রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /সারাদেশ
  3. /টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?
সারাদেশ

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?...

র
রাহুল হাসান· প্রতিবেদক
·প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম·সর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১১:২০ এএম
টং দোকানি থেকে শতকোটি টাকার মালিক, কে এই রুবেল?

চায়ের দোকানে জীবিকা নির্বাহ করা পরিবার থেকে উঠে এসে অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণার কারবারে শতকোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জের রুবেল মিয়ার (৩৭) বিরুদ্ধে। একসময় গ্রামের দোকানে চায়ের স্টল চালানো রুবেল এখন পরিচিত ‘ক্যাসিনো সম্রাট’ নামে। অভিযোগ রয়েছে, অনলাইন জুয়ার সাম্রাজ্য গড়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জনের পাশাপাশি শত শত কোটি টাকা পাচার করেছেন তিনি। দুবাইয়ে বসে নিয়ন্ত্রণ করতেন এই অবৈধ কারবার।

স্থানীয়দের দাবি, পাঁচ বছরেই তার ও পরিবারের নামে কেনা হয়েছে শতকোটি টাকার সম্পদ। চায়ের দোকান থেকে শতকোটি টাকার মালিক হয়ে ওঠা এই রুবেল কে, কীভাবে গড়ে তুললেন অবৈধ সাম্রাজ্য, কারা ছিলেন তার পৃষ্ঠপোষক ও সহযোগী? অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য।

সম্প্রতি ডিজিটাল ডিভাইস ও ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে আমেরিকান কোম্পানির প্রলোভন দেখিয়ে ৭৬ লাখ ৩৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার পল্টন মডেল থানায় তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা হয়েছে। এ মামলার অন্যতম আসামি হবিগঞ্জের রুবেল মিয়া। মামলায় তাকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া ও প্রতারণাচক্রের ‘এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর’ হিসাবে উল্লেখ করা হয়। মামলার পরই দুবাই পালিয়ে যাওয়ার সময় ২ অক্টোবর সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে হবিগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সবশেষ পল্টন থানার ডিজিটাল প্রতারণা মামলায় তাকে হস্তান্তর করে হবিগঞ্জ পুলিশ। বর্তমানে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে ডিএমপির ডিবি দক্ষিণ বিভাগকে। ডিবি দক্ষিণ বিভাগের এক কর্মকর্তা জানান, মামলায় উল্লিখিত শুধু একটি অ্যাপ নয়, কিছুদিন পরপরই নতুন নতুন অ্যাপ দিয়ে এই জুয়া চলছে। সব অ্যাপই রুবেলের নিয়ন্ত্রণে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে বলে জানান তিনি।

এর আগে বাংলাদেশে অনলাইন জুয়ার মূল হোতা হিসাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে এবং সেই মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে কৌশলে জামিনে বের হয়ে আবারও একই কায়দায় সারা দেশে অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করার অভিযোগ উঠেছে রুবেলের বিরুদ্ধে।

দেশের অনলাইন জুয়ার মূল হোতা গ্রেফতার হওয়ার পর সিলেটজুড়ে শুরু হয় তোলপাড়। রুবেল মিয়ার অপরাধ নিয়ে অনুসন্ধানে নামেসংবাদমাধ্যম। হবিগঞ্জের সদর উপজেলার শরীফপুর গ্রামে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালেও রুবেল মিয়ার বাবা আব্দুল লতিফ ছিলেন দিনমজুর।

স্থানীয় লস্করপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. উজ্জ্বলের সঙ্গে কথা হলে রুবেল সম্পর্কে তিনি বলেন, ‘রুবেলের বর্তমান জীবনযাপন যেন আলাদিনের চেরাগের গল্পকেও হার মানায়। গ্রামের সবাই দেখেছে, যে ছেলেটি কয়েক বছর আগে গ্রামের দোকানে চায়ের স্টল দিয়ে জীবিকা নির্বাহ করত, বাবা ভ্যান চালাত; সে অনলাইন জুয়ায় জড়িয়ে পাহাড়সমান টাকার মালিক হয়েছে। তার হঠাৎ এই উত্থান দেখে অনেক আগে থেকেই এলাকার উঠতি বয়সিরা ঝুঁকেছে অনলাইন জুয়ায়। সেটা এখন নিয়ন্ত্রণের বাইরে।

রুবেলের সম্পদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যা এই মুহূর্তে এলাকায় দৃশ্যমান তাতেও প্রায় শতকোটি টাকা হবে। সরকারের সংস্থাগুলো তদন্ত করলে অদৃশ্য আরও কয়েকশ কোটি টাকার সম্পদ খুঁজে পাবে।’ রুবেল বেশির ভাগ সম্পদ দুবাইয়ে পাচার করেছেন এবং সেখানে বসেই দীর্ঘদিন অনলাইন জুয়া নিয়ন্ত্রণ করেছেন বলে জানান তিনি।

স্থানীয় সাবরেজিস্ট্রার অফিসে ক্যাসিনো সম্রাট রুবেল ও তার পরিবারের সম্পদের খোঁজ নিতে গিয়ে দেখা যায়, ৫ বছরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় যে সম্পত্তি কেনা হয়েছে তার বাজারমূল্য শতকোটি টাকারও বেশি। এর মধ্যে রয়েছে সুলতানশী মৌজায় ২০১৯ সালে ১৬০০ নম্বর দলিলে ৯ শতক, ২০২১ সালে ৩৮২৯ নম্বর দলিলে ১০ শতক, ২০২২ সালে ৭৪১৫ ও ৫১১৫ নম্বর দলিলে যথাক্রমে ৪৬.৮ শতক ও ১০ অযুতাংশ এবং ২০২৩ সালে ৫৬৩৪ ও ৫৬৩৫ নম্বর দলিলে ২৫ শতক জমি রেজিস্ট্রি করেন। এছাড়া সুলতানশী মৌজায় শুধু রুবেলের নামেই ১৫ বিঘা এবং তার ভাই সোহাগসহ পরিবারের অন্য সদস্যদের নামে আরও ১৭ বিঘা জমি রয়েছে।

পাশাপাশি যমুনাবাদ মৌজায় ২০২২ সালে ৪৬১৮ নম্বর দলিলে ১৫ শতক, দারিয়া মৌজায় ১ একর ৭৬ শতক জমি এবং আনন্দপুর পৌরসভা এলাকায় ২০২৪ সালে ১৪০৩ নম্বর দলিলে ১১.৭২ শতক জমিসহ বাড়ি কেনা হয়েছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, কটিয়াদী বাজারে ১০ শতকের ওপর একটি বিলাসবহুল মার্কেট, শ্রীমঙ্গলে পল্লীবিদ্যুতের কাছে ৮ শতকের ওপর ৪ তলা চার ইউনিট ভবন ও রেলগেটের কাছে ১০ শতকের ওপর ৩ তলা ভবন, হবিগঞ্জ ইনাতাবাদ পৌরসভায় ১১ শতক, পুরাতন মুন্সীতে ৮ শতক জমি এবং প্রায় ১৫ কাঠা জমির ওপর দুটি নির্মিত বাড়ি।

এছাড়া ঢাকায় মতিঝিল ও উত্তরায় একাধিক ফ্ল্যাট রয়েছে। নিজ গ্রামে বিশাল অট্টালিকা, বিলাসবহুল গাড়ি, শ্রীমঙ্গলে শত বিঘার বেশি জমির ওপর রিসোর্ট এবং দুবাইয়ে বিলাসবহুল বাংলো, সুপার শপ, হোটেল ও ক্যাসিনো ব্যবসার মাধ্যমে দেশ-বিদেশে এক বিশাল অবৈধ সাম্রাজ্য ও সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ রয়েছে।

স্থানীয় সাবরেজিস্ট্রি অফিসের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, সম্পত্তির সঠিক মূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দলিল, রেজিস্ট্রি মূল্য, বাজারমূল্য এবং মালিকানার তথ্য চাইলে আমরা সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে দাখিল করব। তবে এসব সম্পত্তির বাজারমূল্য শতকোটি টাকার ওপরে হবে বলে তারা জানান।

২৯ সেপ্টেম্বর পল্টন থানায় মামলার বাদী মো. আকবর হোসেন এজাহারে উল্লেখ করেন, ২০২৩ সালের ২২ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিরা তাকে নানাভাবে প্রলোভন দেখান। অভিযুক্তরা harrywinstongold.vip নামের একটি ভুয়া অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের আমেরিকান কোম্পানির প্রতিনিধি হিসাবে পরিচয় দিয়ে বাদীর কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। মামলার বাদী আকবর হোসেন সাংবাদিকদের বলেন, রুবেল পুরো দেশের অনলাইন ‘জুয়ার ব্যবসা’ নিয়ন্ত্রণ করছেন। সব অর্থ বিদেশে পাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন-রাজধানীর উত্তর বাড্ডার মো. ইকবাল আশরাফ ওরফে ক্যাসিনো ইকবাল, গাজীপুরের তাসনুভা নওরিন সানজানা ওরফে শারমিন জাহান তিশা, হবিগঞ্জ সদরের শরীফপুর গ্রামের মো. রুবেল মিয়া ওরফে ক্যাসিনো সম্রাট রুবেল, কুমিল্লার দেবিদ্বার উপজেলার জুয়েল রানা, চুয়াডাঙ্গার মো. সুজন, হবিগঞ্জের সুলতানশী গ্রামের ময়নুল হাসানসহ অজ্ঞাতনামা ৫/৬ জন। এদের মধ্যে রুবেল মিয়াকে এ মামলায় ‘এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর’ হিসাবে উল্লেখ করা হয়।

তাদের মধ্যে হবিগঞ্জের ময়নুল হাসান ওরফে দুলাল রুবেলের স্থানীয় সহযোগী হিসাবে পরিচিত। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বাগিয়ে নিয়েছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরের পদও। যদিও এসব অভিযোগে সম্প্রতি তার নিয়োগ বাতিল করে আইন মন্ত্রণালয়। পুলিশের খাতায় এখনো তিনি পলাতক। এছাড়া রুবেলের ভাই মো. সোহাগ মিয়া ওরফে মাদক্কা ক্যাসিনো সোহাগ নামে এলাকায় পরিচিত। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে দুবাইয়ে অবস্থান করে বাংলাদেশ থেকে টাকা পাচার ও অনলাইন জুয়া ও মাদক চোরাচালান পরিচালনা করছেন তিনি। সোহাগ ক্যাসিনো রুবেলের প্রধান সহযোগী।

স্থানীয়রা জানান, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে রুবেল মিয়া ছিলেন তৎকালীন সংসদ-সদস্য আবু জাহিরের অর্থ জোগানদাতা। নিজেকে যুবলীগ নেতা হিসাবে পরিচয় দিতেন। গত জুলাই আন্দোলনে একটি হত্যা মামলায় তাকে আসামি করা হয়। রুবেলের এসব অপরাধ ও তার সহযোগীরা বিএনপির রাজনীতিতে জড়িত থাকার বিষয়ে কথা হয় হবিগঞ্জ সদর আসনের সংসদ-সদস্য ও হুইপ জিকে গউছের সঙ্গে।

তিনি বলেন, রুবেল মূলত আওয়ামী লীগের এমপির শেল্টারেই এসব অপরাধ করে আসছিলেন। বিষয়টি পুরো হবিগঞ্জের মানুষ জানে। বর্তমান সরকারের সময় এসব অপরাধী কোনোভাবেই পার পাবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন জুয়ার মতো জঘন্য অপরাধ যারা নিয়ন্ত্রণ করছে, তারা যে দলেরই হোক তাদের যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে। রুবেলের সহযোগী ময়নুল হাসান ওরফে দুলালের বিষয়ে তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। ইতোমধ্যে তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

১ সপ্তাহ আগে
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

১ সপ্তাহ আগে
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

১ সপ্তাহ আগে
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

১ সপ্তাহ আগে
কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

কার্যক্রম নিষিদ্ধ চান্দিনা আওয়ামী লীগের কোষাধ্যক্ষসহ গ্রেফতার ২

১ সপ্তাহ আগে
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, লক্ষ্মীপুর কলেজে তালা রামগঞ্জে ককটেল

১ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আজ

পরবর্তী সংবাদ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM