শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট

বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট

বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট...

স
সুমিত রয়· প্রতিবেদক
·প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম·সর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম
বরিশালে একের পর এক বন্ধ হচ্ছে নৌ-রুট

একসময় বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ অন্তত দুই ডজন নৌ-রুটে লঞ্চ চলাচল করত। সময়ের সঙ্গে সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নদীতে নাব্য সংকটের কারণে কমেছে নৌপথের গুরুত্ব। বর্তমানে হাতেগোনা কয়েকটি রুটে লঞ্চ চলাচল করছে। তবে শুকনো মৌসুম শুরু হতে না হতেই এসব রুটেও দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। কোথাও চর জেগে উঠেছে, কোথাও নদীর গভীরতা নেমে এসেছে তিন ফুটে। এতে লঞ্চ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি একের পর এক রুট বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাব্য সংকটের কারণে প্রায়ই নদীতে আটকে যাচ্ছে লঞ্চ। কোনো কোনো রুটে গন্তব্যের টার্মিনালে পৌঁছাতে না পেরে কয়েক কিলোমিটার আগেই যাত্রী নামিয়ে দিতে হচ্ছে। পরে ট্রলারে করে তাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রীদের দুর্ভোগ।

তথ্যমতে, বর্তমানে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট, ইলিশা, মজুচৌধুরীর হাট, ভেদুরিয়া, শ্রীপুর ও চরমহিষাসহ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করছে। এর মধ্যে বরিশাল-পাতারহাট-মজুচৌধুরীর হাট রুটের অবস্থা সবচেয়ে নাজুক। এ রুটের অধিকাংশ লঞ্চ এখন পাতারহাট পর্যন্ত যাত্রী পরিবহণ করছে। দু-একটি লঞ্চ জোয়ার-ভাটার ওপর নির্ভর করে চলাচল করছে।

কয়েক দিন আগে এমভি রাজপাখি নামে একটি লঞ্চ যাত্রী নিয়ে মজুচৌধুরীর হাট যাওয়ার পথে কাটাখালি চ্যানেলে ছয় ঘণ্টা আটকে ছিল। চ্যানেলের অধিকাংশ স্থানে চর জেগে ওঠায় জোয়ার ছাড়া লঞ্চ চলাচল কঠিন হয়ে পড়েছে। নাব্য সংকটের কারণে মজুচৌধুরীর হাট টার্মিনাল পর্যন্ত কোনো লঞ্চ পৌঁছাতে পারছে না। প্রায় সারা বছরই টার্মিনাল থেকে পাঁচ কিলোমিটার দূরে নদীতে লঞ্চ থামিয়ে ট্রলারে যাত্রী পারাপার করতে হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছে। এ রুটের মাছকাটা নদীসহ কয়েকটি স্থানেও রয়েছে নাব্য সংকট। বরিশাল-ভোলা রুটেও একই পরিস্থিতি। কীর্তনখোলা নদী পার হলেই বিভিন্ন স্থানে নাব্য সংকটে পড়ছে লঞ্চ। টুঙ্গিবাড়িয়া মোড়, চরবাড়িয়া বিশ্বাসের হাট, সাহেবেরহাট খাল ও ভাঙা ব্রিজ এলাকায় পানির গভীরতা কমে দাঁড়িয়েছে আড়াই থেকে তিন ফুটে। অথচ একটি লঞ্চ চলাচলের জন্য কমপক্ষে ছয় ফুট গভীরতা প্রয়োজন। শ্রীপুর থেকে ভেদুরিয়া পর্যন্তও রয়েছে নাব্য সংকট। এতে সময় বেশি লাগায় নৌপথে যাত্রী কমছে। এমনিভাবে অধিকাংশ রুটেই নাব্য সংকট দেখা দিয়েছে।

বরিশাল-ভোলা রুটের এমভি তৃণার মাস্টার মো. রাকিব বলেন, শীত শুরু হওয়ার আগেই নাব্য সংকট চরমে উঠেছে। এখনই ড্রেজিং না করলে যাত্রী পরিবহণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বরিশাল-মজুচৌধুরীর হাট রুটের এমভি পারিজাতের মালিক কাজী ওয়াহেদ বলেন, এ রুটের গলার কাঁটা কাটাখালি চ্যানেল। এর গভীরতা বাড়ানো না হলে বর্তমানে যে কয়েকটি লঞ্চ চলছে, সেগুলোও বন্ধ হয়ে যাবে।

বরিশাল নদীবন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নাব্য সংকটপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ড্রেজিং চলছে। এর বাইরে কোথাও ড্রেজিংয়ের প্রয়োজন হলে জানালে সংশ্লিষ্ট ড্রেজিং বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#country#sub-barishal#বরিশাল বিভাগ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

১ সপ্তাহ আগে
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

১ সপ্তাহ আগে
রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

১ সপ্তাহ আগে
হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

১ সপ্তাহ আগে
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

১ সপ্তাহ আগে
‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

পুলিশ লাইন্সের সামনেই বাসে আগুন

পরবর্তী সংবাদ

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM