শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়
খেলাধুলা

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ পিএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৪:২৯ পিএম
ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতীয় ক্রিকেটে নতুন গতিময় পেসার হিসেবে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন ২৬ বছর বয়সি গুরনুর ব্রার। আন্তর্জাতিক ওয়ানডেতে মাত্র ১১ ম্যাচ খেলেই ২১টি উইকেট শিকার করেছেন এই তরুণ বোলার।

বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। তার এমন ধারাবাহিকতা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের বোলিং পরিকল্পনায় নতুন সম্ভাবনা তৈরি করেছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে রয়েছেন গুরনুর। সিরিজের প্রথম দুই ম্যাচেই নিয়েছেন সাত উইকেট। ১০.৫৭ গড় নিয়ে এখন পর্যন্ত সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি। তার গতিময় বোলিংয়ে বেশ চাপে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

দ্বিতীয় ওয়ানডেতে বিশেষভাবে নজর কাড়েন এই ভারতীয় পেসার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে মাত্র চার রানে জয় পায় ভারত। দলের এই রোমাঞ্চকর জয়ে বড় অবদান রাখেন গুরনুর। ৩০ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামান তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে ভারতীয় বোলারদের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন।

এই তালিকায় গুরনুরের আগে রয়েছেন ভারতের দুই কিংবদন্তি বোলার। ১৯৯৪ সালে ওয়েলিংটনে ৩৩ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। অন্যদিকে ২০০২ সালে অকল্যান্ডে ২৩ রানে চার উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জাভাগাল শ্রীনাথ।

তবে গুরনুরের এই সাফল্যের পথ খুব একটা মসৃণ ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুটা ভালো হলেও মাঝেমধ্যে অতিরিক্ত রান দেওয়ার প্রবণতা ছিল তার বোলিংয়ে। আফগানিস্তানের বিপক্ষে সাতটি উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে শিকার করেন চার উইকেট।

এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে কঠিন সময় পার করতে হয় তাকে। তিন ম্যাচে মাত্র তিনটি উইকেট পেলেও বেশ খরুচে বোলিং করেন এই পেসার। গুয়াহাটিতে ৯৬ রান দিয়ে নেন দুই উইকেট। তিরুবনন্তপুরমে উইকেটশূন্য থেকে খরচ করেন ৬০ রান। আর মুল্লানপুরে তার বোলিং পরিসংখ্যান ছিল ১ উইকেটে ৬৪ রান।

ওই সিরিজে প্রতিপক্ষ ব্যাটারদের কাছে বেশ মার খেতে হয়েছিল বলে হতাশা প্রকাশ করেছেন গুরনুর। তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিউজিল্যান্ড সফরে নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পেস ও বাউন্স সহায়ক কন্ডিশনে নিজের বোলিংয়ের কার্যকারিতা দেখিয়ে চলেছেন এই তরুণ।

কঠিন সময়েও দলের সমর্থন পেয়েছেন গুরনুর। বিশেষ করে প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুবমান গিলের আস্থা তাকে আত্মবিশ্বাস ফিরে পেতে সাহায্য করেছে। দলের ইতিবাচক পরিবেশ এবং কোচের পরামর্শ তার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।

গুরনুরের মতে, একজন ক্রিকেটারের জন্য খারাপ সময়েও দলের পাশে থাকা অনেক গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ব্যাটিং সহায়ক উইকেটে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়লেও কোচ তাকে নির্দিষ্ট লেংথ বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন।

নিউজিল্যান্ড সফরেও একই নির্দেশনা পেয়েছেন তিনি। নিজের শক্তির জায়গায় আস্থা রেখে নির্ভয়ে বোলিং চালিয়ে যেতে বলেছেন গম্ভীর। এমনকি কোনো বল চার কিংবা ছক্কা হলেও পরিকল্পনা থেকে সরে না আসার পরামর্শ দিয়েছেন ভারতীয় কোচ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

১ সপ্তাহ আগে
টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

১ সপ্তাহ আগে
নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

নেশনস লিগের আগে স্পেন শিবিরে জোড়া দুঃসংবাদ

১ সপ্তাহ আগে
টেস্টে কোন দেশে কে সেরা

টেস্টে কোন দেশে কে সেরা

১ সপ্তাহ আগে
টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের পতন

১ সপ্তাহ আগে
কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

কেইনকে টপকে ইউরোপের যে রেকর্ড নিজের নামে করলেন ইয়ামাল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

পরবর্তী সংবাদ

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM