ‘ব্যবস্থা’ নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে নোটিশ দিতে হবে, সে বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি।

আগের খসড়ার ২৯ ধারার কথা উল্লেখ করে প্রিয়া আহসান বলেন, ওই ধারায় কোনো প্রতিষ্ঠান দোষী সাব্যস্ত হলে আদালত তার নিবন্ধন বা লাইসেন্স স্থগিত, বাতিল কিংবা কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে বলে প্রস্তাব করা হয়েছিল। কোনো ব্যক্তির অপরাধের কারণে একটি প্রতিষ্ঠানের নিবন্ধন বা লাইসেন্স বাতিল করা অসামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে অপরাধের সংজ্ঞা যখন বিস্তৃতভাবে নির্ধারণ করা হয়েছে, তখন এ ধরনের বিধান আরও উদ্বেগজনক।

সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশে সাংবাদিকদের গ্রেপ্তার, তল্লাশি, জব্দ, নজরদারি এবং তাদের ব্যবহৃত যন্ত্রপাতিতে হস্তক্ষেপের ক্ষেত্রে আদালতের অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া সংবাদসূত্রের গোপনীয়তা রক্ষা, জনস্বার্থে সংবাদ প্রকাশের সুরক্ষা, কোনো ব্যক্তির প্রতিবেদনের জন্য পুরো সংবাদমাধ্যমকে শাস্তি না দেওয়া এবং মানহানির অভিযোগ প্রেস কাউন্সিলের মাধ্যমে নিষ্পত্তির সুপারিশ রয়েছে।সংবাদমাধ্যমের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, আগাম নোটিশ দেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির প্রস্তাবের মাধ্যমে সরকার কিছু উদ্বেগের বিষয়ে সাড়া দিয়েছে।

তবে তিনি বলেন, ‘নতুন খসড়ায় ৩৩, ৩৪ ও ৩৫ ধারার বিষয়গুলোও সমাধান করা উচিত ছিল। এসব ধারায় বিশেষভাবে তদন্তের ক্ষমতা, তল্লাশি, জব্দ এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান রয়েছে।

মানহানির বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রিয়া আহসান বলেন, এ অপরাধের সংজ্ঞা নতুন করে নির্ধারণের প্রয়োজন নেই। ঔপনিবেশিক আমল থেকে চলে আসা প্রচলিত ফৌজদারি মানহানির বিধানেরও অপব্যবহার হয়েছে। কারও সুনাম ক্ষুণ্ন হওয়ার ঘটনায় কারাদণ্ড দেওয়া অসামঞ্জস্যপূর্ণ শাস্তি।

আইসিটি আইনের ৫৭ ধারাসহ সাইবার নিরাপত্তা আইনের আগের আইনগুলোতে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত বক্তব্যের অপব্যবহারের উদাহরণ তুলে ধরে তিনি গুজব ছড়ানোকে অপরাধ হিসেবে রাখারও সমালোচনা করেন।

তবে সাইবার আইনের কিছু অপরাধের বিচার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করার সুযোগ বাদ দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি শুধু মানহানির সংজ্ঞা কী হবে, তা নিয়ে নয়। মানহানি, ভুয়া খবর ও অপতথ্য নিয়ন্ত্রণে আদৌ সাইবার নিরাপত্তা আইন বা ফৌজদারি আইন ব্যবহার করা উচিত কি না, সেটাই মূল প্রশ্ন। এ ধরনের উদ্যোগ যথাযথও নয়, কার্যকরও নয় বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা আইনের উদ্দেশ্য হওয়া উচিত সাইবার অবকাঠামো, তথ্যের অখণ্ডতা ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা। হ্যাকিং বা ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের মতো বিষয় এ আইনের আওতায় আসতে পারে। কিন্তু তথ্য, বক্তব্য বা কারও সুনাম নিয়ন্ত্রণ করা এ আইনের কাজ নয়।

ইফতেখারুজ্জামান বলেন, কারও সুনাম ক্ষুণ্ন হওয়া, অপতথ্য ও ভুয়া খবরের মতো বিষয় মোকাবিলায় দেওয়ানি আদালতের আশ্রয় নেওয়াই বেশি উপযুক্ত। পুলিশ ও রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিহীন প্রয়োগের মাধ্যমে এ আইন ব্যবহার করে মানুষের বাক্‌স্বাধীনতা নিয়ন্ত্রণ করা উচিত নয়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

১ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

১ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

১ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

১ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

পরবর্তী সংবাদ

মা বলতো ‘লোকে যা খুশি বলুক, লেখাপড়াটা ছাড়বি না’: চৈতি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM