রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
সারাদেশ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম·সর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পিএম
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ওই যুবককে নাম মো. ফারুক হোসেন (৪০)। ঘটনার ১০ দিন পর শনিবার রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ অক্টোবর উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়া হয়। নিহত মো. ফারুক হোসেনের বাড়ি উপজেলার কাঁচপুরের ললাটি এলাকায়। তার পিতার নাম- সেরাজ উদ্দিন।

আজ রোববার (৮ নভেম্বর) রাতে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তার গ্রামের বাড়ি ললাটি এলাকায় নিয়ে আসা হয়। এ সময় সেখানে নিহতের পরিবারের সদস্যদের কান্নায় এক হৃদয় বিদায়ক ঘটনার অবতারণ ঘটে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, গণপিটুনির শিকার হওয়ার পর মো. ফারুক হোসেনের মা ওহেদা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেছিলেন। ওই মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল। ৩২৬ ধারায় দায়ের করা মারধরের ওই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তর হবে।

নিহতের মা ওহেদা বেগম জানান, গত ২৯ অক্টোবর বিকেলে স্থানীয় ললাটি এলাকার আমিনুল ভেন্ডার , তার ভাগিনা অমিত হাসানসহ কয়েকজন মিলে তাঁর ছেলে ফারুক হোসেনকে বাসা থেকে ডেকে ললাটি জনতা বাজার এলাকায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ফারুক হোসেন স্থানীয় আমিনুল ভেন্ডারের বাড়ির কারেন্টের তার চুরি করেছে। চুরির অপবাদ দিয়ে তাকে বাজারে আটকে রেখে এলোপাথাড়িভাবে মারধর ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় আহত ফারুক হোসেনের মা বাদি হয়ে আমিনুল ভেন্ডার, অমিত হাসানসহ কয়েকজনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় ৩২৬ ধারায় একটি মামলা দায়ের করে। এদিকে আহত ফারুক হোসেনের অবস্থার আরও বেশি অবনতি হলে তার পরিবারের লোকজন রাজধানী ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে প্রায় ১০ দিন লাইভ সাপোর্টে থাকার পর শনিবার রাতে সে মারা যায়।

নিহতের মা ওহেদা বেগম তার ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, আমার ছেলেকে বাজারের মধ্যে প্রকাশ্যে বহু মানুষের সামনের পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনায় জড়িতদের ফাঁসি দাবি করছি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক আরও বলেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পাল্টাপাল্টি কর্মসূচি, দেবিদ্বার বিএনপির সদস্য সচিব বহিষ্কার

পরবর্তী সংবাদ

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM